চাঁদপুরের হাইমচরে মেঘনা নদীতে দুই লঞ্চের সংঘর্ষের ঘটনায় ৮ জন নামীয় ও অজ্ঞাতনামা ১০ জনসহ মোট ১৮ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে এ ঘটনায় গ্রেপ্তার অ্যাডভেঞ্চার-৯ লঞ্চের চার কর্মচারী মিন্টু, সোহেল, মহিন হাওলাদার ও মনিরুজ্জামানকে চাঁদপুর আদালতে সোপর্দ করা হয়। এর আগে শনিবার (২৭ ডিসেম্বর) রাত ১১টায় হাইমচর থানায় বিআইডব্লিউটিএ চাঁদপুর নদী বন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) বাবু লাল বৈদ্য বাদী হয়ে মামলাটি দায়ের করেন।মামলায় নামীয় আসামিরা হলেন,মো. ফিরোজ খান (৫৩), মো. কামাল হোসেন (৫৫), মো. মনিরুল ইসলাম (৪৩), মো. সুলতান খান (৪৫), মো. মিন্টু (২৮), মো. সোহেল (৪০), মহিন হাওলাদার (২৫) ও মো. মনিরুজ্জামান (৪০)। তারা এমভি জাকির সম্রাট-৩ ও অ্যাডভেঞ্চার-৯ লঞ্চের কর্মচারী। এছাড়া মামলায় আরও ৮–১০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হাসান জানান, বিআইডব্লিউটিএর পক্ষে দায়ের করা মামলাটির তদন্ত ও পরবর্তী আইনগত কার্যক্রম নৌ পুলিশ পরিচালনা করবে।চাঁদপুর নৌ পুলিশের সহকারী পুলিশ সুপার ইমতিয়াজ আহমেদ বলেন, অ্যাডভেঞ্চার-৯ লঞ্চের গ্রেপ্তার চার আসামিকে ঝালকাঠি থেকে এনে চাঁদপুর নৌ থানায় হস্তান্তর করা হয়। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাতে ঘন কুয়াশার মধ্যে ঢাকাগামী এমভি জাকির সম্রাট-৩ ও বরিশালগামী অ্যাডভেঞ্চার-৯ লঞ্চের সংঘর্ষে চার যাত্রী নিহত হন এবং বেশ কয়েকজন আহত হন।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গলাচিপায় জব্দকৃত মাছ উন্মুক্ত নিলামে ৩ লাখ টাকায় বিক্রি
গলাচিপায় জব্দকৃত মাছ উন্মুক্ত নিলামে ৩ লাখ টাকায় বিক্রি

পটুয়াখালীর গলাচিপায় তেতুলিয়া নদী থেকে অবৈধ ট্রলিং বোটসহ জব্দকৃত আনুমানিক ১২০ ক্যারেট সামুদ্রিক বিভিন্ন প্রজাতির মাছ আদালতের নির্দেশে উন্মুক্ত নিলামে Read more

গাজায় হামাসের শীর্ষ নেতা মোহাম্মদ সিনওয়ার নিহত: নেতানিয়াহুর দাবি
গাজায় হামাসের শীর্ষ নেতা মোহাম্মদ সিনওয়ার নিহত: নেতানিয়াহুর দাবি

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের গাজা শাখার প্রধান মোহাম্মদ সিনওয়ার নিহত হয়েছেন। বুধবার ইসরায়েলি পার্লামেন্ট Read more

গাজায় নিহত আরও ২৩, প্রাণহানি ছাড়াল ৫১ হাজার
গাজায় নিহত আরও ২৩, প্রাণহানি ছাড়াল ৫১ হাজার

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় আরও ২৩ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছেন আরও অর্ধশতাধিক। এর ফলে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের মোট Read more

জুলাই গণঅভ্যুত্থান অন্যায়ের বিরুদ্ধে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার সংগ্রাম: স্বরাষ্ট্র উপদেষ্টা
জুলাই গণঅভ্যুত্থান অন্যায়ের বিরুদ্ধে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার সংগ্রাম: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান কেবল একটি আন্দোলন নয়, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে সত্য ও Read more

নামাজ শেষে বাড়ি ফেরা হলো না বৃদ্ধের
নামাজ শেষে বাড়ি ফেরা হলো না বৃদ্ধের

ভোলার দৌলতখান উপজেলায় সড়ক দুর্ঘটনায় ইসলাম বর্দ্দার (৭০)  নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ বিনা Read more

এবার এনসিপি থেকে পদত্যাগ করলেন খালেদ সাইফুল্লাহ
এবার এনসিপি থেকে পদত্যাগ করলেন খালেদ সাইফুল্লাহ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলটির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ। দলের সকল পদ থেকে অব্যাহতি চেয়ে আহ্বায়ক নাহিদ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন