টাঙ্গাইলের মির্জাপুরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে পাঁচটি অবৈধ বাংলা ড্রেজার মেশিনসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংস করা হয়েছে। মঙ্গলবার (১৭ জুন) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক আরিফুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন। জানা যায়, উপজেলার উয়ার্শী ইউনিয়নের নাগরপাড়া এলাকায় ধলেশ্বরী নদীতে ওই এলাকার রাসেল, লিটন ঘোষ, শহিদুল, বজলু, আনন্দসহ কয়েকজন দীর্ঘদিন ধরে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। খবর পেয়ে উপজেলা নির্বাহী এ.বি.এম আরিফুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে পাঁচটি বাংলা ড্রেজার ও ১ হাজার ফুট পাইপ ধ্বংস করা হয়। এ ব্যাপারে মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.বি.এম আরিফুল ইসলাম জানান, অভিযান চালিয়ে পাঁচটি ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংস করা হয়। ঘটনাস্থলে কাউকে না পাওয়ায় জেল-জরিমানা করা সম্ভব হয়নি। এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে শোকবই খুলেছে কবি নজরুল কলেজ ছাত্রদল
খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে শোকবই খুলেছে কবি নজরুল কলেজ ছাত্রদল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি গভীর শোক ও সমবেদনা জানাতে শোকবই খুলেছে কবি নজরুল সরকারি কলেজ Read more

মীর জাফরের ৩৪৬ বংশধরের ‘নাগরিকত্ব’ বাতিল
মীর জাফরের ৩৪৬ বংশধরের ‘নাগরিকত্ব’ বাতিল

ইতিহাসের পাতায় যাদের পূর্বপুরুষদের শাসন বিস্তৃত ছিল বাংলা, বিহার ও ওড়িশা জুড়ে। আজ সময়ের বিবর্তনে তাদেরই লড়তে হচ্ছে নাগরিকত্বের লড়াইয়ে। Read more

কাজে এসে নিখোঁজ ছয় রাজমিস্ত্রি, আতঙ্কে সিলেটের একটি গ্রাম
কাজে এসে নিখোঁজ ছয় রাজমিস্ত্রি, আতঙ্কে সিলেটের একটি গ্রাম

সিলেটের জকিগঞ্জ উপজেলার একটি গ্রামের ছয়জন রাজমিস্ত্রি কাজের জন্য কক্সবাজারে এসে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেছেন। গত ছয় দিন ধরে তাদের Read more

ইউরোপ অধ্যায়ের ইতি টেনে শৈশবের ক্লাব ফিরলেন ডি মারিয়া
ইউরোপ অধ্যায়ের ইতি টেনে শৈশবের ক্লাব ফিরলেন ডি মারিয়া

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা ফুটবলার আনহেল ডি মারিয়া নিজের ১৮ বছরের ইউরোপ যাত্রা শেষ করে অবশেষে ফিরেছেন নিজের শৈশবের ক্লাব রোসারিও Read more

ঝিনাইদহে দালালচক্রসহ আটক দক্ষিণ আ.লীগ নেতা
ঝিনাইদহে দালালচক্রসহ আটক দক্ষিণ আ.লীগ নেতা

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে পালানোর সময় ঢাকা দক্ষিণ মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিনকে তিন মানবপাচারকারী দালালসহ আটক করেছে Read more

Průvodce používáním S promo kódu na Mostbet pro exkluzivní nabídky
Průvodce používáním S promo kódu na Mostbet pro exkluzivní nabídky

Průvodce používáním S promo kódu na Mostbet pro exkluzivní nabídkyPokud hledáte způsoby, jak získat exkluzivní nabídky a bonusy při sázení Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন