টাঙ্গাইলের মির্জাপুরে জমি নিয়ে বিরোধের জেরে বাঁশতৈল ইউনিয়ন শ্রমিক দলের প্রস্তাবিত সভাপতি ফজল হক (৫০) কে পিটিয়ে হত্যার ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।সোমবার (২৮ এপ্রিল) ভোরে তাদেরকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা বাঁশতৈল ফাঁড়ির ইনচার্জ মোখলেছুর রহমান।গ্রেপ্তারকৃতরা হলেন- সখিপুর উপজেলার হাতিবান্ধা পূর্বপাড়া গ্রামের আনোয়ার মিয়ার স্ত্রী রুমেলা (৩৭), একই এলাকার মৃত সিরাজের স্ত্রী গোলবাহার ও গেচুয়া গ্রামের মৃত রমিজ উদ্দিনের ছেলে জাফর (৩২)।মামলা সূত্র ও স্থানীয়রা জানায়, নিহত ফজল হক ও একই গ্রামের ফুপাতো ভাই মৃত মজিবর রহমানের ছেলে পারভেজের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। রবিবার ২৭ এপ্রিল সকালে ভাতিজা পারভেজসহ অন্তত ২৫ জন নিহত ফজল হকের দখলে থাকা বিরোধপূর্ণ জমি দখলে নিতে যায়। এতে ফজল হক ও তার পরিবারের লোকজন বাঁধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে তারা ফজল হক, তার ছেলে মনির হোসেন ও স্ত্রী মরিয়ম বেগমকে পিটিয়ে রক্তাক্ত করে। পরে স্থানীয়রা গুরুতর অবস্থায় তাদেরকে জামুর্কীস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক ফজল হককে মৃত ঘোষণা করেন। ঘটনার পর নিহতের স্ত্রী মরিয়ম বেগম ২৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১৫-২০ জনের নামে মামলা দায়ের করেন।বাঁশতৈল ইউনিয়ন বিএনপির সভাপতি আজহারুল ইসলাম বলেন, ফজল হক দীর্ঘদিন বাঁশতৈল ৬নং ওয়ার্ড যুবদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালনের পর বর্তমানে বাঁশতৈল ইউনিয়ন শ্রমিক দলের প্রস্তাবিত সভাপতি।মির্জাপুর থানার ওসি মো. মোশারফ হোসেন জানান, মামলা দায়েরের পর ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে আদালতে সোপর্দ করা হবে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কুয়েট ভিসির পদত্যাগের দাবিতে পাবিপ্রবিতে ইনকিলাব মঞ্চের মানববন্ধন
কুয়েট ভিসির পদত্যাগের দাবিতে পাবিপ্রবিতে ইনকিলাব মঞ্চের মানববন্ধন

কুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদের পদত্যাগ দাবিতে বিক্ষোভ করেছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) প্রগতিশীল ছাত্র সংগঠন ইনকিলাব Read more

কলম্বিয়ার কাছে হেরে কোপার সেমিফাইনাল থেকে বিদায় আর্জেন্টিনার
কলম্বিয়ার কাছে হেরে কোপার সেমিফাইনাল থেকে বিদায় আর্জেন্টিনার

আর্জেন্টিনাকে হারিয়ে নারী কোপা আমেরিকার ফাইনালে পৌঁছেছে কলম্বিয়া। নির্ধারিত সময়ে দুই দল গোলশূন্য থাকার পর ম্যাচ গড়ায় টাইব্রেকারে। যেখানে ৫–৪ Read more

ভবিষ্যতের যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছি আমরা: ভারতীয় সেনাপ্রধান
ভবিষ্যতের যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছি আমরা: ভারতীয় সেনাপ্রধান

ভবিষ্যতের যুদ্ধের জন্য এখন থেকেই প্রস্তুতি নিচ্ছে ভারতীয় সেনাবাহিনী। এমন কথাই স্পষ্ট করে জানিয়েছেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। আধুনিক Read more

বাঘাইছড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রশাসনের সহায়তা
বাঘাইছড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রশাসনের সহায়তা

বাঘাইছড়ির পৌরসভার বৃহত্তর মুসলিম ব্লক বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫৩ জনকে নগদ অর্থ, ঢেউ টিন ও চাউল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন