অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরির দায়ে মুন্সিগঞ্জে লক্ষ্মী মিষ্টান্ন ভান্ডারকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রবিবার (১২ অক্টোবর) দুপুর সাড়ে ১২টা থেকে দেড়টা পর্যন্ত সদর উপজেলার কাচারি এলাকায় এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ।এসময় তিনি লক্ষ্মী মিষ্টান্ন ভান্ডারে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি করা, প্রস্তুত মিষ্টি উন্মুক্তভাবে সংরক্ষণ করা এবং দই ও রসমালাইয়ের পাত্রে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না করায় এ সময় প্রতিষ্ঠানটির মালিক অজয় ঘোষকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাকে ভবিষ্যতে স্বাস্থ্যসম্মত পরিবেশে মিষ্টি প্রস্তুত করার নির্দেশ দেওয়া হয়।পাশাপাশি দই ও রসমালাইয়ের পাত্রে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ স্পষ্টভাবে উল্লেখ করারও নির্দেশ প্রদান করা হয়।অভিযানে সহায়তা করেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মারুফা হক, কৃষি বিপণন কর্মকর্তা এ বি এম মিজানুল হক এবং ব্যাটালিয়ন আনসার মুন্সিগঞ্জের একটি টিম।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ধামইরহাটে বিজিবির অভিযানে ৩ চোরাকারবারি আটক
ধামইরহাটে বিজিবির অভিযানে ৩ চোরাকারবারি আটক

নওগাঁর ধামইরহাট সীমান্তে বিজিবির অভিযানে ৩শত পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৩ জন চোরাকারবারিকে আটক করা হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) দুপুরে Read more

৪৮তম বিশেষ বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ
৪৮তম বিশেষ বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ

৪৮তম বিশেষ বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে ৩ হাজার ১২০ জনকে ক্যাডার হিসেবে নিয়োগের সুপারিশ Read more

এবার অন্য ভূমিকায় দেখা যাবে ম্যাক্সওয়েলকে
এবার অন্য ভূমিকায় দেখা যাবে ম্যাক্সওয়েলকে

পেশাদার ক্রিকেটকে পুরোপুরি বিদায় বলেননি গ্লেন ম্যাক্সওয়েল। আন্তর্জাতিক ক্রিকেটে ওয়ানডে ফরম্যাট থেকে সরে দাঁড়ালেও টি–টোয়েন্টিতে এখনও আছেন অস্ট্রেলিয়ার এই তারকা Read more

‘ধুরন্ধর ২’-এ রণবীরের ঝলক, খোলামেলা প্রশংসা করলেন আল্লু অর্জুন
‘ধুরন্ধর ২’-এ রণবীরের ঝলক, খোলামেলা প্রশংসা করলেন আল্লু অর্জুন

গতকাল প্রিভিউ শো-তে কিছুটা ঝামেলার সম্মুখীন হলেও আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে আদিত্য ধরের নতুন স্পাই অ্যাকশন থ্রিলার Read more

যশোরে কোটি টাকার সোনার বারসহ আটক ২
যশোরে কোটি টাকার সোনার বারসহ আটক ২

যশোরে কোটি টাকা মূল্যের পাঁচটি সোনার বারসহ দুই পাচারকারী ধরা পড়েছে। সোমবার (১৮ আগস্ট) সদরের হামিদপুর বাসস্ট্যান্ড থেকে বর্ডার গার্ড বাংলাদেশ Read more

নিজের মৃত্যুর খবর নিয়ে ক্ষোভ ঝাড়লেন ডোনাল্ড ট্রাম্প
নিজের মৃত্যুর খবর নিয়ে ক্ষোভ ঝাড়লেন ডোনাল্ড ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মারা গেছেন। বিভিন্ন জায়গায়ও এ নিয়ে গুজব ছড়িয়েছে। গত কয়েকদিন ধরে এক্সের ট্রেন্ডিংয়ে ছিল এই খবর।  মৃত্যুর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন