নওগাঁর ধামইরহাট সীমান্তে বিজিবির অভিযানে ৩শত পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৩ জন চোরাকারবারিকে আটক করা হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) দুপুরে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন পত্নীতলা ১৪ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন। আটককৃতরা হলো, উপজেলার খেলনা ইউনিয়নের ফারুক হোসেনের ছেলে আনোয়ার হোসেন (৩০), শ্রী বিনয় চন্দ্র বর্মনের ছেলে শ্রী শান্ত বর্মন (২৮) ও উত্তরচকরহমত এলাকার মৃত গোলাম মোস্তফার ছেলে আতাবুল ইসলাম (৪০)।বিজিবি আরও জানান, উপজেলার বস্তাবর বিওপির টহল কমান্ডার নায়েক মো. এরশাদ আলীর নেতৃত্বে একটি বিশেষ টহল দল উদয়শ্রী এবং বাদদীঘি এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে ৩শত পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তাদের আটক করা হয়। এ ঘটনায় বিজিবির উপস্থিতি টের পেয়ে ১ জন চোরাকারবারি পালিয়ে যায়। পরে ধৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে ধামইরহাট থানায় পৃথক ২টি মামলা দায়ের করা হয়েছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে উল্লাপাড়ার যুবদল নেতার সংবাদ সম্মেলন
ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে উল্লাপাড়ার যুবদল নেতার সংবাদ সম্মেলন

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন উল্লাপাড়া পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবি সিদ্দিক Read more

তারাগঞ্জে শ্বশুর-জামাতাকে হত্যার ঘটনায় আরো ১ জন গ্রেপ্তার
তারাগঞ্জে শ্বশুর-জামাতাকে হত্যার ঘটনায় আরো ১ জন গ্রেপ্তার

রংপুরের তারাগঞ্জ উপজেলায় চাঞ্চল্যকর শ্বশুর-জামাতাকে পিটিয়ে হত্যার মামলায় চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকা থেকে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। জানা গেছে, মঙ্গলবার (২৬ Read more

ঢাকার যে ৯ এলাকায় আজ বায়ুদূষণ সবচেয়ে বেশি
ঢাকার যে ৯ এলাকায় আজ বায়ুদূষণ সবচেয়ে বেশি

শুষ্ক আবহাওয়ায় আবারও বাড়ছে রাজধানীর বাতাসে দূষণের মাত্রা। বায়ুদূষণে বিশ্বের ১২৬ শহরের তালিকায় শীর্ষ ১৫ নম্বরে উঠে এসেছে ঢাকা। এরমধ্যে Read more

রাজসাক্ষী হিসেবে ট্রাইব্যুনালে সাবেক আইজিপি মামুন
রাজসাক্ষী হিসেবে ট্রাইব্যুনালে সাবেক আইজিপি মামুন

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রাজসাক্ষী হিসেবে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে ট্রাইব্যুনালে Read more

যমুনা ও সচিবালয়ের আশপাশে সভা-সমাবেশ নিষিদ্ধ
যমুনা ও সচিবালয়ের আশপাশে সভা-সমাবেশ নিষিদ্ধ

প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও সচিবালয়ের আশপাশের এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।শনিবার (১০ মে) ডিএমপি Read more

নোবেল শান্তি পুরস্কারের অনুষ্ঠানে যাচ্ছেন না মাচাদো
নোবেল শান্তি পুরস্কারের অনুষ্ঠানে যাচ্ছেন না মাচাদো

শান্তিতে নোবেল জয়ী মারিয়া কোরিনা মাচাদো পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যাচ্ছেন না। এমনটা জানিয়েছেন তাঁর রাজনৈতিক দলের প্রতিনিধিরা। নরওয়ের অসলোতে স্থানীয় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন