মেট্রোরেলে আগুন লেগেছে—এমন দাবিতে প্রচারিত একটি ভিডিওকে এআই জেনারেটেড (কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা তৈরি) বলে শনাক্ত করেছে ফ্যাক্টওয়াচ।বাংলাদেশে চলমান গুজব, ভুয়া খবর ও অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ার দায়িত্বে নিয়োজিত ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে এ তথ্য উঠে এসেছে।ফ্যাক্টওয়াচ একটি স্বাধীন ফ্যাক্ট-চেকিং সংস্থা, যা লিবারেল আর্টস বাংলাদেশ বিশ্ববিদ্যালয় অনুমোদিত এবং সেন্টার ফর ক্রিটিকাল অ্যান্ড কোয়ালিটেটিভ স্টাডিজ (সিকিউএস) দ্বারা পরিচালিত।ফ্যাক্টওয়াচ জানায়, ঢাকায় চলাচলরত মেট্রোরেলে আগুন লেগেছে দাবিতে ফেসবুকে একটি ভিডিও প্রচার করা হচ্ছে। সেখানে দেখা যায়, মেট্রোরেলের একটি ট্রেন লাইনের ওপর কাত হয়ে পড়ে আছে এবং একটি অংশে আগুন জ্বলছে। মেট্রোরেলের লাইনের নিচে পথচারীরা ওই দৃশ্যের ভিডিও ধারণ করছে।তবে ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যায়, ভিডিওটি আসলে এআই জেনারেটেড। ঢাকায় মেট্রোরেলে সম্প্রতি এমন কোনো আগুনের ঘটনা ঘটেনি। ভিডিও বিশ্লেষণে দেখা যায়, মেট্রোরেলের চলাচলের রাস্তার পাশে রেলিং রয়েছে। ফলে ঢাকায় নির্মিত মেট্রোরেলের চলাচল পথে দেখা যায় না।এছাড়া ট্রেনটি যেভাবে কাত হয়ে ঝুলছে তা দৃশ্যত অস্বাভাবিক। দেশীয় সংবাদমাধ্যমেও ঢাকায় মেট্রোরেলে আগুন লাগার কোনো তথ্য পাওয়া যায়নি।পরে ভিডিওটি নিয়ে অধিকতর যাচাইয়ে ডিপফেক শনাক্তের টুল ‘হাইভ মডারেশন’ ভিডিওটিকে বিশ্লেষণ করে জানায়, এটি এআই জেনারেটেড কনটেন্ট হওয়ার সম্ভাবনা ৮৬ শতাংশ।এছাড়া ডিপফেক শনাক্তের আরেক টুল ‘ডিপফেক-ও-মিটার’-এর সাহায্যে যাচাই করেও দেখা যায়, একাধিক মডেল ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি বলে নিশ্চিত করেছে। ফলে ফ্যাক্টওয়াচ মেট্রোরেলে আগুন লেগেছে দাবিতে প্রচারিত ভিডিওগুলোকে মিথ্যা হিসেবে চিহ্নিত করেছে।সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া ভিডিও, খবর ও গুজব ছড়ানোর ঘটনা বেড়েছে। এসব বিষয় নজরে এলে ফ্যাক্ট-চেক করে সত্য তুলে ধরা ও গুজব প্রতিরোধে কাজ করছে ফ্যাক্টওয়াচ।ফ্যাক্টওয়াচ জানায়, গত বছর থেকে ভারতীয় গণমাধ্যম এবং ভারত থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম, পাশাপাশি দেশের কিছু ফেসবুক অ্যাকাউন্ট থেকেও বাংলাদেশকে জড়িয়ে, অন্তর্বর্তী সরকার এবং ২০২৪ সালের আন্দোলনে অংশ নেওয়া দল ও সংগঠনগুলোর বিরুদ্ধে গুজব ও ভুয়া তথ্য প্রচারের হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চট্টগ্রামের এক্সেস রোডে বহুতল ভবনে আগুন
চট্টগ্রামের এক্সেস রোডে বহুতল ভবনে আগুন

চট্টগ্রাম নগরের বাকলিয়া থানাধীন এক্সেস রোডে একটি বহুতল ভবনে আগুন লেগেছে। বুধবার (১৫ অক্টোবর) রাত ৯টার দিকে এ আগুন লাগে। আগুন Read more

শহীদ জিয়াউর রহমানের ঘোষণার মধ্য দিয়েই এ দেশ স্বাধীন হয়েছে: সরওয়ার নিজাম
শহীদ জিয়াউর রহমানের ঘোষণার মধ্য দিয়েই এ দেশ স্বাধীন হয়েছে: সরওয়ার নিজাম

চট্টগ্রাম-১৩ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সরওয়ার জামাল নিজাম বলেছেন, 'শহীদ জিয়াউর রহমান চট্টগ্রামের কালুরঘাট Read more

মেধাবীদের জন্য ভিসা ফি বাতিলের পরিকল্পনা করছে যুক্তরাজ্য
মেধাবীদের জন্য ভিসা ফি বাতিলের পরিকল্পনা করছে যুক্তরাজ্য

সারাবিশ্বের মেধাবীদের আকর্ষণ করতে ভিসা ফি বাতিলের পরিকল্পনা করছে যুক্তরাজ্য। ব্রিটিশ গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের সরকার ইতোমধ্যেই Read more

পথসভার আগেই নারায়ণগঞ্জে পুড়লো এনসিপির তোরণ
পথসভার আগেই নারায়ণগঞ্জে পুড়লো এনসিপির তোরণ

নারায়ণগঞ্জে পথসভা উপলক্ষে এনসিপির নির্মিত বিশালাকৃতির একটি তোরণ পুড়িয়ে দেয়া হয়েছে৷ বৃহস্পতিবার (১৭ জুলাই) দিবাগত রাতে কলেজরোড চত্বরে এনসিপির তোরণে Read more

‘সমন্বয়কদের চাঁদাবাজির খবরে আমি বেদনায় নীল হয়ে গিয়েছি’
‘সমন্বয়কদের চাঁদাবাজির খবরে আমি বেদনায় নীল হয়ে গিয়েছি’

সমন্বয়কদের চাঁদা দাবির খবরে আমি বেদনায় নীল হয়ে গিয়েছি জানিয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণঅভ্যুত্থানের এক বছরেই Read more

এবার ভারতকে বিপর্যয়কর পরিণতির হুঁশিয়ারি পাকিস্তানের
এবার ভারতকে বিপর্যয়কর পরিণতির হুঁশিয়ারি পাকিস্তানের

আবারও মুখোমুখি অবস্থানে ভারত ও পাকিস্তান। সাম্প্রতিক সময়ের বক্তব্য ও প্রতিক্রিয়ায় দুই দেশের মধ্যে তীব্র উত্তেজনা দেখা দিয়েছে। ভারতের সেনাবাহিনী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন