বরিশাল-১ (গৌরনদী-আলৈলঝাড়া) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা হাফেজ কামরুল ইসলামের ছেলে আরাফাত বিল্লাহ্ খান ‘ধানের শীষ’র পক্ষে অবস্থান নিয়েছেন। গৌরনদীতে বিএনপির একটি জনসভায় ‘ধানের শীষ’র ভোট চাইলৈন ওই জামায়াত প্রার্থীর বড় সন্তান আরাফাত। এ নিয়ে নির্বাচনী এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। অপরদিকে, বাবা ও ছেলের ফেসবুকের স্ট্যাটাস নিয়ে এলাকায় বইছে আলোচনা-সমালোচনার ঝড়।জানা গেছে, বরিশাল-১ (গৌরনদী-আলৈলঝাড়া) আসনে বিএনপির মনোনীত ‘ধানের শীষ’ প্রতীকের প্রার্থী  ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এবং ২ বারের সাবেক সাংসদ সদস্য এম. জহিরউদ্দিন স্বপন গত ৬ নভেম্বর থেকে নির্বাচনী এলাকায় জনসভা, শুভেচ্ছা বিনিময় ও গণসংযোগ শুরু করেছেন।এ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত ‘দাঁড়িপাল্লা’র প্রার্থী ও জেলা শুরা সদস্য হাফেজ মাওলানা কামরুল ইসলাম দীর্ঘদিন ধরে এলাকায় আলোচনা সভা, উঠান বৈঠক, ও গণসংযোগ করে আসছেন। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ৭ নভেম্বর বিকালে সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী এম. জহিরউদ্দিন স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির যুগ্ম-মহাসচিব (আন্তর্জাতিক) হুমায়ুন কবির।বক্তব্য দেন, বরিশাল জেলা (উত্তর) বিএনপির সদস্যসচিব মিজানুর রহমান খান মুকুল, গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সদস্যসচিব শরীফ জহির সাজ্জাত হান্নান, জ্যেষ্ঠ যুগ্ম-আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু, আগৈলঝাড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হাফিজুর রহমান সিকদার, সদস্যসচিব বশির আহমেদ পান্না, পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শরীফ শফিকুর রহমান স্বপন, কেন্দ্রীয় যুবদলের সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক আরাফাত বিল্লাহ খান প্রমুখ। অবশ্য, জামায়াতে ইসলামীর ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের মনোনীত প্রার্থী মাওলানা হাফেজ কামরুল ইসলামের বড় ছেলে কেন্দ্রীয় যুবদলের সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক ও কেন্দ্রীয়  ছাত্রদলের সাবেক  শিক্ষা বিষয়ক সম্পাদক।জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী হাফেজ কামরুল ইসলামের ছেলে কেন্দ্রীয় যুবদলের সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক আরাফাত বিল্লাহ্ খান ওই জনসভায় বক্তব্যে বলেন, ‘অদক্ষ পাইলট দিয়ে যদি প্লেন চালানো হয়। তা হলে আপনারা  সেই প্লেনের যাত্রী হবেন? জহিরউদ্দিন স্বপন ভাই বিগত ২ বার এমপি নির্বাচিত হয়েছেন।  ভাই দক্ষ  স্বপন ভাইকে আপনারা ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করবেন।’এরপর, এ আসনে জামায়াতের প্রার্থী মাওলানা হাফেজ কামরুল ইলাম তার ফেসবুক আইডিতে স্ট্যাটাস দেন। স্ট্যাটাসটি হুবহু উল্লেখ করা হলো- ‘আমার বড় ছেলে আরাফাতকে শিবির করার জন্য অনেক বুঝিয়েছি, অনেক চাপ সৃষ্টি করেছি, আমি ব্যর্থ হয়েছি। তাকে দিয়ে শিবির করাতে পারিনি। আমি একজন ব্যর্থ পিতা। আমার বড় ছেলের সঙ্গে আমি সম্পর্ক ছিন্ন করলাম জামায়াতে ইসলামীর নমিনির বিরুদ্ধে বক্তব্য দেয়ার জন্য।’পিতার স্ট্যাটাসের পর জামায়াত প্রাথীর ছেলে কেন্দ্রীয় যুবদলের সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক আরাফাত বিল্লাহ খান তার ফেসবুক আইডিতে আবেগঘন স্ট্যাটাস দেন। তার স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা করা হল- ‘ছবিটি আমার জীবনের একটি ইতিহাস হয়ে থাকবে। আমার বাবা ও আমি এক মাসের ব্যবধানে রাজনৈতিক মামলায় বরিশাল কারাগারে বন্দী ছিলাম। প্রতি মাসেই হাজিরার জন্য ঢাকা থেকে বরিশাল যেতে হতো। পাটুরিয়া ঘাটে জ্যাম থাকলে ১৫/১৬ ঘন্টাও লাগতো বরিশাল পৌঁছাতে। ফলে বাড়ি না গিয়ে সরাসরি কোর্টে যেতাম এবং কোর্ট শেষেই ঢাকায় ফিরতাম। অনেক সময় পকেটে পর্যাপ্ত পয়সা থাকতো না, তখন হয়তো কোন জ্যেষ্ঠ ভাইয়ের সঙ্গে ঢাকায় ফিরতাম। একবার এক হাজিরার দিন পকেটের অবস্থা এমন খারাপ যে, বরিশাল শহর থেকে যে গৌরনদী যাবো সে টাকাও নেই। হঠাৎ করে কোর্ট চত্ত্বরে আব্বুর সঙ্গে দেখা। শুনলাম উনারও হাজিরা ছিলো। আব্বুর কাছ থেকে বিদায় নেওয়ার সময় যখন হ্যান্ডশেক করলাম, তখন দেখি হাতের মুঠোয় এক হাজার টাকা। আমি সাধারণত আব্বুর কাছে টাকা চাইতে সংকোচ বোধ করতাম। টাকাটা পেয়ে আমার ভেতরে অন্যরকম অনুভূতি জাগ্রত হয়েছিলো। সেই টাকাটা শুধু আমার বিপদ উত্তরণ করেনি বরং বুঝিয়ে দিয়েছে যে বাবাদের টেলিপ্যাথি এতটাই প্রকট যে সন্তানের ক্ষুদ্রাতিক্ষুদ্র অপ্রকাশিত মনবাসনাও বাবাদের রাডারে ধরা পড়ে। ভাল থাকুন পৃথিবীর সব বাবা, বট বৃক্ষ হয়ে থাকুন সব সন্তানের জন্য। শুভ বাবা দিবস।’এ ব্যাপারে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা হাফেজ কামরুল ইসলাম বলেন, ‘আমার বড় ছেলে আরাফাত বিল্লাহ খান অনেক বছর ধরে ঢাকায় থাকেন। ঢাকাতেই আরাফাত বিএনপির রাজনীতি করে আসছেন। গণতান্ত্রিক রাষ্ট্রে প্রত্যেক মানুষের বাক স্বাধীনতা ও রাজনীতি করার অধিকার রয়েছে। রাজনীতি করার অধিকার আছে বলেই দেশে অনেক পরিবারের পিতা-পুত্র ও ভাই-বোনরা একদল না করে তাদের ইচ্ছা অনুযায়ী বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী হয়ে দলীয় কর্মসূচি চালাচ্ছেন।’তিনি বলেন, ‘আমার ছেলে বিএনপির কেন্দ্রীয় রাজনীতির সঙ্গে জড়িত। গত ৭ নভেম্বর  বিকালে আমার ছেলে আরাফাত গৌরনদীতে এসে বিএনপির জনসভায় ১মিনিট বক্তব্য দিয়ে আবার গৌরনদী ছেড়ে চলে গেছেন।’তিনি আরও বলেন, ‘জামায়াতের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নির্বাচনী মাঠ গুছ করা হচ্ছে। এ আসনে জামায়াতের রোকনসহ ৭০ হাজার নেতাকর্মী রয়েছেন। আমার কোন বক্তব্য না নিয়ে ২/১টি নিউজ পোর্টালে আমার ছেলেকে ত্যাজ্যপুত্র করার প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। প্রকাশিত ওই সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আবারও ৩ ট্রলারসহ ১৫ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি
আবারও ৩ ট্রলারসহ ১৫ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

কক্সবাজার টেকনাফের সেন্টমার্টিনের দক্ষিণ-পূর্ব সাগর থেকে আবারও ৩টি ট্রলারসহ ১৫ জন জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান Read more

বৃক্ষরোপণের জন্য আর্থিক সহযোগিতা চেয়ে আবেদন, ফেসবুকে ভাইরাল
বৃক্ষরোপণের জন্য আর্থিক সহযোগিতা চেয়ে আবেদন, ফেসবুকে ভাইরাল

বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের জন্য বিভিন্ন দপ্তরে পাঠানো আর্থিক এবং সার্বিক সহযোগিতার জন্য এক চিঠি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। চিঠিটি দিয়েছে Read more

চাটমোহরে শুরু হয়েছে ঐতিহ্যবাহী চড়ক পূজা
চাটমোহরে শুরু হয়েছে ঐতিহ্যবাহী চড়ক পূজা

চাটমোহর পৌর শহরের অদূরেই একটি গ্রামের নাম বোঁথড়। এই গ্রামেই প্রতিবছর চৈত্র সংক্রান্তির আগের দিন শুরু হয় ঐতিহ্যবাহী চড়ক পূজা Read more

মির্জাপুরে স্বামীর কুড়ালের কোপে স্ত্রী হত্যার অভিযোগ
মির্জাপুরে স্বামীর কুড়ালের কোপে স্ত্রী হত্যার অভিযোগ

টাঙ্গাইলের মির্জাপুরে স্বামীর কুড়ালের কোপে স্ত্রী হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন অভিযুক্ত স্বামী লতিফ মিয়া।সোমবার (১৮ আগস্ট) Read more

সেতুর অভাবে উৎপাদিত ফসলের ৩০ ভাগ ব্যয় পরিবহনে
সেতুর অভাবে উৎপাদিত ফসলের ৩০ ভাগ ব্যয় পরিবহনে

ফসল ভান্ডার হিসেবে খ্যাত চলনবিল অধ্যুষিত উল্লাপাড়াতে একটি সেতুর অভাবে বছর জুড়ে ফসল আহরণে চরম ভোগান্তিতে পড়তে হয় ২৯ গ্রামের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন