যশোরের বাঘারপাড়ায় খেলানা প্রলোভন দেখিয়ে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে তার দাদার বিরুদ্ধে। শিশুটি বর্তমানে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাতে শিশুর মা বাদী হয়ে এ ঘটনায় বাঘারপাড়া থানায় মামলা করেছেন। পুলিশ ঘটনায় অভিযুক্ত রমজান গাজীকে গ্রেপ্তার করেছে। শিশুর মা জানান, তারা নড়াইল জেলা শহরে ভাড়াবাড়িতে বসবাস করেন। কিছু দিন আগে তার শ্বশুর রমজান গাজী সেখানে বেড়াতে যান। নিজ বাড়িতে চলে আসার সময় মেয়েকে সঙ্গে করে নিয়ে আসেন। গত মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ৮ টার দিকে দাদা রমজান ওই শিশুকে খেলনার প্রলোভন দেখিয়ে  ঘরে নিয়ে ধর্ষণ করেন। বাঘারপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ফকির তাইজুর রহমান জানান, ‘ধর্ষণের বিষয়টি ওই শিশু তার মাকে জানায়। বৃহস্পতিবার রাতে শিশুর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। আসামি রমজান গাজীকে গ্রেফতার করা হয়েছে।’আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বগুড়ায় ঐতিহ্যবাহী ‘কেল্লাপোশী মেলা’ শুরু
বগুড়ায় ঐতিহ্যবাহী ‘কেল্লাপোশী মেলা’ শুরু

মাঠের ধান কাটা শেষ। ধানগাছের কান্ডে পুনরায় গজিয়েছে কচি পাতা। সেগুলো দক্ষিণা বাতাসে দুলছে। এই নতুন পাতার মতোই এখানকার মানুষের Read more

ডেঙ্গুতে প্লাটিলেট কমলে ভারসাম্য ফেরাবে যে ৩ ফল
ডেঙ্গুতে প্লাটিলেট কমলে ভারসাম্য ফেরাবে যে ৩ ফল

দেশে ডেঙ্গু সংক্রমণ বাড়ছে, পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। ডেঙ্গু আক্রান্তদের মধ্যে অনেকেরই রক্তে প্লাটিলেটের সংখ্যা হঠাৎ কমে যায়, যা Read more

টাঙ্গাইলে ৯৯ শপিংমলে নকল প্রসাধনী জব্দ
টাঙ্গাইলে ৯৯ শপিংমলে নকল প্রসাধনী জব্দ

টাঙ্গাইলে পৌর এলাকায় ৯৯ শপিংমল থেকে নকল প্রসাধনী জব্দ করে অর্ধ লক্ষাধিক টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।বুধবার Read more

ফুলবাড়ীতে ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার
ফুলবাড়ীতে ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

কুড়িগ্রামের ফুলবাড়ীতে পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে হাতেনাতে গ্রেপ্তার করেছে।পরে পুলিশ বাদী হয়ে গ্রেপ্তারকৃত Read more

ত্রিশালে মহান স্বাধীনতা দিবস উদযাপিত
ত্রিশালে মহান স্বাধীনতা দিবস উদযাপিত

যথাযথ মর্যাদা ও নানা আয়োজনে ময়মনসিংহের ত্রিশালে আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হচ্ছে।দিবসটি উপলক্ষে আয়োজিত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন