বসতবাড়ির গাছ কাটাকে কেন্দ্র করে কিশোরগঞ্জ রেলওয়ে থানার ওসি মোঃ লিটন মিয়ার বিরুদ্ধে চাঁদা আদায়ের অভিযোগের ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছে ঢাকা রেলওয়ে পুলিশ সুপার।বুধবার (২৫ জুন) বিকালে ঢাকা রেলওয়ে পুলিশ সুপার আনোয়ার হোসেন বিষয়টি ‘সময়ের কণ্ঠস্বরকে’ নিশ্চিত করেছেন।এর আগে গত মঙ্গলবার (২৪ জুন) ‘সময়ের কণ্ঠস্বরে’ ‘বসতবাড়ির গাছ কাটতে বাধা, ওসির বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ’ এ শিরোনামে সংবাদ প্রকাশ হলে বিষয়টি ঢাকা রেলওয়ে পুলিশ সুপার আনোয়ার হোসেনের নজরে আসে। পরে তাৎক্ষণিক তিনি ১০ কার্যদিবসের মধ্যে তদন্তের নির্দেশ দেন।এই বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার পিযুষ চন্দ্র দাস বলেন, অভিযোগ তদন্তের নির্দেশ পেয়ে একটি চিঠি পেয়েছি।ঢাকা রেলওয়ে পুলিশ সুপার আনোয়ার হোসেন বলেন, কিশোরগঞ্জ রেলওয়ে থানার ওসি মোঃ লিটন মিয়ার চাঁদা আদায়ের অভিযোগ তদন্তে অতিরিক্ত পুলিশ সুপার পিযুষ চন্দ্র দাসকে ১০ কার্যদিবসের মধ্যে তদন্তের নির্দেশ দেয়া হয়েছে।উল্লেখ্য, কিশোরগঞ্জ রেলওয়ে থানার আওতাধীন আঠারবাড়ি রেল স্টেশনের নিকটে উত্তর বনগাঁও এলাকার রতন মিয়া বসতবাড়ি অবস্থিত। আজ থেকে দশ বছর আগে রতন মিয়া রেলওয়ের সীমানা থেকে সাত ফুট দূরে নিজের মালিকানাধীন বসতবাড়ির চৌহদ্দিতে দুইটি রেন্ট্রি গাছ রোপণ করেন। গাছ রোপণের পর উক্ত দশ বছরের মধ্যে রেল কর্তৃপক্ষের কেউ গাছ লাগানো নিয়ে কোন অভিযোগ করেনি।এ অবস্থায় গত (১৭ জুন) মঙ্গলবার নতুন ঘর নির্মাণের প্রয়োজনে গাছ দুটি কেটে ফেলা হয়। কিশোরগঞ্জ রেলওয়ে থানার দুইজন পুলিশ সদস্য বাড়িতে এসে রেলের জমিতে গাছ কাটার অভিযোগ এনে থানায় যেতে নির্দেশ দেন। সে মোতাবেক পরদিন বুধবার রতন মিয়ার প্রতিবন্ধী স্ত্রী কমলা বেগম এবং মেয়ের জামাই দীন ইসলামকে নিয়ে কিশোরগঞ্জ রেলওয়ে থানায় আসেন। থানায় যাওয়ার পর ওসি লিটন মিয়া তাদের বিরুদ্ধে মামলা দায়েরের ভয় দেখিয়ে জেল-জরিমানাসহ বিভিন্ন ধরণের হুমকি ও ভয়-ভীতি প্রদান করেন।এ সময় তাদেরকে ওসি লিটনের সাথে থাকা এক পুলিশ সদস্য ১০ হাজার টাকা দিতে বললে কমলা বেগম তিন হাজার টাকা দেন এবং মেয়ের জামাই মোবাইল থেকে দুই হাজার টাকা তুলে মোট ৫ হাজার টাকা ওসি লিটনের হাতে দেন। পরে বাড়ি যাওয়ার পথে মেয়ের জামাই দ্বীন ইসলামকে ওসি মোঃ লিটন মিয়া ফোন দিয়ে বলেন গাছ কাটতে আর কোনো সমস্যা নেই। এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কাজে এসে নিখোঁজ ছয় রাজমিস্ত্রি, আতঙ্কে সিলেটের একটি গ্রাম
কাজে এসে নিখোঁজ ছয় রাজমিস্ত্রি, আতঙ্কে সিলেটের একটি গ্রাম

সিলেটের জকিগঞ্জ উপজেলার একটি গ্রামের ছয়জন রাজমিস্ত্রি কাজের জন্য কক্সবাজারে এসে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেছেন। গত ছয় দিন ধরে তাদের Read more

অবশেষে সরানো হলো জীবননগরের সড়কপাশের ময়লার স্তূপ
অবশেষে সরানো হলো জীবননগরের সড়কপাশের ময়লার স্তূপ

জীবননগর-দত্তনগর সড়ক ঘেঁষে প্রায় দুই কিলোমিটার জুড়ে ময়লা আবর্জনা অপসারণের ব্যবস্থা করল জীবননগর পৌর কর্তৃপক্ষ। জীবননগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) Read more

মানবতাবিরোধী মামলায় অভিযুক্তরা কোনো নির্বাচনে অংশ নিতে পারবেন না
মানবতাবিরোধী মামলায় অভিযুক্তরা কোনো নির্বাচনে অংশ নিতে পারবেন না

মানবতাবিরোধী মামলায় অভিযুক্তরা আর কোনো নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আন্তর্জাতিক অপরাধ Read more

ইতালিতে প্রবাসী বাংলাদেশীর মৃত্যু, বাড়িতে শোকের মাতম
ইতালিতে প্রবাসী বাংলাদেশীর মৃত্যু, বাড়িতে শোকের মাতম

ইতালিতে মো. আলী আজগর মন্টু (৪২) নামের প্রবাসী এক বাংলাদেশীর মৃত্যু হয়েছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (৯ অক্টোবর) Read more

চাটমোহরের আলোচিত মধুচক্রের মূল হোতা সাগর আটক
চাটমোহরের আলোচিত মধুচক্রের মূল হোতা সাগর আটক

পাবনার চাটমোহর উপজেলায় সম্প্রতি আলোচিত মধুচক্রের অন্যতম মূল হোতা সাগর হোসেনকে আটক করেছে চাটমোহর থানা পুলিশ।মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) ভোররাতে নাটোর Read more

একদিন না যেতেই নরসিংদীতে আবারও সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে গৃহবধূ নিহত
একদিন না যেতেই নরসিংদীতে আবারও সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে গৃহবধূ নিহত

একদিন না যেতেই নরসিংদীর চরাঞ্চলের আলোকবালী ইউনিয়নে আবারও সন্ত্রাসী হামলায় গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন এক গৃহবধূ। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন