বাংলাদেশের মাটিতে ভারতীয় ‍পুরুষ দলের সিরিজ খেলতে আসার কথা থাকলেও রাজনৈতিক অস্থিরতার কারণে স্থগিত হয়ে গেছে তা। নতুন সূচি এখনও ঠিক হয়নি। এরই মাঝে সিরিজ খেলতে যাচ্ছে এই দুই দেশের মেয়েরা। যদিও দুই ফরম্যাটের সিরিজটি অনুষ্ঠিত হবে ভারতে। আগামী ডিসেম্বরে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ দল সিরিজ খেলতে দেশটিতে সফর করবে।ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজের এক প্রতিবেদনে জানা গেছে, আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রামের (এফটিপি) অধীনে ডিসেম্বরের মাঝামাঝিতে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে বাংলাদেশ-ভারত নারী দল।  ক্রিকবাজকে এই তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।ইতেমধ্যেই দুই দেশের ক্রিকেট বোর্ডে আলোচনা শুরু হয়েছে সূচি প্রস্তুতি নিয়ে। ধারণা করা হচ্ছে, সিরিজের ম্যাচগুলো হতে পারে কলকাতা ও কটকে।বর্তমানে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ চলছে। ফলে বাংলাদেশ-ভারতের আসন্ন সিরিজ দিয়ে শুরু হতে পারে নতুন চক্রের ওয়ানডে চ্যাম্পিয়নশিপ। বিসিবির এক মুখপাত্র জানিয়েছেন, ‘প্রস্তাবিত খসড়া অনুসারে আমরা ডিসেম্বরের ১৪-১৫ তারিখে সফরে যাওয়ার সম্ভাবনা আছে। এখনও দুই দেশের বোর্ড তা চূড়ান্ত করেনি, তবে আয়োজকদের (বিসিসিআই) কাছ থেকে ওই সময়ের কথা বিবেচনায় নিয়ে প্রস্তুতি শুরু করতে অনুরোধ জানিয়েছে।’এদিকে, ৮ নভেম্বর থেকে নারী এনসিএল মাঠে গড়ানোর কথা রয়েছে। নিজের ফিটনেসের উন্নতির লক্ষ্যে এই ঘরোয়া লিগ থেকে নিজেকে সরিয়ে নেওয়ার কথা জানিয়েছেন বাংলাদেশের অধিনায়ক জ্যোতি। এ ছাড়া ওয়ার্কলোড ম্যানেজমেন্ট বিবেচনায় অভিজ্ঞ স্পিনার নাহিদা আক্তার ও পেসার মারুফা আক্তারও এই টুর্নামেন্টে খেলবেন না বলে বিসিবির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। এবারের নারী বিশ্বকাপে প্রত্যাশা মেটাতে পারেনি বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে জয় দিয়ে আসর শুরু করলেও পরবর্তী সাত ম্যাচের মধ্যে ছয়টিতেই হেরেছে। ভারতের বিপক্ষে শেষ ম্যাচটি পরিত্যক্ত হয়েছে বৃষ্টির কারণে। আট দলের মধ্যে তাদের অবস্থান ছিল সাত নম্বরে। আইসিসির এই মেগা টুর্নামেন্ট চলাকালে ইনজুরিতে পড়েছিলেন নাহিদা ও মারুফা। ফলে তাদের বিশ্রাম ও চোট পুনর্বাসন প্রয়োজন।এসএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
“মুই এহন পোলাপানরে কি খাওয়ামু?”
“মুই এহন পোলাপানরে কি খাওয়ামু?”

“মুই এই বয়সে কই চাকরি পামু, পোলাপানরে কি খাওয়ামু” রবিবার (২ নভেম্বর) দিবাগত রাতে কান্নাজড়িত কণ্ঠে কথাগুলো বলছিলেন হেনরি বিশ্বাস Read more

পতাকা বৈঠকে সেফ হোম থেকে দেশে ফিরল ভারতীয় নাগরিক
পতাকা বৈঠকে সেফ হোম থেকে দেশে ফিরল ভারতীয় নাগরিক

সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশে আটক অচলা সরকার নামের এক ভারতীয় নাগরিককে হস্তান্তর করা হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার Read more

ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ১১৪
ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ১১৪

সারাদেশে গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়ে ১১৪ জন Read more

গাজীপুরে এটিএম বুথে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার
গাজীপুরে এটিএম বুথে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার

গাজীপুরের শ্রীপুরে এটিএম বুথে এক কিশোরীকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার একমাত্র আসামি লিটনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলা দায়ের করার Read more

চ্যাম্পিয়নস লিগে বিধ্বস্ত লেভারকুসেন, জয় পেল বার্সা, সিটি ও আর্সেনাল
চ্যাম্পিয়নস লিগে বিধ্বস্ত লেভারকুসেন, জয় পেল বার্সা, সিটি ও আর্সেনাল

উয়েফা চ্যাম্পিয়নস লিগে এক উৎসব মুখর রাত দেখেছেন ফুটবল প্রেমীরা। জার্মান ক্লাব বায়ার লেভারকুসেনকে ৭ গোলে বিধ্বস্ত করেছে ফরাসি জায়ান্ট Read more

শিক্ষার্থীদের আমানতের যথাযথ হক আদায় করব ইনশাআল্লাহ: সাদিক
শিক্ষার্থীদের আমানতের যথাযথ হক আদায় করব ইনশাআল্লাহ: সাদিক

যেকোনো দল, মত ও আদর্শের যেই থাকুক, সবাইকে নিয়েই একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন