মাদারীপুর-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে বেপরোয়া গতির একটি মোটরসাইকেলের ধাক্কায় ইজিবাইকের এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।শনিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় মাদারীপুর সদর উপজেলার নতুন বাসস্ট্যান্ড সংলগ্ন সার্বিক পেট্রল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।নিহত মাহফুজ রহমান শিষ (১৬) গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার সোনাটিয়া গ্রামের ফিরোজ শাহের ছেলে।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় একটি ইজিবাইক করে যাত্রীরা মোস্তফাপুরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে সার্বিক পেট্রল পাম্পের সামনে পৌঁছালে পেছন দিক থেকে একটি দ্রুতগতির মোটরসাইকেল ইজিবাইকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ইজিবাইকের ভেতরে থাকা মাহফুজ রহমান শিষ গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।এ ঘটনায় ইজিবাইকে থাকা নিহতের মা ফিরোজা বেগম  ও খালা নুরুন্নাহার বেগম  আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়।মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহতরা বর্তমানে জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
খালেদা জিয়ার জানাজায় যোগ দেবেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী
খালেদা জিয়ার জানাজায় যোগ দেবেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় যোগ দেবেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে ঢাকায় Read more

চার দিনের পর আরও তিন দিনের রিমান্ডে সাবেক এমপি জাফর আলম
চার দিনের পর আরও তিন দিনের রিমান্ডে সাবেক এমপি জাফর আলম

কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সাবেক সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলমকে আরও তিন দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি Read more

ডুবে যাওয়া জাহাজে মিলল ১২ কোটি টাকার সোনা-রুপার মুদ্রা
ডুবে যাওয়া জাহাজে মিলল ১২ কোটি টাকার সোনা-রুপার মুদ্রা

১৭১৫ সালে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা উপকূলে ডুবে যাওয়া এক জাহাজের ধ্বংসাবশেষ থেকে হাজারেরও বেশি রৌপ্যমুদ্রা এবং ৫টি স্বর্ণমুদ্রা উদ্ধার করা হয়ছে। Read more

আলকারাজকে হারিয়ে উইম্বলডনের নতুন ‘রাজা’ সিনার
আলকারাজকে হারিয়ে উইম্বলডনের নতুন ‘রাজা’ সিনার

উইম্বলডনের ঘাসের কোর্টে নতুন ইতিহাস লিখলেন ইতালিয়ান টেনিস তারকা ইয়ানিক সিনার। রোমাঞ্চকর ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন কার্লোস আলকারাজকে হারিয়ে নিজের প্রথম Read more

রাজধানীতে কয়েক মিনিটে ৩টি ককটেল বিস্ফোরণ, আহত ১
রাজধানীতে কয়েক মিনিটে ৩টি ককটেল বিস্ফোরণ, আহত ১

রাজধানীর মৌচাকে ফ্লাইওভার থেকে ছুড়ে মারা ককটেল বিস্ফোরণে এক নারী পথচারী আহত হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে এই Read more

সিংড়ায় ফুটবল খেলা দেখতে খেজুর গাছের মাথায় উঠলো মাসুদ 
সিংড়ায় ফুটবল খেলা দেখতে খেজুর গাছের মাথায় উঠলো মাসুদ 

নাটোরের সিংড়া উপজেলার বনকুড়ি মাঠে অনুষ্ঠিত এক প্রীতি ফুটবল ম্যাচ দেখতে অদ্ভুত এক দৃশ্যের জন্ম দেন এক ফুটবলপ্রেমী দর্শক। মাঠের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন