মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মারা গেছেন। বিভিন্ন জায়গায়ও এ নিয়ে গুজব ছড়িয়েছে। গত কয়েকদিন ধরে এক্সের ট্রেন্ডিংয়ে ছিল এই খবর।  মৃত্যুর এ গুজব নিয়ে মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) ট্রাম্পকে প্রশ্ন করেন এ সাংবাকিক। জবাবে ট্রাম্প জানান, তার মৃত্যুর খবর যে ট্রেন্ডিংয়ে ছিল এটি তার জানা ছিল না। তবে সংবাদমাধ্যমগুলোতে এ খবর প্রচার করায় এর সমালোচনা করেছেন তিনি। ট্রাম্প বলেন, এ কারণেই সংবাদমাধ্যমগুলোর গ্রহণযোগ্যতা কম।সাংবাদিক ট্রাম্পকে প্রশ্ন করেন, সপ্তাহের শেষ দিকে, আপনার মৃত্যু নিয়ে একটা ভাইরাল সোশ্যাল মিডিয়া ট্রেন্ড শুরু হয়। আপনি কীভাবে জানতে পারলেন যে, আপনি মারা গেছেন? বিষয়টি কি দেখেছেন? মানুষ আপনাকে কয়েকদিন দেখতে পায়নি।সাংবাদিক আরও প্রশ্ন করেন, শনিবার সকাল পর্যন্ত আপনার মৃত্যুর খবর নিয়ে ১৩ লাখ ব্যবহারকারী আলোচনা করেছেন।জবাবে ট্রাম্প বলেন, সত্যি বলছেন? আমি তো এটি দেখিইনি। আমি জানি, ব্যাপারটা বেশ পাগলামি, কিন্তু গত সপ্তাহে আমি অনেকগুলো সংবাদ সম্মেলন করেছি, সবগুলোই সফল ছিল। সেগুলো খুব ভালোভাবে হয়েছে, যেমন এটা এখন হচ্ছে।তিনি আরও বলেন, আর তারপর আমি দুই দিন কোনো সম্মেলন করিনি, আর তারা বলা শুরু করল, ‘নিশ্চয়ই তার কিছু একটা হয়েছে’।ট্রাম্প হেসে বলেন, বাইডেন তো মাসের পর মাস ধরে সামনে থাকতেন না। আপনারা তাকে দেখতেই পেতেন না। অথচ কেউ কখনও বলেনি যে তার কিছু একটা হয়েছে। আর আমরা তো জানি, তিনি তখন দারুণ ফিট ছিলেন।তিনি আরও বলেন, আপনি তো জানেন, আমি একজনের সঙ্গে প্রায় দেড় ঘণ্টার একটা সাক্ষাৎকার দিয়েছিলাম। আর সবাই দেখেছে যে সেটা আপনাদেরই এক প্রতিদ্বন্দ্বীর চ্যানেলে ছিল। আমি অনেকগুলো শোতে অংশ নিয়েছি এবং ট্রুথ সোশ্যালে অনেকগুলো পোস্ট দিয়েছি। আমার মনে হয়, সেগুলো বেশ তাৎপর্যপূর্ণ ছিল।সপ্তাহের শেষ দিকে বিভিন্ন কাজে সক্রিয় ছিলেন জানিয়ে ট্রাম্প বলেন, না, আমি খুব সক্রিয় ছিলাম। তারা এটাও জানত যে আমি পোটোম্যাক নদীর কাছে আমার নিজের ক্লাবে কিছু লোকের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম।ট্রাম্প বলেন, আমার মৃত্যুর খবর পুরোটাই ভুয়া খবর। এটা এতই ভুয়া যে এই কারণেই গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা এত কম।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বরগুনায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামী-সতীন-জামাইয়ের মৃত্যুদন্ড
বরগুনায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামী-সতীন-জামাইয়ের মৃত্যুদন্ড

বরগুনায় যৌতুকের দাবীতে বৈদ্যুতিক শক দিয়ে স্ত্রীকে হত্যা করার দায়ে স্বামী, সতিন ও মেয়ের জামাইকে মৃত্যুদন্ড প্রদান করেছেন আদালত। একই Read more

ধামইরহাটে বিজিবির অভিযানে মাদকসহ গ্রেফতার ১
ধামইরহাটে বিজিবির অভিযানে মাদকসহ গ্রেফতার ১

নওগাঁর ধামইরহাটে দশ পিচ নেশা জাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং দশ পিচ ব্যুপ্রিনরফিন ইজেকশনসহ  আকরাম বাবু (২৬) নামের একজন মাদক চোরাকারবারিকে Read more

আজ ০২ নভেম্বর, জেনে নিন আপনার রাশিফল
আজ ০২ নভেম্বর, জেনে নিন আপনার রাশিফল

জীবনের প্রতিটি দিন নতুন কিছু সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে আসে আর প্রতিটি দিন আমাদের একটু একটু করে শিখতে ও বিকশিত Read more

পঞ্চম দিনে প্রার্থিতা ফিরে পেলেন ৭৩ জন, বাতিল ১৭
পঞ্চম দিনে প্রার্থিতা ফিরে পেলেন ৭৩ জন, বাতিল ১৭

আগামী জাতীয় নির্বাচনে রিটার্নিং অফিসারের মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের আদেশের বিরুদ্ধে আজ পঞ্চম দিনে আরও ৭৩টি আপিল মঞ্জুর করেছে নির্বাচন Read more

রামগড়ে ‘জুলাই শহিদ’ মজিদের সমাধিতে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা
রামগড়ে ‘জুলাই শহিদ’ মজিদের সমাধিতে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

খাগড়াছড়ির একমাত্র জুলাই শহীদের সমাধিতে সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করেছেন। জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫ যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধায় স্মরণ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন