পশ্চিম ইয়েমেনের রাস ইসা জ্বালানি বন্দরে মার্কিন হামলায় কমপক্ষে ৩৮ জন নিহত হয়েছেন। হুথি পরিচালিত সংবাদমাধ্যম আল মাসিরাহর সূত্র দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স। ইরান-সমর্থিত হুথিদের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র আক্রমণ শুরু করার পর এটিকে সবচেয়ে বড় হামলাগুলোর একটি বলে মনে করা হচ্ছে।আল মাসিরাহ টিভি বলছে, মার্কিন সেনাবাহিনীর এই হামলার লক্ষ্য হুথি জঙ্গি গোষ্ঠীর জ্বালানি সরবরাহ বন্ধ করা। হামলায় ৩৮ জন নিহত হওয়ার পাশপাশি ১০২ জন আহত হয়েছেন। হুথিরা হতাহতের যে সংখ্যা বলছে এ নিয়ে তাৎক্ষণিকভাবে পেন্টাগনের তরফে কোনো কিছু জানানো হয়নি।  তবে ইউএস সেন্ট্রাল কমান্ড এক্সে দেওয়া একটি পোস্টে বলছে, এই হামলার উদ্দেশ্য ছিল হুথিদের ক্ষমতার অর্থনৈতিক উৎসকে ভেঙে দেওয়া। গত মাসে হুথিদের বিরুদ্ধে বড় আকারের হামলা শুরু করে যুক্তরাষ্ট্র। দেশটি বলছে যে লোহিত সাগরের জাহাজে হুথিদের আক্রমণ বন্ধ না হওয়া পর্যন্ত তারা থামবে না। ২০২৩ সালের নভেম্বর থেকে হুথিরা লোহিত সাগরে চলাচলকারী বেশ কিছু জাহাজে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। হুথিরা বলছে যে তারা গাজা যুদ্ধের প্রতিবাদে ইসরায়েলের সাথে সংযুক্ত জাহাজগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।  গাজায় দুই মাসের যুদ্ধবিরতির সময় তারা জাহাজে হামলা বন্ধ করে দেয়। যদিও গত মাসে গাজায় ইসরায়েলের আক্রমণ আবারও শুরু হলে হুথিরাও হুঙ্কার দিয়েছিল— তারা আবারও লোহিত সাগরে জাহাজে হামলা চালাবে। তবে শেষ পর্যন্ত হামলার কোনো দাবি এখনও করেনি হুথিরা।  জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর থেকে বৃহস্পতিবারের হামলাটি সবচেয়ে বড় হামলাগুলোর মধ্যে একটি।  হুথি কর্মকর্তারা জানিয়েছেন, মার্চ মাসে দুই দিনের মার্কিন হামলায় ৫০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছিলেন। পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাংলাদেশ-ভারত টানাপোড়নে রামগড় স্থলবন্দর এর ভবিষ্যত কোন দিকে?
বাংলাদেশ-ভারত টানাপোড়নে রামগড় স্থলবন্দর এর ভবিষ্যত কোন দিকে?

খাগড়াছড়ির রামগড় মুহামনিতে অবস্থিত দেশের প্রথম মৈত্রী সেতু-১, যা একটি আন্তর্জাতিক স্থলবন্দরে রূপান্তর করা হয়েছে। গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এই স্থলবন্দর ঘিরে Read more

লামায় সম্পত্তি নিয়ে বিরোধের কারণে ভাইয়ের ঘর পুড়িয়ে দিলো আপন বোন
লামায় সম্পত্তি নিয়ে বিরোধের কারণে ভাইয়ের ঘর পুড়িয়ে দিলো আপন বোন

বান্দরবানের লামা উপজেলায় মায়ের নামে পারিবারিক সম্পত্তি ভোগ দখল করতে মো. আবদুল কাইয়ুম (২৫) এর বসতঘড় পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে Read more

উন্নত ভালুকা গঠনে সবার সহযোগিতা চান ইউএনও মাহমুদ
উন্নত ভালুকা গঠনে সবার সহযোগিতা চান ইউএনও মাহমুদ

ভালুকা উপজেলাকে একটি সুন্দর, পরিচ্ছন্ন ও বাসযোগ্য রূপে গড়ে তোলার লক্ষ্যে সরকারি-বেসরকারি সকল মহলের সম্মিলিত উদ্যোগে চলমান কার্যক্রম ইতোমধ্যেই ব্যাপক Read more

পদ্মায় বাস উল্টে নদীতে: ৪ জনের মরদেহ উদ্ধার
পদ্মায় বাস উল্টে নদীতে: ৪ জনের মরদেহ উদ্ধার

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে পন্টুনে ওঠার সময় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে তলিয়ে গেছে।বুধবার (২৫ মার্চ) বিকেল Read more

ফুলবাড়ীতে মরিচের বাম্পার ফলন
ফুলবাড়ীতে মরিচের বাম্পার ফলন

দেশের উত্তরের সীমান্তঘেঁষা কুড়িগ্রামের ফুলবাড়ীতে এ বছর আবহাওয়া অনুকূল থাকায় মরিচের বাম্পার ফলন হয়েছে। বাড়তি ফলন ও ভালো দাম পেয়ে Read more

বিষাক্ত ধোঁয়াশায় আচ্ছন্ন দিল্লি, বায়ুদূষণ ১৬ গুণের বেশি
বিষাক্ত ধোঁয়াশায় আচ্ছন্ন দিল্লি, বায়ুদূষণ ১৬ গুণের বেশি

ভারতের নয়াদিল্লি বায়ুদূষণের বিষাক্ত ধোঁয়াশায় ঢেকে গেছে। দীপাবলির আতশবাজি, যানবাহনের ধোঁয়া ও কৃষিজ ফসল পোড়ানোর ফলে দূষণ এতো বেড়েছে যে, Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন