উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অভিযান চালিয়ে ১ লক্ষ ইয়াবাসহ ইকরাম নামের এক যুবককে আটক করেছে। এ সময় তার ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।আটককৃত মো. ইকরাম (২৯), দক্ষিণ হ্নীলারের মো. রবিউল হোছেন ও আয়েশা খাতুনের ছেলে বলে জানা গেছে।বুধবার (২৮ মে ২৫) দিবাগত রাত ১টার দিকে হোয়াইক্যং বিওপির বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে মোটরসাইকেলযোগে পাচারকালে ইয়াবাসহ তাকে আটক করতে সক্ষম হয়।উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন (পিএসসি) বিষয়টি নিশ্চিত করে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তিনি বলেন, ‘মাদক ও চোরাচালানের বিষয়ে সীমান্তে বিজিবির সদস্যরা কঠোরভাবে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় কারবারিদের কড়া নজরদারি রাখায় আটক হচ্ছে তারা।’এ ব্যাপারে আটককৃত আসামি ও জব্দকৃত ইয়াবা ট্যাবলেট এবং মোটরসাইকেলের বিরুদ্ধে নিয়মিত মামলার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সৌদি আরব পৌঁছেছেন ৩৭১১৫ হজযাত্রী, ৫ জনের মৃত্যু
সৌদি আরব পৌঁছেছেন ৩৭১১৫ হজযাত্রী, ৫ জনের মৃত্যু

চলতি বছর হজ করতে সৌদিআরব গিয়ে এখন পর্যন্ত ৫ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। এর মধ্যে চারজন পুরুষ ও একজন Read more

বেগম জিয়ার মৃত্যুতে ইবিতে নিয়োগ বোর্ড স্থগিত 
বেগম জিয়ার মৃত্যুতে ইবিতে নিয়োগ বোর্ড স্থগিত 

সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অনুষ্ঠিতব্য তিন বিভাগের প্রভাষক পদের নিয়োগ বোর্ড Read more

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন আসিফ আলি
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন আসিফ আলি

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন পাকিস্তানের মারকুটে ব্যাটার আসিফ আলি। তবে ঘরোয়া ক্রিকেট ও ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে খেলা চালিয়ে যাবেন Read more

চুয়াডাঙ্গায় ফেনসিডিলসহ দুই মাদক পাচারকারী আটক
চুয়াডাঙ্গায় ফেনসিডিলসহ দুই মাদক পাচারকারী আটক

চুয়াডাঙ্গার দামুড়হুদায় ফেনসিডিল পাচারের সময় ৬০ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক পাচারকারী আটক হয়েছে।আটককৃত দুই মাদক পাচারকারী হলো, দামুড়হুদা উপজেলার সদরের Read more

ত্রিশালে ইটভাটার পাশে যুবকের মরদেহ উদ্ধার
ত্রিশালে ইটভাটার পাশে যুবকের মরদেহ উদ্ধার

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার হরিরামপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মাগুরজোড়া এলাকার কানারঘাট ইটভাটার পাশ থেকে এক তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন