আর্জেন্টিনার মাটিতে সম্ভবত শেষবারের মতো জাতীয় দলের জার্সিতে খেলেছেন লিওনেল মেসি। ভেনেজুয়েলার বিপক্ষে পুরো ম্যাচজুড়ে আবহ ছিল অন্যরকম। দলের ৩-০ গোলের বড় জয়ে মেসি নিজে করেছেন দুই গোল। ম্যাচ শেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগঘন এক পোস্ট দিয়েছেন মেসির স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জো।৩৮ বছর বয়সী মেসির এটি ছিল ১৯৪তম আন্তর্জাতিক ম্যাচ। এই জয়ের পর আর্জেন্টিনার হয়ে তার মোট গোল সংখ্যা দাঁড়িয়েছে ১১৪টি। বুয়েনস আয়ার্সের মনুমেন্টাল স্টেডিয়ামে ৮০ হাজারের বেশি দর্শক এই ম্যাচ দেখতে উপস্থিত ছিলেন। ম্যাচের আগে সন্তানদের হাত ধরে মাঠে প্রবেশ করেন মেসি। জাতীয় সংগীতের সময় আবেগে চোখে জল এসে যায় তার।ম্যাচ শেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে মেসির স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জো লিখেছেন,‘আমি তোমার জন্য গর্বিত। প্রতিটি পদক্ষেপে, প্রতিটি অর্জনে, যা তুমি ভালোবাসা ও কঠোর পরিশ্রম দিয়ে গড়ে তুলেছ, আমরা তার সাক্ষী। তোমার এই পথচলায় তোমার সঙ্গে থাকতে পেরে আমরা সৌভাগ্যবান! আমরা তোমাকে ভালোবাসি মেসি।’ম্যাচ শুরুর আগে মেসির আবেগঘন মুহূর্তের সাক্ষী হয়ে স্টেডিয়ামের গ্যালারিতে থাকা অনেক দর্শকও কান্নায় ভেঙে পড়েন। এদিকে কাতার বিশ্বকাপের পর থেকেই আর্জেন্টাইন সমর্থকদের একটা বড় প্রশ্ন আগামী বিশ্বকাপে মেসি খেলবেন কি না। এদিনও তিনি কিছুটা ধোঁয়াশাই রেখে দিলেন। ২০২৬ বিশ্বকাপ খেলবেন কি না, সেটা নিয়ে এখনও সিদ্ধান্ত নেননি বলে জানিয়েছেন তিনি। ম্যাচশেষে আর্জেন্টিনার ক্রীড়া চ্যানেল টিওয়াইসি স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে ৩৮ বছর বয়সী এই মহাতারকা বলেন, ‘আগেও বলেছি, আমার মনে হয় না আরেকটা বিশ্বকাপে খেলব। আমার বয়সে এটা ভাবা স্বাভাবিক। দিনকে দিন নিজেকে ভালো রাখার চেষ্টা করি এবং নিজের প্রতি সৎ থাকি। তাই এখনই কিছু বলতে পারছি না।’তিনি আরও বলেন, ‘যখন ভালো লাগছে, তখন উপভোগ করি। কিন্তু যখন শরীর ঠিকঠাক থাকে না, তখন সত্যি বলতে ভালো লাগে না, আর তখন থাকতেও ইচ্ছা করে না। এই মৌসুমটা শেষ করব, এরপর প্রি-সিজন, তারপর আগামী ছয় মাসে দেখা যাবে শরীর কেমন থাকে। আশা করি ভালোভাবে এমএলএস মৌসুম শেষ করতে পারব, ভালো একটা প্রি-সিজন কাটবে, তারপর সিদ্ধান্ত নেব।’এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজায় প্রতিদিন নিহত হচ্ছে ৩৭০ জন
গাজায় প্রতিদিন নিহত হচ্ছে ৩৭০ জন

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ৭ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মাত্র ১৯ দিনে গাজায় ইসরায়েলি হামলায় দুই হাজার ৯১৩ শিশুসহ কমপক্ষে Read more

ইয়েমেনে যুক্তরাষ্ট্রের ভয়াবহ বিমান হামলা, নিহত ৩৮
ইয়েমেনে যুক্তরাষ্ট্রের ভয়াবহ বিমান হামলা, নিহত ৩৮

পশ্চিম ইয়েমেনের রাস ইসা জ্বালানি বন্দরে মার্কিন হামলায় কমপক্ষে ৩৮ জন নিহত হয়েছেন। হুথি পরিচালিত সংবাদমাধ্যম আল মাসিরাহর সূত্র দিয়ে Read more

তারেক রহমান ও জুবাইদা রহমান হাইকোর্টে খালাস
তারেক রহমান ও জুবাইদা রহমান হাইকোর্টে খালাস

সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা মামলায় ৩ বছরের সাজা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক Read more

হঠাৎ গভীর রাতে আগুনে কেঁপে উঠল শেবাচিম, দুই রোগীর মৃত্যু
হঠাৎ গভীর রাতে আগুনে কেঁপে উঠল শেবাচিম, দুই রোগীর মৃত্যু

হঠাৎ গভীর রাতের নীরবতা ভেঙ্গে ভয়াবহ অগ্নিকাণ্ডে কেঁপে উঠল বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতাল।মুহূর্তেই ধোঁয়ায় ঢেকে যায় মেডিসিন Read more

ভোটের তারিখ শিগগিরই ঘোষণা করবে ইসি: নিরাপত্তা উপদেষ্টা
ভোটের তারিখ শিগগিরই ঘোষণা করবে ইসি: নিরাপত্তা উপদেষ্টা

নির্বাচনের তারিখ নির্বাচন কমিশন (ইসি) ঘোষণা করবে বলে জানিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেনটেটিভ খলিলুর রহমান।শুক্রবার (১৩ Read more

রাহুল গান্ধীর বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগে মামলা
রাহুল গান্ধীর বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগে মামলা

সনাতন ধর্মাবলম্বীদের শীর্ষ দেবতা প্রভু রামকে অবমাননা করে বক্তব্য দেওয়ার অভিযোগে ভারতের প্রধান বিরোধী নেতা এবং রাহুল গান্ধীর বিরুদ্ধে মামলা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন