প্রায় দুই দশক আগে প্রকাশিত একটি গানের কারণে নতুন করে আইনি জটিলতায় পড়েছেন ভারতীয় পপ তারকা হানি সিং ও বাদশা। দিল্লি উচ্চ আদালত তাদের গাওয়া ‘ভলিউম ওয়ান’ গানটিকে নারীদের প্রতি অবমাননাকর ও অশ্লীল উল্লেখ করে সব অনলাইন প্ল্যাটফর্ম থেকে দ্রুত সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছে।আদালত জানায়, ২০০৬-২০০৭ সালে মুক্তি পাওয়া ‘ভলিউম ওয়ান’ গানটির কথা ও নির্মাণশৈলী অত্যন্ত কুরুচিপূর্ণ। এটি নারীদের শুধু ভোগ্যপণ্য হিসেবে উপস্থাপন করেছে, যা সামাজিক মূল্যবোধের জন্য হুমকিস্বরূপ। বিচারকের মতে, শিল্পী স্বাধীনতার দোহাই দিয়ে যুবসমাজকে বিভ্রান্ত করে এমন কোনো কন্টেন্ট রাখা যাবে না। সভ্য সমাজে এ ধরনের গান বাণিজ্যিকভাবে ব্যবহারের সুযোগ নেই বলেও সাফ জানিয়ে দিয়েছে আদালত।বর্তমানে এই দুই শিল্পী নিজ নিজ ব্যক্তিগত কারণেও বেশ আলোচনায় আছেন। বাদশা সম্প্রতি তার নতুন গান ‘টাটিরি’-তে নারীদের নিয়ে কুরুচি মন্তব্যের কারণে সামাজিক মাধ্যমে বেশ সমালোচনার মুখে পড়েছেন। অন্যদিকে, হানি সিং মুম্বাইয়ের একটি কনসার্টে নারী ভক্তদের সঙ্গে নিরাপত্তাকর্মীদের অপ্রীতিকর আচরণের ঘটনায় বিতর্কে জড়িয়েছেন।ক্যারিয়ারের শুরুতে তারা ‘মাফিয়া মুন্ডির’ ব্যান্ডের সদস্য হিসেবে একসঙ্গে বেশ কিছু জনপ্রিয় গান উপহার দেন। সেই সময়েই তাদের ডুয়েট গান ‘ভলিউম ওয়ান’ প্রকাশিত হয়। তবে ২০১২ সালে মতবিরোধের কারণে ব্যান্ডটি ভেঙে গেলে তাদের সম্পর্কেও দূরত্ব তৈরি হয়।আরএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
উখিয়ার সীমান্তে সার পাচারকালে দুই নারী আটক
উখিয়ার সীমান্তে সার পাচারকালে দুই নারী আটক

উখিয়ার সীমান্ত দিয়ে মিয়ানমারে নিয়মিত পাচার হচ্ছে নানা ধরণের পণ্য। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে সীমান্তের কারবারিরা বাংলাদেশ থেকে তেল,ডাল,চাল,সার সহ Read more

কিশোরগঞ্জে ওসির ঘুষ-দুর্নীতির বিরুদ্ধে এলাকাবাসীর বিক্ষোভ মিছিল
কিশোরগঞ্জে ওসির ঘুষ-দুর্নীতির বিরুদ্ধে এলাকাবাসীর বিক্ষোভ মিছিল

কিশোরগঞ্জ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: লিটন মিয়ার ঘুষ বাণিজ্য ও দুর্নীতির অপকর্মের নানা দিক তুলে ধরে কিশোরগঞ্জে মানববন্ধন Read more

সপ্তমবারের মতো উগান্ডার প্রেসিডেন্ট নির্বাচিত হলেন মুসেভেনি
সপ্তমবারের মতো উগান্ডার প্রেসিডেন্ট নির্বাচিত হলেন মুসেভেনি

আফ্রিকার দেশ উগান্ডার প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিধস জয় পেয়েছেন প্রবীণ রাজনীতিক ইয়োওয়েরি মুসেভেনি। শনিবার উগান্ডার নির্বাচন কমিশনের প্রধান তাকে বিজয়ী হিসেবে Read more

গৌরনদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৭ জন আহত
গৌরনদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৭ জন আহত

ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় একদিনে অন্তত ১৭ জন যাত্রী আহত হয়েছেন।বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল থেকে বিকেল পর্যন্ত Read more

জেলেনস্কি চাইলেই রাশিয়ার সঙ্গে যুদ্ধ শেষ করতে পারেন: ডোনাল্ড ট্রাম্প
জেলেনস্কি চাইলেই রাশিয়ার সঙ্গে যুদ্ধ শেষ করতে পারেন: ডোনাল্ড ট্রাম্প

ইউক্রেনের প্রেসিডেন্ট যদি চান, তাহলে রাশিয়ার সঙ্গে যু্দ্ধ শেষ করতে পারেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  সোমবার (১৭ আগস্ট) ভলোদিমির Read more

মাদারীপুরে গণতান্ত্রিক পার্টির ৭ দফা দাবিতে স্মারকলিপি প্রদান
মাদারীপুরে গণতান্ত্রিক পার্টির ৭ দফা দাবিতে স্মারকলিপি প্রদান

মাদারীপুরে ৭ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)।আজ রবিবার (১২ অক্টোবর) সকালে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন