মুন্সিগঞ্জের সিরাজদিখানে চোরাই মোটরসাইকেল ক্রয়–বিক্রয়কারী আন্তজেলা চোরচক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে চুরি হওয়া একটি ইয়ামাহা আর–১৫ মোটরসাইকেল উদ্ধার করা হয়।মঙ্গলবার (৫ নভেম্বর) রাত থেকে বুধবার ভোর পর্যন্ত সিরাজদিখান থানা পুলিশের একটি বিশেষ দল ঢাকা ও ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।গ্রেপ্তারকৃতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার আদ্রা গ্রামের মো. বাদল মিয়ার ছেলে ইয়াছিন (১৯), নবীনগর থানার মো. সাদেক মিয়ার ছেলে মো. সাকিব (২০), একই থানার নাড়ই ব্রাহ্মনহাতা গ্রামের মো. তাজুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম (২৪) এবং নওগাঁ জেলার পত্নীতলা থানার সোনাপুর গ্রামের সামছুল আলমের ছেলে মো. রউশন হাবিব ইয়াছিন (২০)। সিরাজদিখান থানার ওসি মো. আবু বক্কর সিদ্দিক বলেন, ‘সিরাজদীখান থানায় দায়ের করা চুরির মামলার ভিত্তিতে আমরা অভিযান শুরু করি। এরপর ঢাকার খিলক্ষেত এবং ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর ও কসবা এলাকায় অভিযান চালিয়ে এই চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করতে সক্ষম হই।’তিনি বলেন, ‘তারা চোরাই মোটরসাইকেল ক্রয়–বিক্রয়কারী আন্তজেলা চক্রের সক্রিয় সদস্য। চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। ইতোমধ্যে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। মোটরসাইকেল চোরচক্রের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।’এসএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নির্বাচনের তারিখে বিলম্বে জাতির প্রত্যাশা পূরণ হয়নি: সালাহউদ্দিন
নির্বাচনের তারিখে বিলম্বে জাতির প্রত্যাশা পূরণ হয়নি: সালাহউদ্দিন

নির্বাচনের তারিখে বিলম্বে জাতির প্রত্যাশা পূরণ হয়নি বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। শুক্রবার (০৬ জুন) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার Read more

সরকারের সহযোগিতা ছাড়া নির্বাচন সম্ভব নয়: সিইসি
সরকারের সহযোগিতা ছাড়া নির্বাচন সম্ভব নয়: সিইসি

নির্বাচন কমিশন যতই স্বাধীন হোক না কেন, সরকারের সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। নির্বাচনের জন্য সরকারের মুখ্য ভূমিকা লাগবে।শনিবার Read more

গাজায় ইসরায়েলি হামলায় নিহত অন্তত ১০০, অনাহার-অপুষ্টিতে মৃত্যু ৮
গাজায় ইসরায়েলি হামলায় নিহত অন্তত ১০০, অনাহার-অপুষ্টিতে মৃত্যু ৮

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলায় একদিনে কমপক্ষে আরও ১০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে শুধু গাজা সিটিতেই Read more

চ্যাম্পিয়ন্স লিগে প্রতিপক্ষ হিসেবে কে কাকে পেল
চ্যাম্পিয়ন্স লিগে প্রতিপক্ষ হিসেবে কে কাকে পেল

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ২০২৫-২৬ মৌসুম শুরু হতে যাচ্ছে আগামী ১৬ সেপ্টেম্বর থেকে। গত মৌসুম থেকেই ঐতিহ্যবাহী এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়ে Read more

বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অধিদপ্তর
বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অধিদপ্তর

আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) Read more

শুক্রবার সারাদেশে দোয়া ও কফিন মিছিল কর্মসূচি জুলাই ঐক্যের
শুক্রবার সারাদেশে দোয়া ও কফিন মিছিল কর্মসূচি জুলাই ঐক্যের

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির মৃত্যুতে শুক্রবার সারাদেশে জুমার নামাজের পর বিশেষ দোয়া ও কফিন মিছিল করবে জুলাই ঐক্য। ওসমান Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন