মোবাইলে আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠান ‘নগদ’-এর প্রধান কার্যালয়ে অভিযান পরিচালনা করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (১ জুন) সকালে আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দুদকের একটি এনফোর্সমেন্ট টিম এই অভিযান শুরু করে।সংস্থাটির জনসংযোগ শাখার উপপরিচালক আক্তারুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছে। জানা যায়, সুনির্দিষ্ট তথ্য-উপাত্ত সংগ্রহ করতে এই অভিযান পরিচালনা করছে দুদক। মোবাইল ব্যাংকিংয়ের প্ল্যাটফর্ম ব্যবহার করে কোনো ধরনের অস্বাভাবিক লেনদেন বা নিয়মবহির্ভূত কিছু ঘটেছে কি না-সেসব তথ্য-উপাত্তও সংগ্রহ করা হবে বলে দুদকের একটি সূত্র জানিয়েছে।এর আগে বিদেশে অর্থ পাচার, প্রায় পাঁচ হাজার অবৈধ এজেন্ট এবং আর্থিক প্রতিষ্ঠানের নীতিমালা ভেঙে প্রতিষ্ঠানটিতে ৭০ শতাংশ বিদেশি শেয়ারের অভিযোগে চলতি বছরের ১২ ফেব্রুয়ারি নগদের প্রধান কার্যালয়ে অভিযান চালিয়েছিল দুদক। সে সময় দুদকের অভিযান পরিচালনাকারী টিম নগদের ই-ওয়ালেটের মাধ্যমে প্রায় ৬০০ কোটি টাকার বেশি অনিয়মিত লেনদেনের তথ্য পাওয়ার কথা গণমাধ্যমকে জানায়। ছবি: সংগৃহীত 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মুরাদনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু
মুরাদনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু

কুমিল্লার মুরাদনগরে টিনের চাল থেকে ছাঁটাই করা গাছের ডাল সারাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বেবি বেগম (৫০) নামের এক গৃহবধূর মৃত্যু Read more

ব্রেন টিউমারে আক্রান্ত ইলিয়াস কাঞ্চনের থেরাপি চলছে লন্ডনে
ব্রেন টিউমারে আক্রান্ত ইলিয়াস কাঞ্চনের থেরাপি চলছে লন্ডনে

নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রতিষ্ঠাতা ও জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে দীর্ঘ সাত মাস ধরে অসুস্থ। বর্তমানে Read more

ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২
ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

পাবনার ঈশ্বরদীতে দাওয়াত খেয়ে বাড়ি ফেরার পথে সিএনজিচালিত অটোরিকশা-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোঃ সাকিব হোসেন (২২) ও মোছাঃ শিরিনা বেগম (৪৫) Read more

অতিথি পাখিতে মুখর ডুলাহাজারা সাফারি পার্ক
অতিথি পাখিতে মুখর ডুলাহাজারা সাফারি পার্ক

প্রকৃতির অপরুপ সৌন্দর্য্যে ভরা কক্সবাজারের চকরিয়াস্থ ডুলাহাজারা সাফারি পার্ক। এই পার্কের লেকে ঘুরে বেড়াচ্ছে অতিথি পাখির দল। লেকের স্বচ্ছ পানিতে Read more

টিকটকার প্রিন্স মামুন ফের গ্রেপ্তার
টিকটকার প্রিন্স মামুন ফের গ্রেপ্তার

টিকটকার প্রিন্স মামুন ওরফে আব্দুল্লাহ আল মামুনকে ফের গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ আগস্ট) এ তথ্য নিশ্চিত করেছেন ভাটারা থানার Read more

নারায়ণগঞ্জে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
নারায়ণগঞ্জে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে চাঞ্চল্যকর নজরুল ইসলাম বাবু হত্যা মামলার যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি মো. লতিফকে (৫৫) গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।মঙ্গলবার (১৭ মার্চ) রাতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন