যশোরের ঝিকরগাছা উপজেলায় বেড়াতে গিয়ে নিখোঁজ হওয়া সোহানা আক্তার (১১) নামের এক মাদরাসা শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার (৮ জুন) সকালে উপজেলার নাভারন ইউনিয়নের মানিকালী গ্রামের একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।নিহত সোহানা আক্তার বায়সা-চাঁদপুর গ্রামের বাসিন্দা ও স্থানীয় ব্যবসায়ী আব্দুল জলিলের মেয়ে। সে পঞ্চম শ্রেণির ছাত্রী এবং স্থানীয় একটি মাদরাসায় পড়াশোনা করত।পরিবারের লোকজন জানান, ঈদের দিন বিকেলে সোহানা বাড়ি থেকে বের হয় হাড়িয়া-পানিসারা ফুল মোড়ে বেড়াতে যাওয়ার উদ্দেশ্যে। কিন্তু রাতেও সে বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি শুরু করেন। অবশেষে রবিবার সকাল সাড়ে আটটার দিকে মানিকালী গ্রামের একটি পুকুরে স্থানীয়রা তার মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন।খবর পেয়ে ঝিকরগাছা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুুতি নেয়।ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি রহস্যজনক মৃত্যুর ঘটনা বলেই ধারণা করা হচ্ছে। বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে তদন্ত করছি।পরিবারের দাবি অনুযায়ী, এটি নিছক দুর্ঘটনা নাকি এর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।  এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কানে হেডফোন, ট্রেনের ধাক্কায় কিশোরের মৃত্যু
কানে হেডফোন, ট্রেনের ধাক্কায় কিশোরের মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ডে কানে হেডফোন লাগিয়ে রেললাইনে হাঁটাতে গিয়ে ট্রেনে কাটা পড়ে মোঃ নোমান (১৫) নামের এক যুবক নিহত হয়েছে। বৃহস্পতিবার (১৬ Read more

নাহিদরা এইভাবে প্রতারণা না করলেও পারতেন: আব্দুল কাদের
নাহিদরা এইভাবে প্রতারণা না করলেও পারতেন: আব্দুল কাদের

আগামী জাতীয় নির্বাচনে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটে যোগ দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। জামায়াত আমির ডা. শফিকুর রহমান এ তথ্য Read more

বরিশালে দেওয়া হবে ‘টাইফয়েড টিকাদান’
বরিশালে দেওয়া হবে ‘টাইফয়েড টিকাদান’

সারা দেশের ন্যায় বরিশাল বিভাগেও ১২ অক্টোবর থেকে ১৩ নভেম্বর টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন চলবে। ক্যাম্পেইন শুরুর প্রথম ১০ কার্যদিবস প্রাথমিক Read more

আসিফ নজরুলদের উপর জনগণের আস্থা নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী
আসিফ নজরুলদের উপর জনগণের আস্থা নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রলালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল যিনি রয়েছেন, উনাদের উপরে জনগণের আস্থা নেই বলে মন্তব্য করেছেন জাতীয় Read more

মানুষ এখন পোলাও-কোরমা খেতে চায় না, ভোট দিতে চায়: মঈন খান
মানুষ এখন পোলাও-কোরমা খেতে চায় না, ভোট দিতে চায়: মঈন খান

দেশের মানুষ ভোট দিতে উন্মুখ হয়ে আছে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, মানুষকে যদি Read more

সরকারি গাড়িতে হাই-অকটেন নিষিদ্ধ করল পাকিস্তান
সরকারি গাড়িতে হাই-অকটেন নিষিদ্ধ করল পাকিস্তান

সরকারি খরচ কমাতে আরও কঠোর পদক্ষেপ নিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। সোমবার (২৩ মার্চ) তিনি সরকারি সব গাড়িতে উন্নতমানের পরিশোধিত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন