ইন্দোনেশিয়ায় নৌকাডুবির ঘটনালয় স্প্যানিশ ক্লাব ভ্যালেন্সিয়ার নারী দলের ‘বি’ স্কোয়াডের কোচ ফার্নান্দো মার্টিনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় প্রাণ হারিয়েছেন তার তিন সন্তানও। ৪৪ বছর বয়সী এই কোচের মর্মান্তিক মৃত্যুতে স্তব্ধ স্প্যানিশ ফুটবল ক্লাবগুলো।ভ্যালেন্সিয়া সিএফ এক শোকবার্তায় জানায়, ‘ইন্দোনেশিয়ায় ঘটে যাওয়া ভয়াবহ নৌকাডুবির ঘটনায় আমাদের নারী বি দলের কোচ ফার্নান্দো মার্টিন এবং তার তিন সন্তানের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। এই অপূরণীয় ক্ষতিতে ক্লাব পরিবার মানসিকভাবে ভেঙে পড়েছে।’ইন্দোনেশিয়া ও স্পেনের কর্তৃপক্ষের তথ্যমতে, গত ২৬ ডিসেম্বর বৈরী আবহাওয়ার মধ্যে ১১ জন আরোহী নিয়ে একটি পর্যটকবাহী নৌকা ডুবে যায়। ইন্দোনেশিয়ার জনপ্রিয় পর্যটন এলাকা লাবুয়ান বাজোর কাছে পদার দ্বীপ প্রণালীতে দুর্ঘটনাটি ঘটে। নৌকাডুবির পরদিন ২৭ ডিসেম্বর মার্টিন ও তার তিন সন্তান নিখোঁজ থাকার খবর পাওয়া যায়।এরপর টানা উদ্ধার অভিযান চালিয়ে ইন্দোনেশিয়ার অনুসন্ধান ও উদ্ধার সংস্থা (এসএআর) ২৮ ডিসেম্বর সকালে তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে। এই  ঘটনায় মার্টিনের স্ত্রী ও এক কন্যা প্রাণে বেঁচে যান। এ ছাড়া নৌকাটির চারজন ক্রু সদস্য ও একজন ট্যুর গাইডকেও জীবিত উদ্ধার করা হয়েছে বলেও এসএআর এক বিবৃতিতে জানিয়েছে। ফার্নান্দো মার্টিনের মৃত্যুতে স্পেনের আরেক শীর্ষ ক্লাব রিয়াল মাদ্রিদসহ ইউরোপের বিভিন্ন ফুটবল ক্লাব গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে।এক বিবৃতিতে রিয়াল মাদ্রিদ জানায়, ‘আমরা এই দুঃখজনক ঘটনায় মার্টিনের পরিবার, ভ্যালেন্সিয়া সিএফ এবং স্প্যানিশ ফুটবল পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাই।’আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফরিদপুরে এনসিপির পদযাত্রা ও পথসভা শুরু
ফরিদপুরে এনসিপির পদযাত্রা ও পথসভা শুরু

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর পথসভা আজ (১৭ জুলাই) ফরিদপুরে ভোর থেকেই শুরু হয়েছে। সকাল থেকেই শহরের জনতা ব্যাংক মোড় Read more

নরসিংদীতে ৫০০ টাকা ধারকে কেন্দ্র করে ছুরিকাঘাতে দিনমজুর খুন
নরসিংদীতে ৫০০ টাকা ধারকে কেন্দ্র করে ছুরিকাঘাতে দিনমজুর খুন

নরসিংদীর পলাশে ৫০০ টাকা ধার নেওয়াকে কেন্দ্র করে বাকবিতণ্ডার এক পর্যায়ে ছুরিকাঘাতে প্রান হারায় ইসমাইল নামে (৪৫) এক দিনমজুর। শনিবার (১০ Read more

ওসিকে পেটানোর ঘোষণা দিয়ে পদ হারালেন বিএনপি নেতা
ওসিকে পেটানোর ঘোষণা দিয়ে পদ হারালেন বিএনপি নেতা

কক্সবাজারের মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল হককে অশোভন ভাষায় গালিগালাজ ও ‘উলঙ্গ করে পেটানোর’ হুমকি দেওয়ার অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী Read more

তারাগঞ্জে গাঁজা সেবনের অপরাধে যুবকের কারাদন্ড
তারাগঞ্জে গাঁজা সেবনের অপরাধে যুবকের কারাদন্ড

রংপুরের তারাগঞ্জ উপজেলায় এক গাঁজা সেবনকারীকে ৩ মাসের জেল ও ২০০ (দুই শত) টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।মঙ্গলবার (২৯ জুলাই) Read more

নিউজিল্যান্ডে বাংলাদেশ হাইকমিশনের যাত্রা শুরু, প্রবাসীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান
নিউজিল্যান্ডে বাংলাদেশ হাইকমিশনের যাত্রা শুরু, প্রবাসীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান

নিউজিল্যান্ডে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য এক ঐতিহাসিক ও আনন্দঘন মুহূর্ত বাস্তবায়িত হয়েছে। দীর্ঘ প্রতীক্ষার পর ওয়েলিংটনে নব প্রতিষ্ঠিত বাংলাদেশ হাইকমিশনে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন