টাঙ্গাইলের মির্জাপুরে দুই পকেটমারকে জেল ও জরিমানা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। শনিবার (১৯ এপ্রিল) বিকেলে এ রায় দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান।দন্ড-প্রাপ্তরা হলেন, নরসিংদী জেলার বেলাব উপজেলার গুলাকান্দি গ্রামের মৃত বেলায়েত হোসেনের ছেলে ওয়াসিম (৩৫)। একই জেলার শিবপুর উপজেলার জহির উদ্দিনের ছেলে আব্দুর রহিম (৬৫)। এদের মধ্যে ওয়াসিমকে এক হাজার টাকা জরিমানাসহ ৭ দিনের কারাদ- ও এ কাজে সহযোগীতা করায় আব্দুর রহিমকে ২শত টাকা জরিমানা করা হয়। জানা যায়, উপজেলার বাঁশতৈল ইউনিয়নের কাইতলা পশুর হাটে আসা এক ব্যক্তির পকেটে থাকা ৬ হাজার টাকা পকেট কেটে নেয় ওয়াসিম ও রহিম। এসময় স্থানীয় জনতা তাদের দুজনকে আটক করে। হাটে আগে থেকেই নিরাপত্তার দায়িত্বে ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদেরকে উপরোক্ত রায় দেন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
x
x

Hacked by CoupDeGrace

ছাদ চুইয়ে নোংরা পানি, আন্তর্জাতিক টার্মিনালের ভিতরে ‘ঝরনা’
ছাদ চুইয়ে নোংরা পানি, আন্তর্জাতিক টার্মিনালের ভিতরে ‘ঝরনা’

সামান্য বৃষ্টিতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর টার্মিনাল এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। টার্মিনালের ছাদের নোংরা পানি ও বৃষ্টির পানিতে সয়লাব হয়ে Read more

গাজায় ‘এখনই যুদ্ধ থামাতে’ যুক্তরাজ্য ও ফ্রান্সসহ ২৮ দেশের আহ্বান
গাজায় ‘এখনই যুদ্ধ থামাতে’ যুক্তরাজ্য ও ফ্রান্সসহ ২৮ দেশের আহ্বান

গাজায় ‘এখনই যুদ্ধ থামানোর’ আহ্বান জানিয়েছে ২৮টি দেশ। এসব দেশের মধ্যে- যুক্তরাজ্য, ফ্রান্স, অস্ট্রেলিয়া ও কানাডা ও ইউরোপীয় ইউনিয়ন। খবর Read more

ইন্টার মায়ামিতে যোগ দিবেন ডি পল
ইন্টার মায়ামিতে যোগ দিবেন ডি পল

সপ্তাহখানেক আগেই গুঞ্জন উঠেছিল, অ্যাথলেটিকো মাদ্রিদের আর্জেন্টাইন মিডফিল্ডার রদ্রিগো ডি পলকে প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামি। এবার জানা গেছে Read more

৩৪ লাখ টাকায় সংস্কার, কয়েক মাসেই বেহাল মাদার বখশ হলের ওয়াশরুম  
৩৪ লাখ টাকায় সংস্কার, কয়েক মাসেই বেহাল মাদার বখশ হলের ওয়াশরুম  

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মাদার বখশ হলের দুটি ব্লকের ওয়াশরুম সংস্কারে ব্যয় হয়েছে ৩৪ লাখ টাকার বেশি। তবে সংস্কার শেষ হওয়ার Read more

এবার গাজার পথে ত্রাণবাহী নতুন জাহাজ হান্দালা
এবার গাজার পথে ত্রাণবাহী নতুন জাহাজ হান্দালা

আন্তর্জাতিক অলাভজনক সংস্থা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের (এফএফসি) নতুন জাহাজ ‘হান্দালা’ ত্রাণ নিয়ে গাজা উপত্যকার দিকে যাত্রা শুরু করেছে। রোববার (১৩ জুলাই) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন