অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের পর এবার একযোগে যুক্তরাষ্ট্রের ১৫ শহরে মুক্তি পাচ্ছে শিহাব শাহীন পরিচালিত সিনেমা ‘দাগি’।‘দাগি’র বিদেশ যাত্রায় এবার যুক্তরাষ্ট্র ও কানাডায়। আগামী ২৫ এপ্রিল থেকে নিউ ইয়র্কসহ উত্তর আমেরিকার মোট ১৫টি শহরে দেখা যাবে সিনেমাটি। এটি পরিবেশিত হচ্ছে বায়োস্কোপ ফিল্মস এর ব্যানারে।নিউ ইয়র্কের কেউ গার্ডেন সিনেমাসে  দাগির  জন্য সাতদিনব্যাপী ২১ শোয়ের বিশেষ আয়োজন করা হয়েছে। এ ছাড়া মুক্তির দিন থেকে যে শহরগুলোতে ‘দাগি’ দেখা যাবে সেগুলো হলো নিউ ইয়র্ক, বোস্টন, ডেট্রয়েট, সান ফ্রান্সিস্কো, আটল্যান্টা, ড্যালাস, কানেকটিকাট, ফিনিক্স, শিকাগো, পিনিয়াপলিস, লস অ্যাঞ্জেল,  ওকলাহোমা সিটিসহ বেশ কয়েকটি সিটিতে। এরপর ২ মে থেকে যুক্ত হচ্ছে আরও ১৩টি শহর, যেগুলোর মধ্যে রয়েছে ওয়েস্ট পাম বিচ, পোর্টল্যান্ড, সিয়াটেল, অস্টিন, স্যাক্রামেন্টো, নিউ জার্সি, ভার্জিনিয়া, শার্লট, মিয়ামি, সান দিয়েগো এবং আরও কিছু শহরে। এছাড়াও মে মাসের প্রথম সপ্তাহ থেকে সিনেমাটি দেখা যাবে সুইডেন, ইংল্যান্ডসহ আরো বিভিন্ন দেশে।সিনেমাটির নির্মাতা শিহাব শাহীন জানান,  দাগি সম্পূর্ণ একটি বাংলাদেশের ছবি। দেশের বাইরেও শুটিংয়ের প্রস্তাব ছিল, কিন্তু আমি সম্পূর্ণ দেশের লোকেশনেই শুট করেছি। পুরো ছবিটিই বাংলাদেশের গন্ধে ভরপুর। আমার বিশ্বাস বাংলাদেশের মত উত্তর আমেরিকার দর্শকদের কাছেও সিনেমাটি দারুণভাবে সাড়া ফেলবে।তিনি বলেন, দেশের বাইরেও হাউসফুল শো যাচ্ছে ‘দাগি’। এখনো সামনে আরো বেশ কিছু দেশে সিনেমাটি মুক্তি পাবে, সেখান থেকেও একই রকম রেসপন্স পাব বলে আশা করছি। ‘দাগি’ দেশে যে রকম সাড়া ফেলেছে, দেশের বাইরে তার চেয়েও অনেক বেশি সাড়া ফেলবে বলে আমার ধারণা।সিনেমাটি আন্তর্জাতিক পরিবেশনা সংস্থা  বায়োস্কোপ ফিল্মস ৪৯তম পরিবেশনা। সিনেমাটি নিয়ে প্রতিষ্ঠানটির কর্ণধার রাজ হামিদ ও নওশাবা রশিদ জানান, দাগি আমাদের ৪৯তম পরিবেশনা।এই সাড়ে ছয় বছরের পথচলায় আমাদের যতটুকু অর্জন, তার কৃতিত্ব সম্পূর্ণভাবেই উত্তর আমেরিকার বাংলা সিনেমার দর্শকদের। তাদের ভালোবাসা ও সমর্থনের ঋণে আমরা আবদ্ধ। দাগি নিয়ে আমরা অত্যন্ত আশাবাদী। বাংলাদেশের দর্শকদের মত এই ছবি এখনকার দর্শকদের মনে সত্যিই দাগ কাটবে বলে আমার বিশ্বাস।‘দাগি’ সিনেমাতে অভিনয় করেছেন আফরান নিশো, তর্মা মির্জা, সুনেরাহ বিনতে কামাল, শহীদুজ্জামান সেলিমসহ আরো অনেকে।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শেষ হলো বিসিবি নির্বাচনের ভোটগ্রহণ
শেষ হলো বিসিবি নির্বাচনের ভোটগ্রহণ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বহুল আলোচিত পরিচালনা পর্ষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে সোমবার (৬ অক্টোবর) সকাল Read more

গজারিয়ায় রাতের আঁধারে বেড়া দিয়ে জায়গা দখল
গজারিয়ায় রাতের আঁধারে বেড়া দিয়ে জায়গা দখল

গজারিয়া উপজেলার টেংরাচর ইউনিয়নে মীরেরগাও এলাকায় ভাটেরচর মৌজায় রাতের আঁধারে বেড়া দিয়ে জায়গা দখলের অভিযোগ উঠেছে। মীরেরগাও পাকা রাস্তা সংলগ্ন Read more

জাপানের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হচ্ছেন তাকাইচি
জাপানের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হচ্ছেন তাকাইচি

জাপানের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে মঙ্গলবার (২১ অক্টোবর) দায়িত্ব নিতে যাচ্ছেন সানায়ে তাকাইচি। নতুন জোট গঠনের জন্য ১১ ঘণ্টার Read more

ভবিষ্যতে আপনাদের জনপ্রতিনিধি যেন সৎ ও শিক্ষিত হয়: ডা. লিটন
ভবিষ্যতে আপনাদের জনপ্রতিনিধি যেন সৎ ও শিক্ষিত হয়: ডা. লিটন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আগামী সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৭ আসন থেকে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ডা: মাহাবুবুর Read more

বাউফলে চাঁদাবাজি মামলায় খাদ্যকর্মকর্তা গ্রেফতার
বাউফলে চাঁদাবাজি মামলায় খাদ্যকর্মকর্তা গ্রেফতার

পটুয়াখালীর বাউফল উপজেলায় তরমুজ চাষির করা চাঁদাবাজি মামলায় মো. অলিউল্লাহ্ ওরফে অলি নামে এক খাদ্যকর্মকর্তাকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ Read more

বিচার বিভাগের জন্য দ্রুতই পৃথক সচিবালয়: প্রধান বিচারপতি
বিচার বিভাগের জন্য দ্রুতই পৃথক সচিবালয়: প্রধান বিচারপতি

বিচার বিভাগের জন্য দ্রুতই পৃথক সচিবালয় বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। বুধবার (১৬ এপ্রিল) সকালে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন