মহাষষ্ঠীর মধ্য দিয়ে আজ রোববার থেকে শুরু হচ্ছে বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। মহাষষ্ঠী দিয়ে শুরু হওয়া এ উৎসব শেষ হবে আগামী ২ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে।সকাল থেকেই চলছে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে দেবী দুর্গাকে বরণের প্রস্তুতি।আজ ধূপধুনচি, পঞ্চপ্রদীপ আর ঢাকের বাদ্যের তালে আসনে অধিষ্ঠিত হবেন দেবী দুর্গা। বোধনের ঘট স্থাপনের মধ্য দিয়েই দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হবে।পঞ্জিকা অনুযায়ী, আজ রোববার সকাল ১১টা ১১ মিনিট পর্যন্ত ষষ্ঠী তিথিতে অনুষ্ঠিত হবে দেবীর আমন্ত্রণ ও অধিবাস। ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে সায়ংকালে দেবীর বোধন অনুষ্ঠিত হবে। এদিকে, শঙ্খধ্বনি, উলুধ্বনি আর ঢাকের বাদ্যে দেবীকে বরণের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন ভক্তরা।মহানগর সর্বজনীন পূজা কমিটি জানিয়েছে, ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে আজ সায়ংকালে দেবীর বোধন অনুষ্ঠিত হবে। একই নির্ঘণ্ট মেনে দেশের সর্বত্র পূজামণ্ডপগুলোতে চলছে দেবী দুর্গাকে বরণের প্রস্তুতি।সুখ, সমৃদ্ধি ও শান্তি কামনায় নতজানু হবেন ভক্তরা। সন্ধ্যায় অনুষ্ঠিত হবে দশভূজা দেবী দুর্গার বোধন, আমন্ত্রণ ও অধিবাস। এ বছর গজে চড়ে মর্ত্যে আসছেন দেবী, আর ফিরবেন দোলায় চড়ে।পূজার সার্বিক নিরাপত্তায় আনসার, পুলিশ, র‍্যাব, বিজিবিসহ সেনাবাহিনীর সদস্যরাও নিয়োজিত রয়েছেন। এছাড়া, প্রতিটি পূজামণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছেএ বছর সারাদেশে ৩৩ হাজার ৩৫৫টি মণ্ডপ ও মন্দিরে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে শুধু রাজধানীতেই রয়েছে ২৫৯টি মণ্ডপ। পূজামণ্ডপগুলোতে চলছে শেষ মুহূর্তের সাজসজ্জা ও প্রস্তুতি।আগামী বৃহস্পতিবার ২ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে ৫ দিনব্যাপী এই উৎসব শেষ হবে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রুমিন ফারহানার বিরুদ্ধে ইসিতে অভিযোগ
রুমিন ফারহানার বিরুদ্ধে ইসিতে অভিযোগ

বিএনপির সহআন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানার বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) লিখিত অভিযোগ দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম মুখ্য সংগঠক Read more

বেগম জিয়াকে স্লো পয়জন দিয়ে হত্যাচেষ্টা করা হয়েছিল: সালাম পিন্টু
বেগম জিয়াকে স্লো পয়জন দিয়ে হত্যাচেষ্টা করা হয়েছিল: সালাম পিন্টু

বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু বলেছেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ষড়যন্ত্র করে হত্যা করা হয়েছিল। বেগম খালেদা জিয়াকেও কারাগারে Read more

চলতি মাসে ৩ সপ্তাহে রেমিট্যান্স এল ১৯৮ কোটি ডলার
চলতি মাসে ৩ সপ্তাহে রেমিট্যান্স এল ১৯৮ কোটি ডলার

জুন মাসের ২১ দিনে বৈধ পথে ব্যাংকিং চ্যানেলে ১৯৮ কোটি ৯০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে দেশে। দেশীয় মুদ্রায় যার Read more

বিএনপি নেতা-পুলিশের পকেটে জাতীয় স্মৃতিসৌধের ফুটপাতের চাঁদার টাকা
বিএনপি নেতা-পুলিশের পকেটে জাতীয় স্মৃতিসৌধের ফুটপাতের চাঁদার টাকা

সাভার জাতীয় স্মৃতিসৌধের সামনের ফুটপাত এখন হকারদের দখলে। প্রতিদিন লাখো দর্শনার্থী ঘুরতে আসেন এখানে। আশপাশের সবগুলো পিকনিক স্পটে টিকিট কেটে Read more

প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিলো স্বাস্থ্যখাত সংস্কার কমিশন
প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিলো স্বাস্থ্যখাত সংস্কার কমিশন

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দিয়েছে স্বাস্থ্য বিষয়ক সংস্কার কমিশন। আজ সোমবার (৫ মে) বেলা ১১টার দিকে Read more

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৪২২ মামলা
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৪২২ মামলা

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১৪২২টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। এছাড়াও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন