মুন্সীগঞ্জের গজারিয়ায় ৫ বছরের এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে এক যুবককে ধরে পুলিশে দিয়েছে স্থানীয়রা।মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেলে উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের মুদারকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃত যুবক বাদশা মিয়া (৪৩) মুদারকান্দি গ্রামের মৃত সুরুজ মিঞার ছেলে। সে দিনমজুর  শ্রমিকের কাজ করতো বলে জানা গেছে।খবর নিয়ে জানা যায়, শিশুটি তার বাড়ির পাশে খেলা করছিল। এ সময় বাদশা শিশুটিকে বসত ঘরে ডেকে নিয়ে যৌন নিপীড়ন করে। শিশুটি চিৎকার দিলে বাদশা তাকে ছেড়ে দেয়। শিশুটি ছুটে তার পরিবারকে বিষয়টি জানান।ঘটনাটি জানা জানি হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। অভিযুক্ত বাদশার শাস্তির দাবিতে রাস্তায় নেমে আসে মানুষ। এলাকাবাসী একজোট হয়ে বাদশার বাড়ি ঘরে হামলার চালাতে পারে এমন খবরে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। সন্ধ্যা পৌনে ৭টার দিকে অভিযুক্ত বাদশাকে আটক করে থানায় নিয়ে আসা হয়।গজারিয়া থানার অফিসার ইনচার্জ ওসি আনোয়ার আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি দোকানের সামনে আটকে রাখা বাদশা নামের ওই যুবককে থানায় নিয়ে আসে। বিষয়টি আমরা খতিয়ে দেখছি। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি শান্ত।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কাশিমপুর ভূমি অফিসে দালালদের দৌরাত্ম, ভোগান্তিতে সাধারণ মানুষ
কাশিমপুর ভূমি অফিসে দালালদের দৌরাত্ম, ভোগান্তিতে সাধারণ মানুষ

গাজীপুরের কাশিমপুর ভূমি অফিস যেন দালালদের ঘুস-দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে।কোন রাখঢাক ছাড়াই চলছে ঘুসের লেনদেন।দালাল ছাড়া এখানে হয় না কাজ,এমনকি Read more

মসজিদ পাকা করে দেয়ার নামে টাকা আত্মসাৎ করাই তার পেশা
মসজিদ পাকা করে দেয়ার নামে টাকা আত্মসাৎ করাই তার পেশা

বাঁশখালীতে মসজিদ ও মাদ্রাসার ভবন পাকা করে দেয়ার নামে লোকজনের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়া প্রতারক চক্রের সদস্য Read more

ঈদ শেষে ঢাকামুখী মানুষের ঢল
ঈদ শেষে ঢাকামুখী মানুষের ঢল

ঈদ আনন্দ শেষে ফিরতে হচ্ছে কর্মজীবনে। সরকারি ছুটি এখনো শেষ হয়নি, তবে বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে ঈদের ছুটি শেষ হওয়ায় রাজধানীর পথে Read more

চেনাব নদীর বাঁধ উড়িয়ে দিলো পাকিস্তান
চেনাব নদীর বাঁধ উড়িয়ে দিলো পাকিস্তান

ভারতে টানা প্রবল বর্ষণের কারণে পাকিস্তানের পূর্বাঞ্চলের তিন আন্তঃসীমান্ত নদী—চেনাব, রাভি ও সুতলেজে পানির প্রবাহ অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। এ কারণে Read more

যশোরে দাদার লাঠির আঘাতে শিশুর মৃত্যু
যশোরে দাদার লাঠির আঘাতে শিশুর মৃত্যু

যশোরে দাদার লাঠির আঘাতে এক মাস বয়সী শিশু মাহেরা ওরফে মিনতাহার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) রাতে নিজের স্ত্রীকে মারতে Read more

নান্দাইলে কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
নান্দাইলে কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

২০২৪-২৫ অর্থবছরে খরিপ-১ মৌসুমে ময়মনসিংহের নান্দাইলে ১৩৮০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে প্রণোদনা কর্মসূচীর আওতায় বিনামূল্যে উফশী আউশ বীজ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন