অবরুদ্ধ গাজার অবরোধ ভাঙার লক্ষ্যে যাত্রা করা ‘ম্যাডলিন’ নামের ত্রাণ সহায়তা জাহাজটি ১২ জন সমাজকর্মীসহ মিশরের উপকূলে পৌঁছেছে বলে জানিয়েছেন আয়োজকেরা। এদের মধ্যে অন্যতম হলেন বহুল আলোচিত সুইডিশ জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গ। রোববার (০৮ জুন) ফরাসি বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।ওই জাহাজে থাকা জার্মান মানবাধিকার কর্মী ইয়াসেমিন আচার এএফপিকে বলেন, ‘আমরা এখন মিশরের উপকূলে অবস্থান করছি। আমরা সবাই সুস্থ আছি।’এর আগে শনিবার জাহাজটি মিশরের আঞ্চলিক জলসীমায় প্রবেশ করেছে বলে জানায় ‘ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের’ সদস্য ‘ইন্টারন্যাশনাল কমিটি ফর ব্রেকিং দ্য সিজ অব গাজা’। শনিবার লন্ডন থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। সংগঠনটি জানায়, জাহাজে থাকা সবাই যেন নিরাপদ থাকে তা নিশ্চিত করতে তারা আন্তর্জাতিক মানবাধিকার ও আইন সংস্থার সঙ্গে যোগাযোগ রাখছে। একই সঙ্গে তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, যেকোনো রকম বাধা বা হামলা হবে ‘আন্তর্জাতিক মানবাধিকার আইনের স্পষ্ট লঙ্ঘন’।এদিকে জাহাজে অবস্থান করা ইউরোপীয় পার্লামেন্টের সদস্য রিমা হাসান বিশ্বের সরকারগুলোর প্রতি আহ্বান জানান, যেন ‘ফ্রিডম ফ্লোটিলা’র জন্য নিরাপদ পথ নিশ্চিত করা হয়।ফরাসি এই নেত্রী জাহাজ থেকে জানান, ‘ম্যাডলিন’ যেন গাজায় পৌঁছাতে পারে এবং সবাই নিরাপদে থাকে তা নিশ্চিত করা আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব। এদিকে দখলদার ইসরাইল আগেই ঘোষণা করেছে যে, তারা জাহাজটিকে গাজায় ঢুকতে দেবে না। ইসরাইলি সামরিক মুখপাত্র জাহাজটিকে তার দেশের জন্য ‘নিরাপত্তা হুমকি’ হিসেবে উল্লেখ করেছেন।বর্তমান নৌচলাচলের তথ্য অনুযায়ী জাহাজটি সোমবার গাজার উপকূল থেকে ১০০ নটিক্যাল মাইল (প্রায় ১৮৫ কিলোমিটার) দূরত্বে পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে।এই স্থানটি মূলত অতীতে অন্যান্য গাজামুখী জাহাজ আটকানোর স্থান হিসেবে পরিচিত।২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় শুরু হওয়া আক্রমণের আগেও ফিলিস্তিনি ভূখণ্ড ইসরাইলি নৌ অবরোধের অধীনে ছিল। ইসরাইল অতীতে সামরিক পদক্ষেপের মাধ্যমে তাদের অবরোধ কার্যকর করেছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সোনারগাঁওয়ে শিশু কে রেখে গলায় ফাঁস দিয়ে এক দম্পতির মৃত্যুর
সোনারগাঁওয়ে শিশু কে রেখে গলায় ফাঁস দিয়ে এক দম্পতির মৃত্যুর

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ৩ বছরের শিশু কে রেখে একই ওড়নায় ফাঁস দিয়ে এক দম্পতির মৃত্যুর ঘটনা ঘটেছে।শনিবার (১১ অক্টোবর) সকালে সোনারগাঁও Read more

ভুয়া তথ্যে বাংলাদেশের এনআইডি: ভারতীয় দুই ভাইয়ের চাঞ্চল্যকর জালিয়াতি
ভুয়া তথ্যে বাংলাদেশের এনআইডি: ভারতীয় দুই ভাইয়ের চাঞ্চল্যকর জালিয়াতি

পঞ্চগড়ের বোদা উপজেলায় নাগরিক নিবন্ধন ব্যবস্থায় ভয়াবহ জালিয়াতির চিত্র উন্মোচিত হয়েছে। ভারতের জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি থানার পশ্চিম মাগুরমারী গ্রামের দুই Read more

হাদিকে গুলি: ভারতের হাইকমিশনারকে ডেকে যা বললো পররাষ্ট্র মন্ত্রণালয়
হাদিকে গুলি: ভারতের হাইকমিশনারকে ডেকে যা বললো পররাষ্ট্র মন্ত্রণালয়

আগামী জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির ওপর হামলার ঘটনায় জড়িত সন্দেহভাজনদের Read more

রাজশাহীতে ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার
রাজশাহীতে ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার

রাজশাহীতে ইয়াবা বড়িসহ ছাত্রদলের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তির নাম শাকিবুল হাসান ওরফে লিটন (৩০)। তিনি রাজশাহীর মোহনপুর Read more

ইউনূস সাহেব পলিটিকস আর ইকোনমিকস এক নয়: পার্থ
ইউনূস সাহেব পলিটিকস আর ইকোনমিকস এক নয়: পার্থ

ইউনূস সাহেব পলিটিকস আর ইকোনমিকস এক নয়। পলিটিকসে দুই আর দুইয়ে ২২ হয়, ইকোনমিকসে দুই আর দুইয়ে ৪ হয় বলে Read more

১৫ দিন ধরে ভিসি শুন্য পাবিপ্রবি
১৫ দিন ধরে ভিসি শুন্য পাবিপ্রবি

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় উপাচার্য শুন্য রয়েছে ১৫দিন ধরে। এতে প্রশাসনিক কার্যক্রমে দেখা দিয়েছে নানা সংকট, নেমে এসেছে স্থবিরতা। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন