যশোরের বেনাপোলের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের নবনির্বাচিত বিদ্যালয় পরিচালনা পর্ষদের পাঁচ (৫) সভাপতিকে সংবর্ধনা দিয়েছে ঢাকাস্থ বেনাপোল সমিতি।রবিবার (৮ জুন) বেনাপোল বাজারে অবস্থিত সানরূপ হোটেলে এ সংবর্ধনার আয়োজন করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে তিনশতাধিকের মতো বিভিন্ন পেশাজীবী মানুষ অংশ নেন।ঢাকাস্থ বেনাপোল সমিতির সভাপতি রেজওয়ান আক্তার শাহিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর জেলা প্রশাসক মো. আযহারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজিব হাসান। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান লিটন, প্রাক্তন শিক্ষক আব্দুল মান্নান, বেনাপোল সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সাবেক সভাপতি আলহাজ¦ মফিজুর রহমান সজন, হবিবর রহমান হবি, মোস্তাফিজ্জোহা সেলিম, বেনাপোলের সুধী সমাজসহ সমিতির সদস্যগণ।সংবর্ধনা পাওয়া ব্যক্তিরা হলেন, বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মোস্তাফিজ্জোহা সেলিম, ধান্যখোলা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি নুরুল ইসলাম, বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি শামিম আলম খান, বালুন্ডা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি নাসির উদ্দীন ও মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের সভাপতি হাবিবুর রহমান হবি।সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক মো. আযহারুল ইসলাম বলেন, ‘এখন সময় এসেছে সমাজকে পরিবর্তন করার। এ সময়টাকে কাজে লাগাতে হবে। সমাজের সচেতন নাগরিকদের সু-সমাজ গড়তে এগিয়ে আসার আহ্বান করেন তিনি।’ সংবর্ধনা সভা শেষে প্রধান অতিথি জেলা প্রশাসক সম্মাননা ক্রেস্ট তুলে দেন ৫ বিদ্যালয়ের নির্বাচিত ৫ সভাপতিকে।জানা যায়, ঢাকায় বসবাসরত বেনাপোলের বিভিন্ন পেশাজীবী মানুষের নিয়ে গঠিত ঢাকাস্থ বেনাপোল সমিতি। বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে পরস্পরের মধ্যে সৌহার্দ্য সম্পর্ক ধরে রাখা ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো সমিতির মূল লক্ষ্য। এ চিন্তাভাবনাকে সামনে রেখে শাপলা ও হারুন নামে দুই সাংস্কৃতিক কর্মী দেখা স্বপ্ন ২০১৭ সালের ২৭ আগস্ট বাস্তবায়নে সমিতির যাত্রা শুরু হয়। বর্তমানে দুইশতাধিকের বেশি সদস্য যুক্ত হয়েছে এ সমিতিতে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিপিএলে ফিক্সিং বিতর্ক নিয়ে ঢাকা ক্যাপিটালসের প্রতিবাদ
বিপিএলে ফিক্সিং বিতর্ক নিয়ে ঢাকা ক্যাপিটালসের প্রতিবাদ

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) স্পট ফিক্সিংয়ের অভিযোগ নিয়ে সাম্প্রতিক সময়ে ওঠা গুঞ্জনের প্রেক্ষিতে সংবাদমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে Read more

জুলাই ফাউন্ডেশনের অফিসে ভাঙচুর আহতদের
জুলাই ফাউন্ডেশনের অফিসে ভাঙচুর আহতদের

ঢাকার শাহবাগে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের অফিস কক্ষ ভাঙচুর করেছেন জুলাই গণ–অভ্যুত্থানে আহতদের কয়েকজন।মঙ্গলবার (৮ জুলাই) সন্ধ্যায় এই ভাঙচুরের ঘটনা Read more

৬ বছরের শিশুকে ধর্ষণের দায়ে যুবকের ১০ বছরের কারাদণ্ড
৬ বছরের শিশুকে ধর্ষণের দায়ে যুবকের ১০ বছরের কারাদণ্ড

চার বছর আগে রাজধানীর কামরাঙ্গীরচরের দক্ষিণ মুন্সিহাটি এলাকায় চকলেটের লোভ দেখিয়ে ডেকে নিয়ে ৬ বছরের শিশুকে ধর্ষণের দায়ে মো. নাসির Read more

চার লেনের স্বপ্নে ধুলা, চট্টগ্রাম-কক্সবাজার সড়কে বাড়ছে দুর্ঘটনা
চার লেনের স্বপ্নে ধুলা, চট্টগ্রাম-কক্সবাজার সড়কে বাড়ছে দুর্ঘটনা

চট্রগ্রাম-কক্সবাজার মহাসড়কটি দুই লাইনে বিদ্যমান। এ মহাসড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার গাড়ি যাতায়াত করে থাকে। এছাড়া কক্সবাজারে রয়েছে বিশ্বের দৈর্ঘ্যতম Read more

বিবাহবার্ষিকীতে তাহসানের দ্বিতীয় স্ত্রীর ছবি নিয়ে হইচই
বিবাহবার্ষিকীতে তাহসানের দ্বিতীয় স্ত্রীর ছবি নিয়ে হইচই

গায়ক ও অভিনেতা তাহসান খানের দ্বিতীয় স্ত্রী, মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের নতুন লুকে ধরা দিয়েছেন। বছরে ৪ জানুয়ারি মেকআপ আর্টিস্ট Read more

রাজশাহীর বাঘায় পানিতে ডুবে নিভে গেল ছোট্ট তামিমের জীবন
রাজশাহীর বাঘায় পানিতে ডুবে নিভে গেল ছোট্ট তামিমের জীবন

রাজশাহীর বাঘা উপজেলার চকরাজাপুর ইউনিয়নের কালিদাসখালী গ্রামে বন্যার পানিতে ডুবে তামিম (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। তামিম স্থানীয় বাসিন্দা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন