ভারত-চীন সম্পর্ক স্বাভাবিক হওয়ার প্রক্রিয়া চলতে থাকলে দুই দেশেরই পারস্পরিক লাভ হবে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।সোমবার (১৪ জুলাই) চীনের রাজধানী বেইজিংয়ে চীনা উপ-রাষ্ট্রপতি হান ঝেংয়ের সঙ্গে বৈঠকে এই কথা বলেন তিনি।সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন বা এসসিও’র পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে চীনে গেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। লাদাখের গালওয়ান উপত্যকায় ২০২০ সালে ভারতীয় ও চীনা সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষের পর থেকে গত ৫ বছরে এই প্রথমবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী চীন সফরে গেছেন।ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, সোমবার বৈঠকের শুরুতেই জয়শঙ্কর বলেন, গত বছর অক্টোবের কাজানে প্রধানমন্ত্রী মোদী ও প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠকের পর থেকে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্রমাগত উন্নতি হচ্ছে। আমি নিশ্চিত যে এই সফরে আমার বৈঠকগুলো সেই ইতিবাচক ধারা বজায় রাখবে।দুই দেশের মধ্যে ‘প্রকৃত নিয়ন্ত্রণ রেখা’ বা লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোলের ওপরে লাদাখ অঞ্চলে প্রায় ৫ বছর ধরে চলতে থাকা সামরিক উত্তেজনা প্রশমন করতে ভারত আর চীন গত বছরের অক্টোবরে একটি সমঝোতায় আসে। তার ঠিক দুদিন পরেই মোদী ও শি জিনপিং বৈঠক করে সিদ্ধান্ত নিয়েছিলেন যে, দীর্ঘমেয়াদী সীমান্ত সমস্যা সমাধানে ও দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতি ঘটাতে বেশকিছু পদ্ধতি আবারও চালু করবে দুই দেশ।সোমবারের বৈঠকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেছেন, দুই প্রতিবেশী দেশ কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৭৫ বছর পূর্ণ করছে এবছরই। এরকম একটা বছরেই হিন্দুদের কাছে অতি পবিত্র কৈলাশ মানস সরোবর যাত্রাও পুনরায় চালু করা হচ্ছে পাঁচ বছর পরে।জয়শঙ্কর আরও বলেন, কৈলাশ-মানস সরোবর যাত্রা আবারও শুরু করার সিদ্ধান্ত ভারতে যথেষ্ট সমাদৃত হচ্ছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
উচ্ছেদের পর পাহাড়ের নিচে ঠাঁই, ধস আতঙ্কে ১৭০ পরিবার
উচ্ছেদের পর পাহাড়ের নিচে ঠাঁই, ধস আতঙ্কে ১৭০ পরিবার

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বিভিন্ন শিল্পকারখানার কারণে উচ্ছেদ হয়ে বৈরাগ ইউনিয়নের বদুলপুরা গ্রামে আশ্রয় নেয় প্রায় ১৭০টি পরিবার। দীর্ঘ দেড় যুগেরও Read more

দেশজুড়ে নিরাপত্তায় সেনাবাহিনী, যোগাযোগের ফোন নম্বর প্রকাশ
দেশজুড়ে নিরাপত্তায় সেনাবাহিনী, যোগাযোগের ফোন নম্বর প্রকাশ

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনী দেশব্যাপী কঠোর নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছে। Read more

থানায় পিকনিকের খাবারে বিষক্রিয়া, ওসিসহ ১০ পুলিশ সদস্য আক্রান্ত
থানায় পিকনিকের খাবারে বিষক্রিয়া, ওসিসহ ১০ পুলিশ সদস্য আক্রান্ত

কিশোরগঞ্জের কটিয়াদী মডেল থানায় পিকনিকের খাবার খেয়ে ওসি (তদন্ত)সহ অন্তত ১০ জন অসুস্থ হয়েছেন। এর মধ্যে ছয়জন পুলিশ সদস্যকে কটিয়াদী Read more

পত্রিকা: ‘সনদ স্বাক্ষরের মঞ্চ প্রস্তুত, আড়ালে সমঝোতার চেষ্টা’
পত্রিকা: ‘সনদ স্বাক্ষরের মঞ্চ প্রস্তুত, আড়ালে সমঝোতার চেষ্টা’

জুলাই সনদে সই করাতে এনসিপি ও জামায়াতকে রাজি করতে সরকারের নানা চেষ্টার খবর গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে ঢাকার বিভিন্ন দৈনিক। Read more

বিমানবন্দর, ৩০০ ফিট, গুলশানসহ গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি মোতায়েন
বিমানবন্দর, ৩০০ ফিট, গুলশানসহ গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি মোতায়েন

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে নিরাপত্তা জোরদারে বিমানবন্দর, ৩০০ ফিট ও গুলশানসহ রাজধানীর অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি মোতায়েন করা হয়েছে।বৃহস্পতিবার Read more

রামগঞ্জে ১১১ মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি দিল স্মার্ট
রামগঞ্জে ১১১ মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি দিল স্মার্ট

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ১১১ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করেছে দেশের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন