মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মাদক চোরাচালানকারী চক্রের বিরুদ্ধে তার যুদ্ধের অংশ হিসেবে পুয়ের্তো রিকোতে ১০টি এফ-৩৫ যুদ্ধবিমান পাঠাচ্ছেন। ফলে ভেনেজুয়েলায় যে কোনো সময় হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র।স্থানীয় সময় শুক্রবার (৫ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের একাধিক সংবাদমাধ্যম জানায়, ভেনেজুয়েলার কার্যক্রম পরিচালনা করা সংঘবদ্ধ মাদক চক্রকে লক্ষ্য করে এ হামলা চালানো হবে।মার্কিন সরকারের একটি সূত্র জানিয়েছে, পুয়ের্তো রিকোর বিমানঘাঁটিতে অন্তত ১০টি যুদ্ধবিমান পাঠানো হচ্ছে। এগুলো মাদক চক্রের ওপর হামলায় ব্যবহার করা হবে। এই চক্রগুলোকে ‘মাদ্রক-জঙ্গি’ হিসেবে তকমা দিয়েছে যুক্তরাষ্ট্র।যুক্তরাষ্ট্রের হামলার প্রস্তুতির মধ্যে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো অভিযোগ করেছেন, মার্কিনিরা জোরপূর্বক তার সরকারকে উৎখাতের পরিকল্পনা করছে। তিনি বলেন, ‘ভেনেজুয়েলায় সহিংস সরকার পরিবর্তনের পরিকল্পনা বাতিলের আহ্বান জানাচ্ছি আমি। যুক্তরাষ্ট্রকে ভেনেজুয়েলার সার্বভৌমত্ব, শান্তির অধিকার এবং স্বাধীনতার প্রতি সম্মান দেখাতে হবে।’তিনি আরও বলেন, ‘আমি ট্রাম্পকে শ্রদ্ধা করি। আমাদের মধ্যে এমন কোনো মতপার্থক্য নেই যা সামরিক সংঘাতের দিকে নিয়ে যেতে পারে। ভেনেজুয়েলা সবসময় আলোচনা, সংলাপে আগ্রহী।’এদিকে এমন আশঙ্কার মধ্যে ট্রাম্প জানিয়েছেন, তারা ভেনেজুয়েলার সরকার পরিবর্তনের কথা বলেননি। তবে তারা দেশটির খুবই অদ্ভুত নির্বাচন নিয়ে কথা বলছেন।ট্রাম্প মূলত ভেনেজুয়েলার গত জানুয়ারির প্রেসিডেন্ট নির্বাচনকে ইঙ্গিত করেছেন। বিতর্কিত এ নির্বাচনে জিতে আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হয়েছেন মাদুরো। যদিও পশ্চিমা দেশগুলো এই নির্বাচনের বৈধতা দেয়নি।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নড়াইলে সেনাবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র-মাদকসহ গ্রেফতার ৬
নড়াইলে সেনাবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র-মাদকসহ গ্রেফতার ৬

নড়াইলের কালিয়া উপজেলায় সেনাবাহিনীর টহল দলের অভিযানে দেশীয় অস্ত্র, ইয়াবা ও গাঁজাসহ ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। পরে গ্রেফতারকৃতদের নড়াগাতি Read more

জীবননগরে যুবকের লাশ উদ্ধার
জীবননগরে যুবকের লাশ উদ্ধার

চুয়াডাঙ্গার জীবননগরে জাহিদ হাসান (২৭) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়নের Read more

ঢাকায় ভিসা কার্যক্রম চালু অস্ট্রেলিয়ার, ধন্যবাদ ড. ইউনূসের
ঢাকায় ভিসা কার্যক্রম চালু অস্ট্রেলিয়ার, ধন্যবাদ ড. ইউনূসের

ঢাকা থেকে ফের ভিসা কার্যক্রম চালু করেছে অস্ট্রেলিয়া। একইসঙ্গে নির্বাচন কমিশনের সক্ষমতা বাড়াতে বাংলাদেশকে ২ মিলিয়ন ডলার অনুদান দেবে দেশটি। মঙ্গলবার Read more

গাজীপুরে বাটা শোরুমে লুটপাট, ট্রান্সকম কারখানায় হামলার চেষ্টা
গাজীপুরে বাটা শোরুমে লুটপাট, ট্রান্সকম কারখানায় হামলার চেষ্টা

গাজীপুরের কোনাবাড়ী এলাকায় শনিবার (১২ এপ্রিল) বিকেলে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। মৌচাক এলাকায় অবস্থিত ট্রান্সকম বেভারেজেস লিমিটেডের উৎপাদন কারখানায় একদল Read more

দেশে ২৪ ঘণ্টায় করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ২৬
দেশে ২৪ ঘণ্টায় করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ২৬

সারাদেশে গত ২৪ ঘন্টায় একজনের মৃত্যু ও ২৬ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৮ দশমিক ৯৩ শতাংশ।রবিবার Read more

টাঙ্গাইলের এলেঙ্গায় ওপেন হাউস ডে ও কমিউনিটি পুলিশিং সভা
টাঙ্গাইলের এলেঙ্গায় ওপেন হাউস ডে ও কমিউনিটি পুলিশিং সভা

টাঙ্গাইলের মধুপুর (এলেঙ্গা) হাইওয়ে থানা পুলিশের আয়োজনে মহাসড়কে চুরি, ডাকাতি, চাঁদাবাজি, যানজট  ও সড়ক দুর্ঘটনা রোধ কল্পে ওপেন হাউস ডে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন