বরিশাল মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি পুলিশ) একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে ১৬২ পিস ইয়াবাসহ পাঁচ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন। বুধবার (২৫ জুন) রাতে নগরীর চর আবদানী ও সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসআই মোঃ রাকিব হোসেনের নেতৃত্বে তাদের আটক করা হয়। বুধবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল। অভিযানে নেতৃত্ব দেওয়া ডিবি পুলিশের এসআই মোঃ রাকিব জানান, গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গে থাকা অভিযানিক টিমের এসআই মেহেদী হাসান, এএসআই কবির হোসেন, কনস্টেবল আকিদুর রহমান, সোহেল রানা, সাইফুল ইসলাম, মোজাম্মেলসহ টিমের অন্যান্য সদস্যরা কাউনিয়া থানাধীন চরবাড়িয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডস্থ চর আবদানীর এলাকার শাহ আলমের দ্বিতীয় তলা ভবনের নিচতলার রুমে অভিযান চালিয়ে ১৬২ পিস ইয়াবাসহ পাঁচ জনকে আটক করেন। আটককৃতরা হলেন নগরীর ১ নং ওয়ার্ড বিসিক পোল এলাকার মন্টু হাওলাদারের ছেলে সাকিব হাওলাদার, কামরুল গাজীর ছেলে সজল গাজী, ৬ নং ওয়ার্ডের বেলতলা খেয়াঘাট এলাকার মৃত মাজেদ হাওলাদারের ছেলে সোহাগ হাওলাদার, চরবাড়িয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সাপানিয়া এলাকার বাসিন্দা ছত্তার হাওলাদারের ছেলে তপন হাওলাদার, এবং ৩ নং ওয়ার্ডের কাগাশুরা গ্রামের আশরাফ আলীর ছেলে মোঃ সাকিব দিদার। আটককৃতদের কাউনিয়া থানায় সোপর্দ করা হয়েছে। পাশাপাশি তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাবিপ্রবিতে গবেষণায় শিক্ষার্থীদের মাসিক ভাতা চালু
পাবিপ্রবিতে গবেষণায় শিক্ষার্থীদের মাসিক ভাতা চালু

শিক্ষক ও শিক্ষার্থীদের গবেষণায় সম্পৃক্ত করতে নতুন উদ্যোগ নিয়েছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) প্রশাসন। গবেষণা সহকারী (রিসার্চ অ্যাসিস্ট্যান্ট) Read more

শি জিনপিংয়ের আমন্ত্রণে চীন যাচ্ছেন পুতিন-কিমসহ ২৬ বিশ্বনেতা
শি জিনপিংয়ের আমন্ত্রণে চীন যাচ্ছেন পুতিন-কিমসহ ২৬ বিশ্বনেতা

শি জিনপিংয়ের আমন্ত্রণে চীন সফরে যাচ্ছেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আগামী সপ্তাহে বেইজিংয়ে Read more

ধামইরহাটে বিজিবির অভিযানে মাদকদ্রব্য উদ্ধার
ধামইরহাটে বিজিবির অভিযানে মাদকদ্রব্য উদ্ধার

নওগাঁর ধামইরহাট সীমান্ত এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ৯৯ বোতল ভারতীয় ফেন্সিডিল এবং ৭৪ বোতল ফেয়ারডিল সিরাপ উদ্ধার করেছে বিজিবি। মঙ্গলবার (০৩ Read more

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, একাধিক বিমান আগুন
যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, একাধিক বিমান আগুন

যুক্তরাষ্ট্রের মন্টানার একটি বিমানবন্দরে অবতরণের সময় রানওয়েতে দাঁড়িয়ে থাকা বিমানের সঙ্গে ধাক্কা খেয়ে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এর ফলে রানওয়েতে Read more

ভিসা ছাড়াই ৩৭টি দেশে যেতে পারবেন বাংলাদেশিরা
ভিসা ছাড়াই ৩৭টি দেশে যেতে পারবেন বাংলাদেশিরা

বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট সূচকে বাংলাদেশের অবস্থান এখন ৯৫তম, আগের সূচকে যা ছিল ১০০তম। সেই হিসাবে, নতুন তালিকায় ৫ ধাপ Read more

ভোটের মাঠে বিএনপির জনপ্রিয়তা এখন সবচেয়ে বেশি: মান্না
ভোটের মাঠে বিএনপির জনপ্রিয়তা এখন সবচেয়ে বেশি: মান্না

ভোটের মাঠে মানুষের কাছে বিএনপির জনপ্রিয়তা এখনও সবচেয়ে বেশি। তাই মব কালচারের মাধ্যমে সেই জনপ্রিয়তা নষ্ট না করার আহ্বান জানিয়েছেন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন