মারধর, হুমকি ও যৌন হয়রানির মামলায় চিত্রনায়িকা পরীমণিকে জেরার জন্য আগামী ৯ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত। আজ সোমবার (২৬ মে) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ৯-এর বিচারক শাহিনা হক সিদ্দিকা এ আদেশ দেন।আজ আদালতে সকাল ১১টা ৫ মিনিটে যান পরীমণি, কিন্তু আদালত থেকে জানানো হয় বিকেল সাড়ে ৩টায় জেরা অনুষ্ঠিত হবে। এরমধ্যে পরীমণি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং জেরার শুনানি না করেই চলে যান।পরীমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত (সুরভী) জানান, আজ পরীমণি অসুস্থ হয়ে যাওয়ায় আদালতে সময়ের আবেদন করা হয়। বিচারক শুনানি শেষে সময়ের আবেদন মঞ্জুর করে নতুন দিন নির্ধারণ করেন।২০২১ সালের ১৪ জুন ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগে নাসির উদ্দিন মাহমুদ ও তার বন্ধু অমির নাম উল্লেখ করে এবং চারজনকে অজ্ঞাতপরিচয় আসামি করে সাভার থানায় মামলা করেন পরীমণি। পরে ওই বছরের ৬ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা কামাল হোসেন আদালতে অভিযোগপত্র দাখিল করেন।অভিযোগপত্রে পুলিশ বলেছে, ‘বোট ক্লাবে আসামি নাসির উদ্দিন মাহমুদ ও শাহ শহিদুল আলম চিত্রনায়িকা পরীমণির সঙ্গে আপত্তিকর ভাষায় কথা বলাসহ খারাপ আচরণ করেন। এ সময় তারা পরীমণিকে মারধরের হুমকি দেন। আসামিদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ধারাসহ পেনাল কোডের ৩২৩/৫০৬ ধারায় অপরাধ প্রমাণিত হয়েছে। এ ছাড়া মামলার এজহারভুক্ত আসামি তুহিন সিদ্দিকী অমি চিত্রনায়িকা পরীমণিকে কৌশলে বোট ক্লাবে ডেকে নিয়ে যান। এরপর সেখানে তার সঙ্গে শ্লীলতাহানির ঘটনায় অমির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে।’ তাই নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৩০ ধারায় অমির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়।এদিকে, মামলার পর নানা ঘটনা প্রবাহে বাদী পরীমণি নিজেই আসামি হয়ে যান। গত বছরের ৪ আগস্ট মাদক মামলায় পরীমণিকে তার বনানীর বাসা থেকে আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। অভিযানে নতুন মাদক এলএসডি, মদ ও আইস উদ্ধার করা হয় বলে দাবি করে র‌্যাব। এরপর ওই মামলায় পরীমণিকে তিন দফায় রিমান্ডে নেয় পুলিশ। আদালত থেকে জামিন পেয়ে গত বছরের ১ সেপ্টেম্বর গাজীপুরের কাশিমপুরের মহিলা কারাগার থেকে মুক্তি পান তিনি।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চট্টগ্রামে ঝুটের গুদামে ভয়াবহ আগুন
চট্টগ্রামে ঝুটের গুদামে ভয়াবহ আগুন

চট্টগ্রাম নগরীর রাজাখালী এলাকায় একটি ঝুটের গুদামে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট কাজ করছে। সোমবার (১৫ ডিসেম্বর) Read more

মেসির গোল সত্ত্বেও বিধ্বস্ত ইন্টার মায়ামি
মেসির গোল সত্ত্বেও বিধ্বস্ত ইন্টার মায়ামি

মিনেসোটা ইউনাইটেডের কাছে ৪-১ গোলের বড় ব্যবধানে হেরে গেছে ইন্টার মায়ামি। লিওনেল মেসির একমাত্র গোলটিও দলের পরাজয় ঠেকাতে পারেনি। এটি Read more

ওভাল টেস্টে ইংল্যান্ডের মুখ থেকে জয় ছিনিয়ে নিল ভারত
ওভাল টেস্টে ইংল্যান্ডের মুখ থেকে জয় ছিনিয়ে নিল ভারত

ওভাল টেস্টের শেষ দিন ম্যাচ জিততে ইংল্যান্ডের প্রয়োজন ছিল ৩৫ রানের। অন্যদিকে ভারতের দরকার ছিল ৪ উইকেট। আপাত দৃষ্টিতে দেখতে Read more

ডাকসু নির্বাচন চান ঢাবির ৯৬ শতাংশ শিক্ষার্থী, জুনের মধ্যে নির্বাচনের পক্ষে ৭৫ শতাংশ
ডাকসু নির্বাচন চান ঢাবির ৯৬ শতাংশ শিক্ষার্থী, জুনের মধ্যে নির্বাচনের পক্ষে ৭৫ শতাংশ

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন বর্তমান প্রেক্ষাপটে প্রয়োজনীয় মনে করেন বিশ্ববিদ্যালয়ের ৯৬ শতাংশ শিক্ষার্থী। Read more

সীতাকুণ্ডে সংবাদ সংগ্রহে দুই সাংবাদিকের ওপর সন্ত্রাসীদের নৃশংস হামলা
সীতাকুণ্ডে সংবাদ সংগ্রহে দুই সাংবাদিকের ওপর সন্ত্রাসীদের নৃশংস হামলা

চট্টগ্রামের সীতাকুণ্ডে ভয়াবহ ঘটনার জন্ম দিল আরেকটি অমানবিক হামলা। স্থানীয় সন্ত্রাসীদের আধিপত্য বিস্তারকে ঘিরে চলমান সহিংসতার পেছনের সত্য অনুসন্ধান করতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন