সনাতন ধর্মাবলম্বীদের শীর্ষ দেবতা প্রভু রামকে অবমাননা করে বক্তব্য দেওয়ার অভিযোগে ভারতের প্রধান বিরোধী নেতা এবং রাহুল গান্ধীর বিরুদ্ধে মামলা হয়েছে। তার রাজনৈতিক দল কংগ্রেসকেও রাখা হয়েছে মামলার আসামির তালিকায়। সোমবার (১২ মে) ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের বেনারস শহরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের এমপি-এমএলএ আদালতে দায়ের করা হয়েছে মামলাটি। এ আদালতে শুধু এমপি ও বিধায়ক সংক্রান্ত মামলাগুলোর বিচারকাজ হয়।হরিশঙ্কর অভিযোগপত্রে বলা হয়, “সম্প্রতি যুক্তরাষ্ট্র সফরে গিয়েছিলেন রাহুল গান্ধী। সেখানে গত ২১ তারিখ বোস্টন শহরে ব্রাউন বিশ্ববিদ্যালয়ে বক্তব্য দেওয়ার সময় প্রভু রামকে তিনি পৌরাণিক ও কাল্পনিক চরিত্র বলে উল্লেখ করে মন্তব্য করেছেন। তার এই ঘৃণাপূর্ণ মন্তব্য সনাতনীদের ধর্মানুভূতিতে আঘাত হেনেছে।”ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে হরিশঙ্কার পাণ্ডা জানান, তিনি সংবাদমাধ্যম থেকে এ তথ্য জানার পর চিফ জুডিশিয়াল আদালতে মামলার আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।তিনি আরও জানান, ভারতের দণ্ডবিধি ভারতীয় নয়া সংহিতার (বিএনএস) ১৯৬, ৩৫১ এবং ৩৫৩ ধারায় মামলাটি দায়ের করা হয়েছে।আগামী ১৯ মে থেকে শুরু হবে এ মামলার শুনানি। সে দিন আদালতে হাজির থাকার জন্য ইতোমধ্যে রাহুল গান্ধী এবং কংগ্রেসের বেনারস শাখার সভাপতি অজয় রায়ের ঠিকানায় নোটিশ পাঠানো হয়েছে বলে জানিয়েছেন হরিশঙ্কর।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঢাকায় বিমান বিধ্বস্তের মর্মান্তিক খবর বিশ্ব গণমাধ্যমে
ঢাকায় বিমান বিধ্বস্তের মর্মান্তিক খবর বিশ্ব গণমাধ্যমে

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় অন্তত ৩ জন নিহত Read more

রাজনৈতিক হয়রানিমূলক সাড়ে ১১ হাজার মামলা প্রত্যাহারের সুপারিশ
রাজনৈতিক হয়রানিমূলক সাড়ে ১১ হাজার মামলা প্রত্যাহারের সুপারিশ

রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে গঠিত আন্তঃমন্ত্রণালয় কমিটি এ পর্যন্ত ১১ হাজার ৪৪৮টি মামলা প্রত্যাহারের সুপারিশ করেছে এবং এ কার্যক্রম চলমান Read more

ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি একটুও কমাতে পারেনি যুক্তরাষ্ট্র: মার্কিন গোয়েন্দা সংস্থা
ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি একটুও কমাতে পারেনি যুক্তরাষ্ট্র: মার্কিন গোয়েন্দা সংস্থা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের যুদ্ধে যাওয়ার অন্যতম প্রধান অজুহাতের সরাসরি বিরোধিতা করেছেন দেশটির দুই শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা। বুধবার (১৮ Read more

যেসব পেশাজীবীর দাম্পত্য জীবনে বিচ্ছেদের হার সর্বোচ্চ
যেসব পেশাজীবীর দাম্পত্য জীবনে বিচ্ছেদের হার সর্বোচ্চ

বিবাহ হলো একটি প্রচলিত সামাজিক বন্ধন বা বৈধ চুক্তি, যার মাধ্যমে দুজন মানুষের মধ্যে দাম্পত্য সম্পর্ক স্থাপিত হয়। এর মূল Read more

টাঙ্গাইল-২ আসনে শাকিল উজ্জামানের পক্ষে মনোনয়ন ফরম উত্তোলন
টাঙ্গাইল-২ আসনে শাকিল উজ্জামানের পক্ষে মনোনয়ন ফরম উত্তোলন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-২ (গোপালপুর–ভূঞাপুর) আসনে গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান-এর পক্ষে Read more

সিরাজগঞ্জে একজনকে পিটিয়ে হত্যা
সিরাজগঞ্জে একজনকে পিটিয়ে হত্যা

সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলায় নওগা ইউনিয়নে পূর্ব শত্রুতার জেরে সায়দার আলী (৫০) নামের ১জনকে পিটিয়ে হত্যা করার অভিযোগ।  ঘটনাটি ঘটেছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন