গতকাল প্রিভিউ শো-তে কিছুটা ঝামেলার সম্মুখীন হলেও আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে আদিত্য ধরের নতুন স্পাই অ্যাকশন থ্রিলার ‘ধুরন্ধর : দ্য রিভেঞ্জ’। বুধবার (১৮ মার্চ) রাতে অনুষ্ঠিত বিশেষ প্রদর্শনীতে সিনেমাটি দেখে মুগ্ধ হয়েছেন বিনোদন জগতের তারকারা।সিনেমাটি দেখে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন দক্ষিণী সুপারস্টার অভিনেতা আল্লু অর্জুন। নিজের ফেসবুকে এক প্রতিক্রিয়ায় অভিনেতা লিখেছেন, “ধুরন্ধর ২’ কেবল একটি সিনেমা নয়, এটি আন্তর্জাতিক মানের সোয়্যাগ আর নিখুঁত দেশপ্রেমের দলিল। প্রতিটি দেশপ্রেমিক নাগরিককে এই ছবি গর্বিত করবে।” সিনেমার বেশ কিছু মুহূর্ত দর্শকদের তালি বাজাতে বাধ্য করবে বলে উল্লেখ করেছেন তিনি।আল্লু অর্জুনের এমন প্রশংসা পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েছেন অভিনেতা আর মাধবন। তিনি উত্তরে জানান, ক্যারিয়ারের এই গুরুত্বপূর্ণ সময়ে সহকর্মীদের কাছ থেকে এমন রিভিউ পাওয়া তার জন্য অনেক বড় অনুপ্রেরণা।নির্মাতাদের অভিনন্দন জানিয়ে পুষ্পা খ্যাত অভিনেতা লেখেন, ‘আর. মাধবনসহ প্রত্যেক অভিনয়শিল্পী চমৎকার পারফরম্যান্স উপহার দিয়েছেন। তবে আলাদাভাবে নজর কেড়েছেন বলিউড সুপারস্টার রণবীর সিং। পর্দায় তার উপস্থিতি আগুন লাগিয়ে দিয়েছে। ভারতের মাটিতে রণবীরের মতো একজন মেধাবী ও দক্ষ অভিনেতা থাকাটা গর্বের বিষয়।’রণবীর সিংয়ের বহুমুখী অভিনয় আর আদিত্য ধরের পরিচালনা—সব মিলিয়ে ‘ধুরন্ধর ২’ এ বছরের অন্যতম সেরা হিট হওয়ার পথে।আরএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সাতকানিয়ায় খালেদা জিয়ার গায়েবানা জানাজায় মানুষের ঢল
সাতকানিয়ায় খালেদা জিয়ার গায়েবানা জানাজায় মানুষের ঢল

চট্টগ্রামের সাতকানিয়ায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজাকে ঘিরে সৃষ্টি হয় অভূতপূর্ব জনসমাগম। দলীয় সীমারেখা ছাপিয়ে Read more

গৌরনদীতে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই, জনতার হাতে ধরা পড়ল যুবক
গৌরনদীতে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই, জনতার হাতে ধরা পড়ল যুবক

বরিশালের গৌরনদী উপজেলার আশোকাঠি কাঁচা বাজার এলাকায় ২৮ সেপ্টেম্বর সকাল ১০টার দিকে একটি বিকাশ ও কনফেকশনারির দোকানে দিনের বেলায় অস্ত্র Read more

ডাকাতির সময় গণধর্ষণ, এক বছর পর গ্রেফতার আসামি
ডাকাতির সময় গণধর্ষণ, এক বছর পর গ্রেফতার আসামি

নোয়াখালী সদরে ডাকাতিকালে গণধর্ষণের ঘটনায় করা মামলার অন্যতম আসামি ইউসুফ ওরফে রুবেলকে (৩৭) গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১১)। ঘটনার Read more

রাখাইন রাজ্যে ‘মানবিক করিডোর’ নিয়ে যা বললেন প্রেস সচিব
রাখাইন রাজ্যে ‘মানবিক করিডোর’ নিয়ে যা বললেন প্রেস সচিব

কক্সবাজার হয়ে মিয়ানমারের রাখাইনে জাতিসংঘের ‘মানবিক করিডোর’ স্থাপন নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।মঙ্গলবার (২৯ Read more

চাঁদপুরে জ্বালানি তেল মজুতের দায়ে দুই ব্যবসায়ীর কারাদণ্ড
চাঁদপুরে জ্বালানি তেল মজুতের দায়ে দুই ব্যবসায়ীর কারাদণ্ড

চাঁদপুরে অবৈধভাবে জ্বালানি তেল মজুত ও বিক্রয়ের অভিযোগে দুই ব্যবসায়ীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার (৩০ মার্চ) Read more

জনবল-ঔষধ সংকটে বাবুগঞ্জের স্বাস্থ্যকেন্দ্রগুলোতে অচলাবস্থা
জনবল-ঔষধ সংকটে বাবুগঞ্জের স্বাস্থ্যকেন্দ্রগুলোতে অচলাবস্থা

গত ছয় মাস ধরে বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার রহমতপুর, কেদারপুর, চাঁদপাশা ও জাহাঙ্গীরনগর ইউনিয়নে চারটি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন