মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের পুলাউ ইন্দাহ শিল্প এলাকায় ইমিগ্রেশন পুলিশের অভিযানে ১৫০ বাংলাদেশিসহ মোট ৬৬২ বিদেশি অভিবাসী আটক হয়েছেন।গত ২৪ সেপ্টেম্বর রাতে পরিচালিত এ অভিযানে ২৪২ জন ইমিগ্রেশন কর্মকর্তা অংশ নেন। এ সময় পুলাউ ইন্দাহ অঞ্চলের ১০০টিরও বেশি স্থানে তল্লাশি চালানো হয়। অভিযানে আটক হওয়া অভিবাসীদের বয়স ১৬ থেকে ৮০ বছরের মধ্যে। তাদের মধ্যে ৬৪৩ জন পুরুষ এবং ১৯ জন নারী।আটক বিদেশিদের মধ্যে ইন্দোনেশিয়ার ৪৩৭ জন, বাংলাদেশের ১৫০ জন, পাকিস্তানের ৩৫ জন, মিয়ানমারের ৩৬ জন, নেপালের ২৪ জন এবং ভারতের ১০ জন রয়েছেন।ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানায়, বৈধ নথিপত্র না থাকা, ভিসার শর্ত লঙ্ঘন, মেয়াদোত্তীর্ণ ভিসায় অবস্থান, ভুয়া কিংবা অন্যের পরিচয়পত্র ব্যবহারসহ নানা অপরাধে তাদের আটক করা হয়েছে। প্রথমে তাদের সেলাঙ্গর ইমিগ্রেশন দপ্তরে নেওয়া হয়, পরে সেমেনিহ ইমিগ্রেশন ডিপোতে স্থানান্তর করা হবে।এ ছাড়া অভিযানে একটি বিদেশি শ্রমিকদের ডরমেটরি খারাপ পরিবেশে পরিচালিত হচ্ছে বলে শনাক্ত করা হয়েছে। এ বিষয়ে শ্রম বিভাগে সুপারিশ পাঠিয়েছে ইমিগ্রেশন বিভাগ।কর্তৃপক্ষ জানিয়েছে, আটক অভিবাসীদের বিরুদ্ধে ১৯৫৯/৬৩ সালের ইমিগ্রেশন আইন, ১৯৬৬ সালের পাসপোর্ট আইন, ১৯৬৩ সালের ইমিগ্রেশন রেগুলেশন এবং ২০০৭ সালের মানব পাচার ও অভিবাসী চোরাচালান বিরোধী আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিয়ে করেছেন ইশরাক হোসেন
বিয়ে করেছেন ইশরাক হোসেন

বিয়ে করেছেন বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইশরাক হোসেন।১০ অক্টোবর শুক্রবার পারিবারিক আয়োজনে তার বিয়ে সম্পন্ন হয়। বিস্তারিত Read more

বিকাশ এজেন্টে টাকা জমা দিতে গিয়ে ট্রান্সকম ডিলারের ২.৫ লাখ টাকা ছিনতাই
বিকাশ এজেন্টে টাকা জমা দিতে গিয়ে ট্রান্সকম ডিলারের ২.৫ লাখ টাকা ছিনতাই

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বিকাশ এজেন্টের কাছে টাকা জমা দিতে যাওয়ার পথে দুর্বৃত্তদের ছিনতাইয়ের শিকার হয়েছেন ট্রান্সকম বেভারেজ লিমিটেডের এক ডিলার। শনিবার Read more

বাংলাদেশের প্রথম নির্বাচনকে কেন বিতর্কিত বলা হয়?
বাংলাদেশের প্রথম নির্বাচনকে কেন বিতর্কিত বলা হয়?

স্বাধীন বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত জাতীয় সংসদের ১২টি সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে হাতে গোনা কয়েকটি নির্বাচন বাদে বেশিরভাগ Read more

অগ্নিকাণ্ডে ফায়ার ফাইটারসহ ৪ জনের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
অগ্নিকাণ্ডে ফায়ার ফাইটারসহ ৪ জনের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

গাজীপুর মহানগরীর টঙ্গীতে একটি রাসায়নিকের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩ জন ফায়ার ফাইটারসহ ৪ জনের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা Read more

বদলগাছীতে পটল ক্ষেত থেকে ৩২৫ রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার
বদলগাছীতে পটল ক্ষেত থেকে ৩২৫ রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার

নওগাঁর বদলগাছী উপজেলায় পটলের ক্ষেত থেকে ৩২৫ রাউন্ড থ্রি নট থ্রি রাইফেলের গুলি উদ্ধার করেছে পুলিশ।রবিবার (২৯ মার্চ) সকাল সাড়ে Read more

ময়মনসিংহে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এক নেতা গ্রেফতার
ময়মনসিংহে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এক নেতা গ্রেফতার

ময়মনসিংহের নান্দাইলে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের উপজেলা পর্যায়ের এক নেতাকে গ্রেফতার করেছে নান্দাইল মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃত ব্যাক্তির নাম মো: ফয়সাল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন