পটুয়াখালীর গলাচিপায় আলোচিত শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত চরবিশ্বাস ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের সদস্য হাসান সরদার (৫৫) ও তার সহযোগী হেলাল খাঁ (৪০) আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।সোমবার (৬ অক্টোবর) দুপুরে গলাচিপা বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিন আবেদন করে তারা আত্মসমর্পণ করেন। পরে আদালত তাদের জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।এর আগে গত (২৯ সেপ্টেম্বর) উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের চরমহিরউদ্দিন এলাকায় পাউবোর নতুন স্লুইসগেট বাজারে কিশোর আবদুল্লাহ (১০) ও সাব্বির (১৪)-কে ইলিশ মাছ চুরির অভিযোগে হাত-পা বেঁধে নির্যাতনের অভিযোগ ওঠে ইউপি সদস্য হাসান সরদার ও ইমরান বয়াতির বিরুদ্ধে। যা নিয়ে সময়ের কন্ঠস্বর পত্রিকায় নিউজ প্রকাশ হয়।এ ঘটনায় বৃহস্পতিবার (২ অক্টোবর) রাতে নির্যাতনের শিকার কিশোর আবদুল্লাহর নানা শাহজাহান সরদার বাদী হয়ে গলাচিপা থানায় শিশু নির্যাতন আইনে তিনজনের নামে মামলা করেন। পুলিশ মামলার পরপর ওইদিন রাতেই ইমরান বয়াতিকে গ্রেফতার করে পরেরদিন আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে। পরবর্তীতে রোববার (০৫ অক্টোবর) এলাকাবাসী ইউপি সদস্য হাসান সরদারের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিও পালন করেন।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ধামইরহাট সীমান্তে ৬০৯ বোতল ভারতীয় ফেন্সিডিল জব্দ
ধামইরহাট সীমান্তে ৬০৯ বোতল ভারতীয় ফেন্সিডিল জব্দ

নওগাঁর ধামইরহাট সীমান্ত এলাকা থেকে ৬০৯ বোতল ভারতীয় ফেন্সিডিল জব্দ করেছে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর সদস্য বিজিবি। রবিবার (১৮ মে) ভোরে উপজেলার Read more

টেকনাফে তিন ইয়াবা কারবারি আটক
টেকনাফে তিন ইয়াবা কারবারি আটক

কক্সবাজারের টেকনাফ থানায় কর্মরত পুলিশ সদস্যরা পৃথকভাবে দুটি অভিযান পরিচালনা করে তিন ইয়াবা কারবারি গ্রেপ্তার করেছে। এসময় ইয়াবা, নগদ টাকা ও Read more

ইসরাইলে ভয়ংকর ফাত্তাহ-১ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান
ইসরাইলে ভয়ংকর ফাত্তাহ-১ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

ইসরাইল ও ইরানের মধ্যকার চলমান সংঘাতে পাল্টা-পাল্টি হামলার জবাব দিচ্ছে দুই দেশ। এবার ইসরায়েলে ভয়ংকর ফাতাহ-১ ‘হাইপারসনিক’ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে Read more

জানাজার জায়গা সংকটে আমিরাবাদ কেন্দ্রীয় মসজিদ
জানাজার জায়গা সংকটে আমিরাবাদ কেন্দ্রীয় মসজিদ

কুমিল্লার মেঘনা উপজেলার মানিকারচর ইউনিয়নের আমিরাবাদ গ্রামে অবস্থিত কেন্দ্রীয় জামে মসজিদটি এক সময় ছিল এলাকার ধর্মপ্রাণ মানুষের ঐক্যের প্রতীক। আজ Read more

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা: নৃশংস ঘটনার নেপথ্যে কী ঘটেছিল?
গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা: নৃশংস ঘটনার নেপথ্যে কী ঘটেছিল?

গাজীপুর মহানগরের ব্যস্ততম এলাকায় প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গলা কেটে সাংবাদিক মো. আসাদুজ্জামান তুহিনকে (৩৮) নৃশংসভাবে হত্যা করেছে Read more

হাবিপ্রবিতে লুকিয়ে মেয়েদের ভিডিও ধারণ, সেই ছাত্রীকে হল ছাড়া করলেন শিক্ষার্থীরা
হাবিপ্রবিতে লুকিয়ে মেয়েদের ভিডিও ধারণ, সেই ছাত্রীকে হল ছাড়া করলেন শিক্ষার্থীরা

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শেখ সায়েরা খাতুন ছাত্রী হলে লুকিয়ে রুমমেটদের ছবি নেওয়া, ভিডিও করাসহ নানা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন