কুমিল্লার মেঘনা উপজেলার মানিকারচর বাজারে জনস্বাস্থ্য সুরক্ষায় অভিযান চালিয়ে তিনটি প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (৫ মে) সকাল ১১টার দিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে ও স্বাস্থ্য বিভাগের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফুন নাহার শারমীন।অভিযানে দেখা যায়, বাজারের আল আকসা রেস্তোরাঁ অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পরিবেশন করছিল। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫৩ ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া খালেক ফার্মেসিতে লাইসেন্সের শর্তমোতাবেক ঔষধ বিক্রি না করায়, মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অভিযোগে এবং চিকিৎসকদের জন্য নির্ধারিত ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির দায়ে ওষুধ ও কসমেটিকস নিয়ন্ত্রণ আইন ২০২৩ এর (১) ধারা এবং ৪০ এর (গ) ধারা অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে ফারুক ফার্মেসিতে বিপুল পরিমাণ বেবি ফুড, কসমেটিকস ও ফিজিশিয়ান স্যাম্পল মজুত পাওয়া যায়, যা সংশ্লিষ্ট আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। তাকে একই আইনে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়মা রহমান বলেন, আমরা জনগণের স্বাস্থ্য সুরক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। ওষুধ ও খাদ্যের মান নিয়ে কোনো আপস নেই। বাজারে যেন অনিয়ম ও অব্যবস্থাপনা না থাকে, তা নিশ্চিত করতে প্রশাসনের সঙ্গে একযোগে কাজ করছি।তিনি আরও বলেন, “মানিকারচর বাজারে অভিযান পরিচালনার আগে চন্দনপুর বাজারের মোহাম্মদ আলীর ফার্মেসিতে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ এবং চিকিৎসকদের জন্য নির্ধারিত ফিজিশিয়ান স্যাম্পল পাওয়া গেছে। এসব মানহীন ওষুধ জব্দসহ সংশ্লিষ্ট বিক্রেতাকে প্রথমবারের মতো সতর্ক করা হয়েছে। একইসঙ্গে ৭ দিনের মধ্যে দোকানটির সকল অনিয়ম সংশোধনের নির্দেশ দেওয়া হয়েছে।”অভিযানকালে উপজেলা স্বাস্থ্য বিভাগসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান আগামীতেও নিয়মিতভাবে পরিচালিত হবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নরওয়ের মন্ত্রীকে ফোন করে নোবেল পুরস্কার চাইলেন ট্রাম্প
নরওয়ের মন্ত্রীকে ফোন করে নোবেল পুরস্কার চাইলেন ট্রাম্প

বাণিজ্য শুল্ক নিয়ে আলোচনার জন্য নরওয়ের অর্থমন্ত্রীকে ফোন করেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে সেই কলেই তিনি নোবেল শান্তি পুরস্কার Read more

ফরিদপুরে অরক্ষিত রেলক্রসিংয়ে পিকআপে ট্রেনের ধাক্কায় নিহত ৩
ফরিদপুরে অরক্ষিত রেলক্রসিংয়ে পিকআপে ট্রেনের ধাক্কায় নিহত ৩

ফরিদপুরের বোয়ালমারীতে অরক্ষিত রেলক্রসিংয়ে ভাটিয়াপাড়া এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় একটি পিকআপভ্যানের যাত্রী আপন দুই ভাইসহ তিনজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত Read more

মাদকবাহী নৌকা লক্ষ্য করে ফের যুক্তরাষ্ট্রের হামলা, নিহত অন্তত ৫
মাদকবাহী নৌকা লক্ষ্য করে ফের যুক্তরাষ্ট্রের হামলা, নিহত অন্তত ৫

মাদকবাহী সন্দেহে নৌকায় আবারও হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে অন্তত পাঁচজন নিহত হয়েছেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সাউদার্ন কমান্ড। তবে Read more

চট্টগ্রামে পুলিশের ওপর হামলাকারী ‘ছিনতাইচক্রের হোতা’ ৫১ দিন পর গ্রেপ্তার
চট্টগ্রামে পুলিশের ওপর হামলাকারী ‘ছিনতাইচক্রের হোতা’ ৫১ দিন পর গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরীর ডবলমুরিং থানাধীন বারেক বিল্ডিং মোড়ে সংঘটিত পুলিশের ওপর হামলার ঘটনার পর ৫১ দিন ধরে পলাতক থাকা ছিনতাইচক্রের মূল Read more

ঢাকায় নিয়োগ দিচ্ছে আইসিবি ইসলামিক ব্যাংক
ঢাকায় নিয়োগ দিচ্ছে আইসিবি ইসলামিক ব্যাংক

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেড। প্রতিষ্ঠানটিতে ‘প্রোকিউরমেন্ট অফিসার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২০ জানুয়ারি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন