আওয়ামী লীগ শাসনামলে গুম ও নির্যাতনের ২ মামলায় এবং বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রামপুরায় সংঘটিত অপরাধের ১ মামলায় অভিযুক্ত ১৫ সেনা কর্মকর্তাকে কারাগার থেকে ঢাকা সেনানিবাসের সাবজেলে নেওয়া হয়েছে।গত ১২ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়, ঢাকা সেনানিবাসের বাশার রোডসংলগ্ন উত্তর দিকে অবস্থিত ‘এম ই এস বিল্ডিং নম্বর-৫৪’কে সাময়িকভাবে কারাগার হিসেবে ঘোষণা করা হলো।যদিও দুইদিন পর ১৪ অক্টোবর বিষয়টি প্রকাশ্যে আসে।কারাবিধি অনুযায়ী তাদের দেখাশোনার দায়িত্ব কারা অধিদপ্তরের। সাব-জেলের নিরাপত্তায় ৩৫ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। আসামিদের খাওয়াদাওয়া কারাগার থেকেই দেওয়া হবে। বাইরে থেকে খাবার দেওয়া বা তাদের সঙ্গে সাক্ষাৎও কারাবিধি মেনেই করতে হবে। সাব-জেলটি তৃতীয়তলাবিশিষ্ট ভবন। এতে ১৬টি কক্ষ। প্রতি কক্ষে একজন করে থাকার ব্যবস্থা আছে।কারা সূত্র জানায়, সাব-জেলে থাকা ১৫ সেনা কর্মকর্তার জন্য তিনবেলা খাবাবের ব্যবস্থা করা হয়েছে। খাবারের মেন্যুতে সকালের জন্য আছে রুটি ও সবজি। দুপুরে থাকছে ডাল, ভাত, সবজি ও মাছ/মাংস। রাতে থাকছে মাছ/মাংস ও সবজি। সাব-জেলের বন্দিদের জন্য সুযোগ-সুবিধা থাকছে সেগুলো হলো- তাদের রুমে একটি বিছানা, চেয়ার, একটি টেবিল, একটি পত্রিকা, একটি ফ্যান আছে। তাদের জন্য চা পানের ব্যবস্থাও করা হয়েছে।আসামিরা হলেন— মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল মো. জাহাঙ্গীর আলম, ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল মোস্তফা সারোয়ার, ব্রিগেডিয়ার জেনারেল মো. কামরুল হাসান, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহাবুব আলম, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুবুর রহমান সিদ্দিকী, ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভির মাজাহার সিদ্দিকী, ব্রিগেডিয়ার কে এম আজাদ, কর্নেল আবদুল্লাহ আল মোমেন, কর্নেল আনোয়ার লতিফ খান (অবসর প্রস্তুতিমূলক ছুটিতে), লেফটেন্যান্ট কর্নেল মো. মশিউর রহমান, লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম সুমন, লেফটেন্যান্ট কর্নেল মো. সারওয়ার বিন কাশেম, লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রেদোয়ানুল ইসলাম ও মেজর মো. রাফাত-বিন-আলম।এইচএ 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজনে সময়ের কন্ঠস্বর’র এক যুগ পূর্তি উদযাপন
চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজনে সময়ের কন্ঠস্বর’র এক যুগ পূর্তি উদযাপন

বন্দরনগরী চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজনে দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কণ্ঠস্বর-এর এক যুগ পূর্তি উৎসব পালিত হয়েছে। শুক্রবার (২০ জুন) বিকেলে Read more

সীতাকুণ্ডে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে ছয় বসতঘর ভস্মীভূত
সীতাকুণ্ডে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে ছয় বসতঘর ভস্মীভূত

চট্টগ্রামের সীতাকুণ্ডে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুন থেকে মুহূর্তে ছয় পরিবারের বসতঘর ভস্মীভূত হয়েছে। মুহূর্তেই ঘরের সবকিছু জ্বলে পুড়ে ছাই হয়ে Read more

স্কটল্যান্ডকে হারিয়ে ২০২৬ টি-২০ বিশ্বকাপের পথে ইতালি
স্কটল্যান্ডকে হারিয়ে ২০২৬ টি-২০ বিশ্বকাপের পথে ইতালি

টি-২০ বিশ্বকাপের ইউরোপিয়ান অঞ্চলের বাছাইপর্বে র‌্যাঙ্কিংয়ে ১৩তম অবস্থানে থাকা স্কটল্যান্ডকে ১২ রানে হারিয়েছে ইতালি। এই জয়ে ভারত ও শ্রীলঙ্কায় আগামী Read more

অবশেষে ২০ বছর কোমায় থাকার পর মারা গেলেন সৌদির ‘ঘুমন্ত রাজপুত্র’
অবশেষে ২০ বছর কোমায় থাকার পর মারা গেলেন সৌদির ‘ঘুমন্ত রাজপুত্র’

সৌদি আরবের রাজপরিবারের সদস্য আল ওয়ালিদ বিন খালেদ বিন তালাল আল সৌদ ২০ বছর কোমায় থাকার পর মারা গেছেন। তিনি Read more

বিএনপি নেতাকে কুপিয়ে জখম, আ.লীগ নেতার গ্রেফতার দাবিতে বিক্ষোভ
বিএনপি নেতাকে কুপিয়ে জখম, আ.লীগ নেতার গ্রেফতার দাবিতে বিক্ষোভ

ময়মনসিংহের মুক্তাগাছায় বিএনপি নেতা আব্দুল মুনসুরসহ কয়েকজনকে কুপিয়ে আহতের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ করেছে নেতাকর্মীরা। রবিবার (০৬ এপ্রিল) বিকেলে উপজেলার Read more

ইরানের সর্বোচ্চ নেতার পররাষ্ট্র উপদেষ্টা গুরুতর আহত, স্ত্রী নিহত
ইরানের সর্বোচ্চ নেতার পররাষ্ট্র উপদেষ্টা গুরুতর আহত, স্ত্রী নিহত

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিমান অভিযানে ইরানের শীর্ষ পররাষ্ট্র উপদেষ্টা কামাল খারাজি গুরুতর আহত হয়েছেন এবং তার স্ত্রী হয়েছেন নিহত। বুধবার তেহরানে তার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন