মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি তিনি মাদকবিরোধী যুদ্ধের ক্ষেত্রে যথাযথ পদক্ষেপ না নেন, তবে তার জন্য বড় ধরনের সমস্যা তৈরি হতে পারে।হোয়াইট হাউজে ব্যবসায়ী নেতাদের সঙ্গে এক বৈঠকে ট্রাম্প বলেন, কলম্বিয়া প্রচুর কোকেন উৎপাদন করছে এবং তা সরাসরি যুক্তরাষ্ট্রে যাচ্ছে, তাই পেত্রোকে সাবধান হওয়া উচিত।ট্রাম্পের মন্তব্য এসেছে এমন সময়ে, যখন তিনি ক্যারিবীয় সাগরে তেল ট্যাঙ্কার দখল এবং ভেনেজুয়েলা ও ইরানকে শাস্তি দেওয়ার বিষয় নিয়ে আলোচনা করছিলেন। ট্রাম্প ও পেত্রোর দীর্ঘদিনের বিরোধ রয়েছে; পেত্রো কলম্বিয়ার ইতিহাসে প্রথম বামপন্থী নেতা।পেত্রো দাবি করেন, তার সরকারের মাদকবিরোধী অভিযানে ইতোমধ্যেই প্রায় ১৮,৪০০টি মাদক পরীক্ষাগার ধ্বংস করা হয়েছে। তিনি ট্রাম্পকে সতর্ক করে বলেন, কলম্বিয়ার সার্বভৌমত্বে আঘাত দেওয়া মানে যুদ্ধ ঘোষণা করা। একই সঙ্গে তিনি ট্রাম্পকে কলম্বিয়ায় এসে মাদকবিরোধী অভিযানে অংশ নেওয়ার আমন্ত্রণও দেন।দুই নেতার মধ্যে অন্যান্য বিষয়েও বিবাদ চলেছে। পেত্রো যুক্তরাষ্ট্রের অবৈধ অভিবাসী বিতাড়ন ও শুল্ক নীতি নিয়ে ট্রাম্পের সমালোচনা করেছেন। ট্রাম্প পেত্রোর ভিসা বাতিল এবং নিষেধাজ্ঞা জারি করেছেন।পাশাপাশি, পেত্রো ট্রাম্প প্রশাসনের ক্যারিবীয় সাগরে নৌ-হামলার কঠোর সমালোচক। জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞরা এই হামলাকে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হিসেবে নিন্দা জানিয়েছেন। পেত্রো এসব হামলাকে কলম্বিয়ার সার্বভৌমত্বের লঙ্ঘন বলে উল্লেখ করেছেন।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রমজান শুরু হতে বাকি আর চার মাস
রমজান শুরু হতে বাকি আর চার মাস

সৌদি আরবে শুরু হয়েছে পবিত্র জমাদিউল আওয়াল মাস। আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) মাসটির প্রথমদিন অতিবাহিত হয়েছে। এখন দিন যত যাবে Read more

বাউফলে নদী ভাঙন রোধে মানববন্ধন
বাউফলে নদী ভাঙন রোধে মানববন্ধন

পটুয়াখালীর বাউফল উপজেলায় নদী ভাঙন রোধে মানববন্ধন করেছে নাজিরপুর ইউনিয়নবাসী। রবিবার (১৮ মে) বেলা ১১টায় তেঁতুলিয়া নদীর তীরবর্তী নিমদি, তাতেঁরকাঠী এলাকায় Read more

২৪ জুলাই: নামাজের সময়সূচি
২৪ জুলাই: নামাজের সময়সূচি

ঈমান বা বিশ্বাসের পর নামাজই ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ। ইসলামের ৫টি রুকনের মধ্যে নামাজ অন্যতম। পঞ্চস্তম্ভের মধ্যে এটি দ্বিতীয়। কেয়ামতের Read more

নেতাকর্মীদের উদ্দেশ্যে জামায়াত আমিরের বার্তা
নেতাকর্মীদের উদ্দেশ্যে জামায়াত আমিরের বার্তা

বাংলাদেশের সার্বিক পরিস্থিতে কোনো উসকানি কিংবা অপ্রীতিকর ঘটনায় না জড়ানোর জন্য দলের নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. Read more

যশোরে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক খুন
যশোরে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক খুন

যশোরে জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে মইনুদ্দিন (২৫) নামে এক যুবক খুন হয়েছেন। সোমবার (৯ জুন) বিকেলে সদর উপজেলার Read more

জ্বালানির অভাবে ফিলিপাইনে জরুরি অবস্থা জারি
জ্বালানির অভাবে ফিলিপাইনে জরুরি অবস্থা জারি

মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রেক্ষাপটে বিশ্বের প্রথম দেশ হিসেবে আনুষ্ঠানিকভাবে জাতীয় জ্বালানি বিষয়ক জরুরি অবস্থা ঘোষণা করেছে ফিলিপাইন।আজ মঙ্গলবার বিবিসির এক প্রতিবেদনে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন