আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে আজ সকাল থেকে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে স্বাভাবিক রয়েছে চেকপোস্ট দিয়ে এই দুই দেশের মধ্যে পাসপোর্টে যাত্রী পারাপার।হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মো. ফেরদৌস রহমান জানান, আজ বৃহস্পতিবার (০১ মে) বিশ্ব আন্তর্জাতিক মে দিবস উদযাপিত হচ্ছে। ফলে এদিন আমাদের দেশে সরকারি ছুটি রয়েছে। একারণে দিবসটি যথাযথ মর্যাদায় উদযাপনে দুই দেশের আমদানি-রপ্তানিকারক ব্যবসায়ী, পরিবহন শ্রমিক ও বন্দর শ্রমিকেরা হিলি স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেন। ফলে আজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই বন্দর দিয়ে সব ধরণের পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রাখা হয়েছে।তিনি আরও জানান, কাল শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় আগামী পরশু শনিবার সকাল থেকে পুরোদমে বন্দরে আমদানি-রপ্তানি শুরু হবে।হিলি স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা মো. শফিউল আলম জানান, মে দিবসের কারণে সরকারী ছুটি থাকায় বন্দরে সকল কার্যক্রম বন্ধ আছে। আগামী শনিবার থেকে সকল কার্যক্রম শুরু হবে। তবে আমাদের ব্যাগেজ শাখার কার্যক্রম চালু আছে। পাসপোর্ট যাত্রীরা ভ্রমন কর পরিশোধ করে ভারত-বাংলাদেশ যাতায়াত করতে পারবেন।এদিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুল ইসলাম জানান, মে দিবস উপলক্ষে বন্দরে পণ্য আনা-নেওয়া সহ অন্যান্য কার্যক্রম বন্ধ রাখা হলেও হিলি চেকপোস্ট দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে বৈধ পাসপোর্ট-ভিসায় যাত্রীরা চলাচল অব্যাহত রয়েছে। সপ্তাহের সাতদিনই সকাল ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত পাসপোর্ট যাত্রীরা আসা-যাওয়া করেন।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গোপালগঞ্জে হামলা-সংঘর্ষের ঘটনায় আটক ১৪
গোপালগঞ্জে হামলা-সংঘর্ষের ঘটনায় আটক ১৪

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির পদযাত্রা ও সভাকে কেন্দ্র করে দফায় দফায় হামলা, সংঘর্ষের ঘটনায় কারফিউ চলছে। আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত Read more

আনোয়ারায় ৮ মাসে ১১টি ধর্ষণ মামলা
আনোয়ারায় ৮ মাসে ১১টি ধর্ষণ মামলা

চট্টগ্রামের আনোয়ারাকে বলা হয় দক্ষিণ চট্টগ্রামের শিল্পজোন। এ উপজেলার কেইপিজেডসহ অসংখ্য শিল্পকারখানায় প্রতিদিন কাজ করছেন ৩০-৪০ হাজারেরও বেশি শ্রমিক। এর Read more

নড়িয়ায় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার
নড়িয়ায় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত যৌথ বাহিনীর অভিযানে অবৈধ অস্ত্রসহ মানিক মোল্লা (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।মঙ্গলবার Read more

ফটিকছড়িতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
ফটিকছড়িতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

চট্টগ্রামের ফটিকছড়িতে অজ্ঞাতনামা (৫৮) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। মরদেহের পরনে রয়েছে শার্ট ও সুইটার।'সোমবার (২৬ মে) দুপুর Read more

সবচেয়ে বেশি কীটনাশক পানে, সিগারেট-বিড়িতে ভয়াবহ মাত্রায় হেভিমেটাল
সবচেয়ে বেশি কীটনাশক পানে, সিগারেট-বিড়িতে ভয়াবহ মাত্রায় হেভিমেটাল

‘সবচেয়ে বেশি কীটনাশক পাওয়া গেছে পানে’—এমনটাই জানিয়েছেন সাবেক অতিরিক্ত সচিব মো. মাহবুব কবীর মিলন। এ বিষয়ে আজ শনিবার (৪ এপ্রিল) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন