নেত্রকোনার কলমাকান্দায় গাছ থেকে বাবু মিয়া (২৪) নামের এক ইটভাটার শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে কলমাকান্দা থানা পুলিশ।মঙ্গলবার (১৫ এপ্রিল) সকালে উপজেলার রংছাতী ইউনিয়নের মুন্সিপুর গ্রামে শ্রমিকের নিজ বাড়ির একটি গাছ থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহত বাবু মিয়া একই  গ্রামের পুরাতন পাড়ার বাসিন্দা মো. রাজুর ছেলে। সে ঢাকায় একটি ইটভাটায় শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন বাবু। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে মুন্সিপুর গ্রামের একটি গাছে বাবুর মরদেহ ঝুলতে দেখে এলাকাবাসী তাৎক্ষণিক পুলিশকে খবর দেয়। খবর পেয়ে কলমাকান্দা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।এ বিষয়ে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফিরোজ হোসেন জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও, প্রকৃত কারণ নির্ণয়ে তদন্ত চলছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের পর বলা যাবে আত্মহত্যা নাকি হত্যা। এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক ৭ দিনের রিমান্ডে
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক ৭ দিনের রিমান্ডে

বিচারক হিসেবে দুর্নীতি ও বিদ্বেষমূলকভাবে বেআইনি রায় প্রদান এবং জাল রায় তৈরির অভিযোগে শাহবাগ থানায় দায়ের করা মামলায় সাবেক প্রধান Read more

আল্লাহর গজবের কারণে হাসিনার বিদায় হয়েছে: কাদের সিদ্দিকী
আল্লাহর গজবের কারণে হাসিনার বিদায় হয়েছে: কাদের সিদ্দিকী

কোটা আন্দোলনের কারণে নয়, বরং আল্লাহর গজবের কারণেই শেখ হাসিনার বিদায় হয়েছে বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা Read more

আলোহীন জীবনে একে অপরই ভরসা, সহায়তার অপেক্ষা
আলোহীন জীবনে একে অপরই ভরসা, সহায়তার অপেক্ষা

কুপি বাতির নিভু-নিভু আলো। অন্ধকারে আধো-আধো ভেসে ওঠে দুই বৃদ্ধ মানুষের মুখ। রাস্তার পাশে পলিথিনে মোড়ানো জীর্ণ একটি ছোট্ট দোকানে Read more

ইট মারলে আমরা পাথর ছুড়ব, ভারতকে ইসহাক দার
ইট মারলে আমরা পাথর ছুড়ব, ভারতকে ইসহাক দার

ভারতের পানিবন্ধের হুমকির জবাবে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেছেন, ‘একটা ইট এলে তার জবাবে আমরা পাথর ছুড়ব।’ খবর Read more

নেত্রকোনায় হাওর থেকে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার
নেত্রকোনায় হাওর থেকে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কান্দিউড়া ইউনিয়নের জালালপুর গ্রামের একটি হাওর থেকে রাসেল মিয়া (২৫) নামের বস্তাবন্দী অবস্থায় এক অটোরিকশা চালকের মরদেহ Read more

কে কোন আসন থেকে লড়বেন?
কে কোন আসন থেকে লড়বেন?

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে ২৩২ আসনে সম্ভাব্য চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সোমবার ( ৩ নভেম্বর) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন