নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীতে ঝড়ো বাতাস ও ঢেউয়ের তোড়ে পড়ে ৩৯ জন যাত্রী নিয়ে ডুবে যাওয়া একটি ট্রলারে এখন পর্যন্ত এক রোহিঙ্গা নারীসহ ২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া জেলা পুলিশ সদস্য সাইফুল ইসলাম (২৮) ও এক রোহিঙ্গা শিশু এখনো নিখোঁজ রয়েছেন।নিহতরা হলেন, ভাসানচর থানার সাব পোস্ট মাস্টার ও ফেনীর পৌর দৌলতপুর গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে মো. গিয়াস উদ্দিন (৫৩) এবং ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের ৬১ নং ক্লাস্টারের মো. তারেকের স্ত্রী হাসিনা খাতুন (২৫)।রোববার (০১ জুন) দুপুরের দিকে এসব তথ্য নিশ্চিত করেন হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা। এর আগে, গতকাল শনিবার (৩১ মে) বিকেল ৩টার দিকে উপজেলার করিম বাজার সংলগ্ন ডুবাচরের মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে।এদিকে নিখোঁজরা হলেন, সুধারাম থানার পুলিশ কনস্টেবল সাইফুল ইসলাম (২৮) ও ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের ৬১ নং ক্লাস্টারের মো. তামিম (৩)।খোঁজ নিয়ে জানা যায়, দুপুর ২টার দিকে ভাসানচর থেকে ৪ জন পুলিশ সদস্য, রোহিঙ্গা রোগী, আনসার সদস্য ও বিভিন্ন এনজিও সংস্থার লোকসহ ৩৯ জন যাত্রী নিয়ে একটি ট্রলার হরণী ইউনিয়নের আলী বাজার ঘাটের উদ্দেশ্যে যাত্রা করে। যাত্রাপথে ভাসানচর থেকে ৭-৮ কিলোমিটার দূরে গিয়ে করিম বাজার সংলগ্ন ডুবাচরের মেঘনা নদীতে বৈরী আবহাওয়ার কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়।হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা বলেন, ৩৯ জন যাত্রী নিয়ে ট্রলারটি ডুবে যায়। এর মধ্যে ৩৫ জনকে জীবিত উদ্ধার করা হয়। একজনকে উদ্ধারের পর মারা যান। রোববার সকালে লক্ষীপুরের রামগতি থেকে এক রোহিঙ্গা নারীর মরদেহ উদ্ধার করা হয়। এক পুলিশ সদস্যসহ এখনো ২ জন নিখোঁজ রয়েছে। কোস্টগার্ড বর্তমানে নিখোঁজদের উদ্ধারে অভিযান চালাচ্ছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মাগুরার গোপালগ্রামে বিএডিসির সার থেকে বঞ্চিত ৮ গ্রামের কৃষক
মাগুরার গোপালগ্রামে বিএডিসির সার থেকে বঞ্চিত ৮ গ্রামের কৃষক

মাগুরা সদরের গোপালগ্রাম ইউনিয়নে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) সার থেকে বঞ্চিত আট গ্রামের কয়েক হাজার কৃষক।জানা গেছে, মাগুরা সদর Read more

নেত্রকোনার নিখোঁজ ছাত্রদল নেতা, উদ্ধার হলো শুধু মোটরসাইকেল
নেত্রকোনার নিখোঁজ ছাত্রদল নেতা, উদ্ধার হলো শুধু মোটরসাইকেল

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় ছাত্রদল নেতা রফিকুল ইসলাম শামীম (৩০) পাঁচ দিন ধরে নিখোঁজ রয়েছেন। শনিবার (০৫ জুলাই) রাতে একটি সেতুর নিচ Read more

শাপলা প্রতীক নিয়েই নির্বাচনে যাবে এনসিপি: সারজিস
শাপলা প্রতীক নিয়েই নির্বাচনে যাবে এনসিপি: সারজিস

আগামীর জাতীয় সংসদ নির্বাচনে শাপলা প্রতীক নিয়েই নির্বাচনে যাবে এনসিপি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক Read more

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সাধারণ মানুষের দুর্দশায় পড়েছে প্রতিনিয়ত
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সাধারণ মানুষের দুর্দশায় পড়েছে প্রতিনিয়ত

পৃথিবীতে নানা কারণ বিশ্ব বাজারে মানুষের নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলো মূল্য বাড়ে এবং কমে। নানা কেন্দ্রকে ইস্যু ব্যক্ত করে। বিশ্ববাজার যদি Read more

বাড়তি শুল্ক স্থগিতের সিদ্ধান্তে ট্রাম্পকে ধন্যবাদ প্রধান উপদেষ্টার
বাড়তি শুল্ক স্থগিতের সিদ্ধান্তে ট্রাম্পকে ধন্যবাদ প্রধান উপদেষ্টার

আগামী ৯০ দিনের জন্য যুক্তরাষ্ট্রের ঘোষিত নতুন শুল্ক স্থগিত করায় দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ Read more

ঈদুল আজহা উপলক্ষে তালগাছি পশুর হাটে ব্যবসায়ীদের সাথে মতবিনিময়
ঈদুল আজহা উপলক্ষে তালগাছি পশুর হাটে ব্যবসায়ীদের সাথে মতবিনিময়

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সিরাজগঞ্জের শাহজাদপুরের শতবর্ষী ঐতিহ্যবাহী তালগাছি পশুর হাটের আইনশৃঙ্খলা, ব্যবসায়ীদের নিরাপত্তা ও সার্বিক উন্নয়নের লক্ষ্যে ব্যবসায়ীদের সাথে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন