চট্টগ্রামের কর্ণফুলীতে সেনাবাহিনীর গোয়েন্দা পরিচয়ে হেফজখানা ও এতিমখানায় সংঘটিত ডাকাতির আট মাস পার হলেও মামলার তদন্তে তেমন অগ্রগতি নেই। প্রায় পাঁচ লাখ টাকা ও বিদেশি মুদ্রা লুট হলেও উদ্ধার হয়নি একটি টাকাও। বেশির ভাগ আসামি জামিনে মুক্ত বা পলাতক থাকলেও তাদের গ্রেপ্তারে তৎপরতা নেই—যা তদন্তের স্বচ্ছতা ও পুলিশের নিরপেক্ষতা নিয়ে স্থানীয়দের মধ্যে প্রশ্ন তুলেছে।২০২৪ সালের ৫ সেপ্টেম্বর রাতে চরপাথরঘাটার খোয়াজনগরে অবস্থিত ‘আলত্বাফিয়া ইয়াছিনিয়া আল এজাজ ইন্টারন্যাশনাল হেফজ ও এতিমখানা’তে ‘সেনা গোয়েন্দা’ পরিচয়ে ঢুকে তল্লাশির নামে একটি লকার ও ওয়ারড্রব ভেঙে প্রায় ৩ লাখ টাকা এবং ৬ হাজার দিরহাম ও রিয়াল লুট করা হয়। ঘটনার সময় জনতার সহায়তায় চারজন আটক হন, পরদিন হেফজখানার হিসাবরক্ষক কর্ণফুলী থানায় মামলা করেন।মামলার ৯ আসামির মধ্যে একজন ছিলেন কর্মরত সেনাসদস্য, অন্যরা অবসরপ্রাপ্ত সেনা সদস্য, সাংবাদিক পরিচয়ধারী ও শ্রমিক নেতা। সেনাসদস্য সার্জেন্ট মো. সুহেল আনোয়ার বীরের বিরুদ্ধে সেনা আইন ১৯৫২ অনুযায়ী ফিল্ড জেনারেল কোর্ট মার্শালে বিচার অনুষ্ঠিত হয়। তিনি দোষ স্বীকার করায় সংক্ষিপ্ত বিচার শেষে দুই বছরের সশ্রম কারাদণ্ড, চাকরিচ্যুতি ও পদাবনতির শাস্তি পান। এই সাজা তিনি অসামরিক কারাগারে ভোগ করছেন।অপরদিকে, মামলার বাকি আসামিদের অধিকাংশই জামিনে কিংবা পলাতক। বিদ্যুৎ কান্তি দে কারাগারে, মো. শফিকুল ইসলাম ও আব্দুস সাত্তার টিটু হাইকোর্টের জামিনে, সুমন কান্তি দে চার্জশিট পর্যন্ত চট্টগ্রাম আদালত থেকে জামিনে, সৈনিক রুবেল আনোয়ার সেনা হেফাজতে এবং সৈনিক জামাল এখনো পলাতক।তদন্তের দায়িত্বে থাকা ওসি (তদন্ত) সাফিউল ইসলাম পাটোয়ারী কোনো মন্তব্য করতে রাজি হননি। বারবার ফোন ও হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেও তার বক্তব্য মেলেনি, যা দায়িত্বহীনতারই পরিচায়ক।তবে থানার ওসি মুহাম্মদ শরীফ দাবি করেন, ‘তদন্ত চলছে, বাকি আসামিদের ধরতে অভিযানও অব্যাহত রয়েছে।’ তবে আট মাসেও কোনো দৃশ্যমান অগ্রগতি না থাকায় স্থানীয়রা মনে করছেন, পুলিশ হয় নিষ্ক্রিয়, নয়তো প্রভাবশালীদের চাপে নতিস্বীকার করেছে।সামরিক অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত বিচার ও দণ্ড কার্যকর হলেও অসামরিক আসামিদের ক্ষেত্রে পুলিশের ধীরগতি এক ধরনের বিচারিক বৈষম্যও তুলে ধরছে। বিশেষ করে ধর্মীয় প্রতিষ্ঠানে সংঘটিত এমন একটি চাঞ্চল্যকর ডাকাতির বিচার প্রক্রিয়ায় স্বচ্ছতা ও গতি না থাকায় জনমনে আস্থার সংকট তৈরি হয়েছে।দ্রুত ও নিরপেক্ষ তদন্ত, লুট হওয়া অর্থ উদ্ধার এবং সব আসামিকে গ্রেপ্তার করে বিচার নিশ্চিত করাই এখন সময়ের দাবি। এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায় অস্ট্রেলিয়া
বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায় অস্ট্রেলিয়া

আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু দেখতে চায় অস্ট্রেলিয়া। প্রয়োজনীয় ক্ষেত্রে নির্বাচন কমিশনকে সহায়তা দেওয়ার আগ্রহও প্রকাশ করেছে দেশটি।বৃহস্পতিবার Read more

এবার ইরানে হামলা অব্যাহত রাখতে বললেন ট্রাম্প
এবার ইরানে হামলা অব্যাহত রাখতে বললেন ট্রাম্প

ইরানে হামলা অব্যাহত রাখতে দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (১৮ জুন) হোয়াইট হাউজের Read more

কিশোরগঞ্জে আদালতে হাজিরা দিয়ে ফেরার পথে প্রতিপক্ষের হামলা আহত ৭
কিশোরগঞ্জে আদালতে হাজিরা দিয়ে ফেরার পথে প্রতিপক্ষের হামলা আহত ৭

কিশোরগঞ্জে আদালতে হাজিরা দিয়ে ফেরার পথে প্রতিপক্ষের হামলায় ৭ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ২ জনকে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেল Read more

এনসিপিকে শাপলা প্রতীক দিতে হবে: সারজিস আলম
এনসিপিকে শাপলা প্রতীক দিতে হবে: সারজিস আলম

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘আইনগত কোনো বাধা না থাকায় নির্বাচন কমিশনকে অবশ্যই জাতীয় Read more

অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে সাগরে পড়ল প্লেন, নিহত ২
অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে সাগরে পড়ল প্লেন, নিহত ২

হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে একটি কার্গো প্লেন রানওয়ে থেকে ছিটকে সাগরে পড়ে গেছে। এতে দুইজন নিহত হয়েছেন বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে। Read more

কাপ্তাই হ্রদের পানি বিপদসীমায়, খুলে দেয়া হবে জলকপাট
কাপ্তাই হ্রদের পানি বিপদসীমায়, খুলে দেয়া হবে জলকপাট

রাঙ্গামাটির কাপ্তাই হ্রদের পানির লেভেল রবিবার সন্ধ্যা ৬ টায় ১০৭ ফুট এমএসএল হওয়ায়, আগামীকাল সোমবার বিকেল ৩ টায় কাপ্তাই বাঁধের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন