মালয়েশিয়ার মেলাকা রাজ্যের একটি ভাড়া বাড়ি থেকে ২ বাংলাদেশি যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহ ও মানসিক চাপ থেকে তাদের মধ্যে ঝগড়ার জের ধরে এই ঘটনা ঘটতে পারে।স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার কিছুক্ষণ আগে ওই বাড়ি থেকে দুই যুবকের মধ্যে ঝগড়া ও উচ্চস্বরে চিৎকারের শব্দ শোনা যায়। পরে তাদের এক রুমমেট ঘরে ফিরে এসে ২ জনকে মৃত অবস্থায় দেখতে পান।জুহাইলি নামে একজন স্থানীয় নাগরিকের ভাষ্যমতে, তিনি বাড়িতে প্রবেশ করে দেখেন, রান্নাঘরের জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে আছে। মেঝেতে একজনকে রক্তাক্ত অবস্থায় মুখ থুবড়ে পড়ে আছে।অন্যজন সম্ভবত ঘরের ভেতরে ফাঁস দিয়েছেন, তবে তখন ঘরের দরজা বন্ধ ছিল। পরে পুলিশ এসে দরজা ভেঙে মৃতদেহ উদ্ধার করে।জুহাইলি জানান, মৃত ২ যুবক প্রায় ৬ মাস ধরে ওই বাড়িতে ভাড়া ছিলেন এবং কাছেই একটি নির্মাণ সাইটে কাজ করতেন। প্রতিবেশীর সঙ্গে তাদের খুব একটা ঘনিষ্ঠতা না থাকলেও দেখা হলে তারা নিয়মিত শুভেচ্ছা জানাতেন।নিহত দুইজনের মধ্যে ছোট জন একজন ইন্দোনেশিয়ান নারীকে বিয়ে করেছিলেন এবং তাদের একটি শিশুও ছিল। তবে প্রায় দুই সপ্তাহ আগে তার স্ত্রী শিশুটিকে নিয়ে পালিয়ে যান।জুহাইলি দাবি করেন, এর আগেও প্রতিবেশী হিসেবে তারা ছোট জন ও তার স্ত্রীর মধ্যে ঝগড়া শুনেছিলেন। প্রায়ই শোনা যেত যে তার স্ত্রী তাকে কাজ করা নিয়ে বকাঝকা করছেন। জুহাইলি মনে করেন, সম্ভবত সেই মানসিক চাপ থেকেই এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে।রাত আনুমানিক ১০.৪৫ মিনিটে ফরেনসিক দল ও পুলিশ এসে মৃতদেহ দুটি উদ্ধার করে নিয়ে যায়। পুলিশ ঘটনার কারণ এবং প্রকৃত সত্য উদঘাটনে তদন্ত শুরু করেছে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সামাজিক যোগাযোগমাধ্যমে সেনাবাহিনীকে জড়িয়ে অপপ্রচার উদ্দেশ্যপ্রণোদিত
সামাজিক যোগাযোগমাধ্যমে সেনাবাহিনীকে জড়িয়ে অপপ্রচার উদ্দেশ্যপ্রণোদিত

সেনাবাহিনীর লোগো বা স্টিকার সংবলিত বাস ব্যবহার করে রাজনৈতিক কর্মসূচিতে সহায়তা দেওয়ার অভিযোগকে ‘সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলে প্রত্যাখ্যান করেছে Read more

১১ ঘণ্টা গ্যাস থাকবে না আজ যেসব এলাকায়
১১ ঘণ্টা গ্যাস থাকবে না আজ যেসব এলাকায়

ঢাকা ও নারায়ণগঞ্জ জেলার ডিএনডি খাল খনন প্রকল্পের আওতায় ঢাকা অংশের ৯টি খালে বিদ্যমান গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজের জন্য আজ Read more

যুদ্ধবিরতির পরেও গাজায় ইসরায়েলি হামলায় ৯৩ ফিলিস্তিনি নিহত
যুদ্ধবিরতির পরেও গাজায় ইসরায়েলি হামলায় ৯৩ ফিলিস্তিনি নিহত

গাজার ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ১১ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েল এখন পর্যন্ত মোট ৯৩ জন ফিলিস্তিনিকে হত্যা Read more

নাটোরে বিধবা নারীর টাকা-চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ
নাটোরে বিধবা নারীর টাকা-চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ

নাটোরের বড়াইগ্রামে ফুল কুমারী গোমেজ (৪৬) নামের এক নারীর বাড়ি থেকে টাকা ও সোনার চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার Read more

শার্শার গোগা ও পুটখালীতে ৬টি করাতকলে তালা
শার্শার গোগা ও পুটখালীতে ৬টি করাতকলে তালা

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী গোগা ও বেনাপোলের পুটখালী ইউনিয়নের বারোপোতা বাজারে পরিবেশ আইনবিরোধী ও বন বিভাগের অনুমোদনহীন অবৈধ ৬টি কাঠ Read more

কার্কের হত্যায় সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে : ট্রাম্প
কার্কের হত্যায় সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে : ট্রাম্প

ব্যাপক অভিযান চালানোর পর ডানপন্থী কর্মী চার্লি কার্ক হত্যায় সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার ঘোষণা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন