ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার ইসলামাবাদ নামক স্থানে ডাকাতির প্রস্তুতিকালে তিনজনকে গ্রেফতার করেছে সরাইল থানা পুলিশ। রবিবার (২০ এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই আবির আহমেদ ও এসআই  জয়নাল আবেদীন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন।গ্রেফতারকৃতরা হলেন- আশুগঞ্জ উপজেলার বাহাদুরপুর এলাকার আমির হোসেনের ছেলে মো. জীবন মিয়া, সরাইল উপজেলার পশ্চিম কুট্টাপাড়া এলাকার মৃত অহিদ মিয়ার ছেলে মোঃ মনিরুল ইসলাম ও একই এলাকার আলী ইসলাম। এসময় তাদের কাছ থেকে ধারালো চাপাতিসহ বিভিন্ন ধরনের রড জব্দ করা হয়।এ ব্যপারে সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল হাসান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন,  গ্রেফতারকৃতরা একটি সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য। তারা ওই স্থানে দেশিয় অস্ত্রসহ একত্রিত হয়ে ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছিলেন। গ্রেফতারকৃত মনিরের বিরুদ্ধে সরাইল থানায় ডাকাতি, পুলিশ আক্রান্ত ও মাদকের তিনটি মামলা রয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটির আর কোনো স্থান থাকবে না
মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটির আর কোনো স্থান থাকবে না

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ির উপদেষ্টা আলী আকবর বেলায়াতি সতর্ক করে বলেছেন, ‘মার্কিন হামলার পর এই অঞ্চলে যুক্তরাষ্ট্র এবং Read more

সময়ের কণ্ঠস্বরে সংবাদ প্রকাশের পর উল্লাপাড়ায় গ্যাস সিন্ডিকেট ব্যবসায়ীকে জরিমানা
সময়ের কণ্ঠস্বরে সংবাদ প্রকাশের পর উল্লাপাড়ায় গ্যাস সিন্ডিকেট ব্যবসায়ীকে জরিমানা

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মেসার্স রহমান সেনেটারীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে সিরাজগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ পরিষদ।সোমবার (১২ মে) দুপুরে উল্লাপাড়া Read more

আগুন থেকে বেঁচে ফেরা এক শিক্ষকের ভয়াবহ বর্ণনা
আগুন থেকে বেঁচে ফেরা এক শিক্ষকের ভয়াবহ বর্ণনা

ঢাকা উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফ-৭ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে। এই ঘটনায় এখন পর্যন্ত Read more

মতিঝিলে ভবনে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
মতিঝিলে ভবনে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

রাজধানীর মতিঝিলে একটি ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট কাজ করছে।শনিবার (১৭ মে) ফায়ার Read more

আজ আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস
আজ আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস

আজ ১০ নভেম্বর, ‘হিসাববিজ্ঞান দিবস। সারা বিশ্বে সকল ধরনের ব্যবসা পরিচালনার ক্ষেত্রে হিসাববিদদের বর্ণাঢ্য অবদানের কথা স্মরণ করে তাঁদের সম্মানার্থে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন