নির্বাচনের তারিখ নির্বাচন কমিশন (ইসি) ঘোষণা করবে বলে জানিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেনটেটিভ খলিলুর রহমান।শুক্রবার (১৩ জুন) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বহুল আলোচিত বৈঠকটি শেষে তিনি এ কথা বলেন।নিরাপত্তা উপদেষ্টা বলেন, নির্বাচনের তারিখ নিয়ে আমরা কোনো সমস্যা দেখি না। নির্বাচন নিয়ে দুপক্ষই যৌথ বিবৃতিতে আমরা বলে দিয়েছি। আমরা আশা করব, নির্বাচন কমিশন শিগগিরই তারিখ ঘোষণা করবে।শেখ হাসিনার হত্যাযজ্ঞ ও তাকে ফিরিয়ে আনার বিষয়টি নির্বাচনী রূপরেখার সঙ্গে এটা প্রভাব ফেলবে কি না, এমন প্রশ্নে খলিলুর রহমান বলেন, সংস্কার ও বিচার নিয়েও যৌথ বিবৃতিতে বলা আছে। আমরা মোটামুটি কনফিডেন্ট, নির্বচানের আগেই আমরা এর অগ্রগতি দেখতে পাব।এদিকে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক বার্তায় তা জানানো হয়েছে।বার্তায় জানানো হয়েছে, প্রধান উপদেষ্টা আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন। সব প্রস্তুতি সম্পন্ন করা গেলে ২০২৬ সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে। সে ক্ষেত্রে ওই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রযোজনা হবে।যৌথ সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজীপুরের ৫ আসেন ১৯ জনের মনোনয়ন বাতিল
গাজীপুরের ৫ আসেন ১৯ জনের মনোনয়ন বাতিল

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে গাজীপুর জেলার ৩টি সংসদীয় আসনে মোট ১৯ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা Read more

মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট নিখোঁজ
মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট নিখোঁজ

তাইওয়ানের পূর্ব উপকূলে নিয়মিত প্রশিক্ষণ মিশনের সময় মার্কিন নির্মিত একটি এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এতে পাইলট নিখোঁজ রয়েছেন।মঙ্গলবার (৬ জানুয়ারি) Read more

দ্বিতীয় রাউন্ডেও জয়হীন আবাহনী-মোহামেডান
দ্বিতীয় রাউন্ডেও জয়হীন আবাহনী-মোহামেডান

বাংলাদেশ ফুটবল লিগে দ্বিতীয় রাউন্ডেও জয় পেল না আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাব। কুমিল্লায় ব্রাদার্স ইউনিয়নের কাছে হেরেছে আবাহনী, Read more

পেসারদের দাপটে প্রথম দিনেই ‘১৪’ উইকেটের পতন
পেসারদের দাপটে প্রথম দিনেই ‘১৪’ উইকেটের পতন

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের প্রথম দিনটি ছিল রুদ্ধশ্বাস। লর্ডসের পিচে পেসারদের দাপটে প্রথম দিনেই উইকেটের সংখ্যা দাঁড়িয়েছে ১৪টি। দিনের Read more

মহাসড়কে সিলিন্ডার বোঝাই ট্রাক উল্টে ভয়াবহ বিস্ফোরণ
মহাসড়কে সিলিন্ডার বোঝাই ট্রাক উল্টে ভয়াবহ বিস্ফোরণ

ব্রাহ্মণবাড়িয়ায় খানাখন্দে ভরা মহাসড়কে গ্যাস সিলিন্ডার বোঝাই ট্রাক উল্টে একের পর এক সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের Read more

দোনেৎস্কে রাশিয়ার হামলায় নিহত ২৪
দোনেৎস্কে রাশিয়ার হামলায় নিহত ২৪

পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলে পেনশনের লাইনে দাঁড়ানো বেসামরিক মানুষকে লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে রাশিয়া। রুশ এই হামলায় অন্তত ২৪ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন