অনুদানবিহীন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ না করলে কঠোর আন্দোলনের ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা।বুধবার (৫ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনের আয়োজিত ২৪তম দিনের কর্মসূচি থেকে এ হুশিয়ারি দেওয়া হয়। সংবাদ সম্মেলনে বলা হয়, সরকার ঘোষণা দিয়েও আমাদের সঙ্গে বিমাতাসুলভ আচরণ করছে। অনুদানভুক্ত ও অনুদানবিহীন সব স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা ১৯৮৪ সালে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত হয়। সরকারি বিধি অনুযায়ী ইবতেদায়ী মাদ্রাসাগুলো পরিচালিত হয়ে আসছে।১৯৯৪ সালে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সঙ্গে সব স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলো অনুদানভুক্ত হওয়ার কথা থাকলেও মাত্র ১ হাজার ৫১৯টি মাদ্রাসা অনুদানভুক্ত হয়। সেই থেকে স্বীকৃতিপ্রাপ্ত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলোর সঙ্গে যে বৈষম্য হচ্ছে, তা বর্তমানেও চলমান। বৈষম্য নিরসনে অনুদানবিহীন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলোর জন্য এমপিওর গণবিজ্ঞপ্তি জারি করতে হবে। অন্যথায় লাগাতার অবস্থান কর্মসূচি পালন করা হবে। এতে উপস্থিত ছিলেন, আন্দোলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মো. শামসুল আলম, সদস্যসচিব মোহাম্মদ আল-আমিনসহ আরও অনেক শিক্ষক।এসএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাঘায় গর্ভবতী স্ত্রীকে রেখে মারা গেলেন মাদ্রাসা শিক্ষক
বাঘায় গর্ভবতী স্ত্রীকে রেখে মারা গেলেন মাদ্রাসা শিক্ষক

তুমি ছিলে আমার জীবনের আশ্রয়, ছিলে সেই মানুষ যে প্রতিটা স্বপ্নে আমার পাশে ছিলে। আজ আমি একা—তবুও একেবারে একা নই। Read more

হলি আর্টিজান হামলা: ৭ জনের আমৃত্যু কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
হলি আর্টিজান হামলা: ৭ জনের আমৃত্যু কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

দীর্ঘ ৯ বছর পর গুলশানের হলি আর্টিজান বেকারির নৃশংস হত্যাযজ্ঞের ঘটনায় করা মামলায় ৭ জনকে আমৃত্যু কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়ে Read more

ভারতের ভাটিন্ডা বিমানঘাঁটি গুঁড়িয়ে দিলো পাকিস্তান
ভারতের ভাটিন্ডা বিমানঘাঁটি গুঁড়িয়ে দিলো পাকিস্তান

ভারতের ভাতিন্ডা বিমানঘাঁটিতে হামলা চালিয়ে সেটি গুঁড়িয়ে দিয়েছে পাকিস্তান। শনিবার (১০ মে) সকালে এ তথ্য জানায় জিওটিভি নিউজ। সংবাদমাধ্যমটি পাকিস্তানের Read more

‘১৩৩টি অধ্যাদেশ যাচাই-বাছাইয়ে জুলাইয়ের জন-আকাঙ্ক্ষা অগ্রাধিকার দেওয়া হবে’
‘১৩৩টি অধ্যাদেশ যাচাই-বাছাইয়ে জুলাইয়ের জন-আকাঙ্ক্ষা অগ্রাধিকার দেওয়া হবে’

অন্তর্বর্তী সরকারের আমলে নেওয়া ১৩৩টি অধ্যাদেশ নিয়ে পর্যালোচনা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।আজমঙ্গলবার (২৪ মার্চ) সংসদে বিশেষ কমিটির Read more

চিন্ময় দাসের জামিন শুনানি হচ্ছে না আজ
চিন্ময় দাসের জামিন শুনানি হচ্ছে না আজ

সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এম. আই. ফারুকীর ইন্তেকালে তার প্রতি শ্রদ্ধা জানাতে আজ সুপ্রিম কোর্টে বিচারিক কার্যক্রম আংশিকভাবে স্থগিত রাখা Read more

নাইজেরিয়ায় ফজরের নামাজের সময় বন্দুকধারীদের হামলা, নিহত ২৭
নাইজেরিয়ায় ফজরের নামাজের সময় বন্দুকধারীদের হামলা, নিহত ২৭

নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় কাটসিনা রাজ্যে ফজরের নামাজের সময় সশস্ত্র ডাকাতদের হামলায় কমপক্ষে ২৭ জন মুসল্লি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন