ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে ‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ’-এর ব্যানারে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচির ঘোষণাপত্র পাঠ করছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান।শনিবার (১২ এপ্রিল) রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত কর্মসূচির মূল মঞ্চে দাঁড়িয়ে তিনি ফিলিস্তিনের সমর্থনে এ ঘোষণাপত্র পাঠ করেন।ঘোষণাপত্রে মুসলিম বিশ্বের নেতাদের প্রতি আহ্বান জানানো হয়, তারা যেন ইসরাইলের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করেন এবং অবিলম্বে গাজায় ইসরাইলি আগ্রাসন বন্ধের জন্য পদক্ষেপ গ্রহণ করেন।সমাবেশে অংশ নিয়ে সাধারণ মানুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা ইসরাইলের বর্বরতার বিরুদ্ধে বিশ্ব মুসলিমকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মাওলানা আব্দুল মালেকের নেতৃত্বে নির্যাতিত ফিলিস্তিনিদের জন্য বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়।রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে আসা ছোট-বড় মিছিলের মাধ্যমে সোহরাওয়ার্দী উদ্যানে সমবেত হন নানা বয়স ও পেশার মানুষ। এই কর্মসূচিতে একত্রিত হন বিএনপি, জামায়াতে ইসলামি, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, শিল্পী, কবি এবং সামাজিক যোগাযোগমাধ্যমের পরিচিত মুখরা।দলমত নির্বিশেষে সবাই এক মঞ্চে দাঁড়িয়ে ইসরাইলের বিরুদ্ধে গণহত্যা বন্ধে দৃঢ় অবস্থান নেন এবং সাহসী কণ্ঠে প্রতিবাদ জানান। একই সঙ্গে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং এই আগ্রাসনের নেপথ্যে থাকা অন্যান্য কুশীলবদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আওতায় এনে বিচারের দাবিও জানান বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইলিশ যেন শুধু ধনীদের ফ্রিজে বন্দি, গরিবের ভাগ্যে নেই তার ঘ্রাণও
ইলিশ যেন শুধু ধনীদের ফ্রিজে বন্দি, গরিবের ভাগ্যে নেই তার ঘ্রাণও

ইলিশ জাতীয় মাছ, বাঙালির শ্রেষ্ঠ রসনার প্রতীক। একসময় পদ্মা-মেঘনার ঘাটে দাঁড়ালেই মিলত রূপালি এই স্বপ্ন। কিন্তু এখন সেই ইলিশ যেন Read more

গাজায় ঝড়ে ক্ষতিগ্রস্ত ভবন ধসে ৫ ফিলিস্তিনের মৃত্যু
গাজায় ঝড়ে ক্ষতিগ্রস্ত ভবন ধসে ৫ ফিলিস্তিনের মৃত্যু

ফিলিস্তিনের গাজায় শীতকালীন ঝড়ে ইসরাইলি হামলায় ক্ষতিগ্রস্ত ভবন ও দেয়াল ধসে ৫ ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া শীতজনিত কারণে শিশু ও Read more

এইডস প্রতিরোধে এলো যুগান্তকারী এক ওষুধ!
এইডস প্রতিরোধে এলো যুগান্তকারী এক ওষুধ!

বিশ্বজুড়ে কোটি মানুষের প্রাণ কেড়ে নেওয়া এক মরণব্যাধি এইডস। কার্যকর প্রতিষেধকের অভাবে এইচআইভি ভাইরাসজনিত এ রোগ প্রতিরোধের তেমন কোনো উপায় Read more

শিশুদের চিয়া সিড খাওয়ানোর নিয়ম
শিশুদের চিয়া সিড খাওয়ানোর নিয়ম

বাড়ন্ত বয়সে সঠিকভাবে পুষ্টির জোগান দিতে না পারলে বয়োবৃদ্ধির সঙ্গে সঙ্গে নানা রকম সমস্যা চেপে ধরবে। একপ্রকার সেই চিন্তা থেকেই Read more

উখিয়ায় ভারী বর্ষণে পানিবন্দী শতাধিক মানুষ
উখিয়ায় ভারী বর্ষণে পানিবন্দী শতাধিক মানুষ

সম্প্রতি সৃষ্ট লঘুচাপে ভারী বর্ষণে উখিয়ার বড়ুয়াপাড়ায় পানিবন্দী হয়ে পড়েছে প্রায় ৩৫টি পরিবারের শতাধিক মানুষ। এলাকাটি নিম্নাঞ্চল হওয়ায় পানি ঢুকার Read more

বকেয়া বেতনের দাবিতে মালয়েশিয়ায় কর্মীদের প্রতিবাদ
বকেয়া বেতনের দাবিতে মালয়েশিয়ায় কর্মীদের প্রতিবাদ

বকেয়া বেতন আদায়ে মালয়েশিয়ান কোম্পানির বিরুদ্ধে প্রবাসী বাংলাদেশি কর্মীরা অভিযোগ দায়ের করেছেন। ৪০ জনেরও বেশি বাংলাদেশি কর্মী মালয়েশিয়ায় প্লাস্টিকের উপাদাষষ্টন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন