রাজধানীর আফতাবনগরে অটোরিকশার চাকায় গলায় ওড়না পেঁচিয়ে সাদিয়া (২৩) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে।সোমবার (০৫ মে) দুপুরের দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।সাদিয়ার বাড়ি কিশোরগঞ্জ জেলার সদর থানার নিউটাউন এলাকায়। তার বাবার নাম মো. আব্দুল কাইয়ুম। রাজধানীর সবুজবাগে বাসাবো বউবাজার এলাকায় স্বামী তৌকির আহমেদের সঙ্গে থাকতেন সাদিয়া। নিহত সাদিয়ার ভাই তানজিম নওশাদ জানান, আমি ও আমার বোন আফতাবনগরে পাসপোর্ট অফিসে কাজ শেষে অটোরিকশায় করে ফিরছিলাম। আফতাবনগর গেটে পৌঁছানোর আগেই আমার বোনের ওড়না অটোরিকশায় পেঁচিয়ে ফাঁস লেগে যায় এবং অচেতন হয়ে পড়ে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান আমার বোন আর বেঁচে নেই। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইউএস ওপেনের মূল পর্ব শুরু হচ্ছে আজ
ইউএস ওপেনের মূল পর্ব শুরু হচ্ছে আজ

বছরের শেষ গ্র্যান্ডস্লাম ইউএস ওপেনের মূল পর্ব শুরু হচ্ছে আজ রোববার (২৪ আগস্ট)। বাংলাদেশ সময় রাত ৯টায় নিউ ইয়র্কে শুরু Read more

চট্টগ্রামে প্রকাশ্যে যুবদল কর্মীকে গুলি করে হত্যা
চট্টগ্রামে প্রকাশ্যে যুবদল কর্মীকে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজান উপজেলায় গুলিবিদ্ধ হয়ে মো. সেলিম (৪০) নামে এক যুবদল কর্মী নিহত হয়েছেন। রবিবার (৬ জুলাই) দুপুর ১২টার দিকে Read more

স্বর্ণের সঙ্গে বাড়লো রুপার দামও
স্বর্ণের সঙ্গে বাড়লো রুপার দামও

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা বাড়িয়ে ২২ Read more

চকরিয়ায় বিদ্যুতের নতুন প্রিপেইড মিটার নিয়ে বিপাকে গ্রাহকরা
চকরিয়ায় বিদ্যুতের নতুন প্রিপেইড মিটার নিয়ে বিপাকে গ্রাহকরা

বিদ্যুৎ বিভাগের চালু করা নতুন প্রিপেইড মিটার সংযোগ নিয়ে কক্সবাজারের চকরিয়া উপজেলার হাজারো গ্রাহক চরম বিপাকে পড়েছেন বলে অভিযোগ উঠেছে। বেশিরভাগ Read more

সাদা পাথর ফেরত দিতে প্রশাসনের ৩ দিনের আলটিমেটাম
সাদা পাথর ফেরত দিতে প্রশাসনের ৩ দিনের আলটিমেটাম

সিলেটের সাদা পাথর থেকে পাথর সরিয়ে বিভিন্ন জায়গায় লুকিয়ে রাখা পাথরগুলো ফিরিয়ে দিতে তিন দিনের আলটিমেটাম দিয়েছে উপজেলা প্রশাসন। শনিবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন