বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের ২নং ওয়ার্ডের ক্যাংগারবিল এলাকায় বটতইল্লাঝিরি সেচ বাঁধে গোসল করতে নেমে দুই চাচাত বোনের মর্মান্তিক মৃত্যু ঘটেছে।নিহতরা হলেন—ক্যাংগারবিল গ্রামের মোহাম্মদ হোসেনের মেয়ে মোক্তা মনি (৯), যিনি ক্যাংগারবিল নুরানি মাদ্রাসার ২য় শ্রেণির শিক্ষার্থী এবং মোহাম্মদ হোসেনের ছোট ভাই মো. ইউনুসের মেয়ে জেসি আক্তার (১৩), যিনি ইদগড় বদর মোকাম মাদ্রাসার চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ২নং ওয়ার্ড ইউপি সদস্য সাহাব উদ্দিন জানান, শুক্রবার (২৫ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে ওই দুই শিশুসহ অন্যান্য ছেলেমেয়ে বটতইল্লাঝিরি সেচ বাঁধে গোসল করতে নামেন। খালের পানি গভীর হওয়ায় মোক্তা মনি ও জেসি আক্তার পানিতে তলিয়ে যায়। এ সময় অন্য ছেলেমেয়েরা খবর দেয় এবং তাদের উদ্ধার করা হয়। পরে স্বজনেরা তাদের ইদগড় মেডিকেল সেন্টারে নিয়ে যান এবং পরে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পথে তাদের মৃত্যু হয়।এদিকে এ ঘটনায় খবর পেয়ে কাগজিখোলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বোরহান উদ্দিন ঘটনাস্থলে গিয়ে মৃতদের সুরতহাল প্রস্তুত করেন এবং এ ঘটনায় পরিবার থেকে কারো বিরুদ্ধে অভিযোগ না থাকায় ময়নাতদন্ত করা হয়নি।  এই দুর্ঘটনায় এলাকায় শোকের মাতম বইছে এবং নিহতদের পরিবারে চলছে বিলাপ ও কান্নার রোল।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বহিষ্কৃত স্বেচ্ছাসেবক দল নেতার জামায়াতে যোগদান
বহিষ্কৃত স্বেচ্ছাসেবক দল নেতার জামায়াতে যোগদান

পিরোজপুরের নাজিরপুরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে উপজেলা স্বেচ্ছাসেবক দল থেকে বহিষ্কৃত সাবেক যুগ্ম আহবায়ক মো. ইস্রাফিল হাওলাদার জামায়াতে যোগদান করেছেন। Read more

ধামইরহাটে জমির ধান পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা
ধামইরহাটে জমির ধান পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা

নওগাঁর ধামইরহাটে কৃষকের রোপা-আমন ধান ক্ষেতে ক্ষতিকারক কীটনাশক স্প্রে প্রয়োগে ধানগাছ পুড়িয়ে ফেলার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার খেলনা ইউনিয়নের Read more

বাংলাদেশের সঙ্গে এলএনজি সরবরাহ চুক্তি নবায়নে সম্মত কাতার
বাংলাদেশের সঙ্গে এলএনজি সরবরাহ চুক্তি নবায়নে সম্মত কাতার

সম্প্রতি মেয়াদোত্তীর্ণ হওয়া এলএনজি সরবরাহ সংক্রান্ত সমঝোতা স্মারক (এমওইউ) নবায়নে সম্মত হয়েছে কাতার। এছাড়া বাংলাদেশের জন্য প্রস্তাবিত একটি স্থলভিত্তিক এলএনজি Read more

নাগরিক সেবা চালু থাকবে, আন্দোলনও চলবে: ইশরাক
নাগরিক সেবা চালু থাকবে, আন্দোলনও চলবে: ইশরাক

আন্দোলনের কারণে নগর ভবনে বন্ধ থাকা নাগরিক সেবা চালুর পাশাপাশি মেয়র হিসেবে শপথের দাবিতে আন্দোলন চলবে বলে ঘোষণা দিয়েছেন বিএনপি Read more

মিয়ানমার সীমান্তে গুলিবিদ্ধ সেই শিশু আইসিইউতে
মিয়ানমার সীমান্তে গুলিবিদ্ধ সেই শিশু আইসিইউতে

মিয়ানমারের সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর ছোড়া গুলিতে গুরুতর আহত তৃতীয় শ্রেণির শিক্ষার্থী হুজাইফা আফনানকে (১২) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা Read more

ইউক্রেনের মন্ত্রিসভা ভবনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা
ইউক্রেনের মন্ত্রিসভা ভবনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা

ইউক্রেনের রাজধানী কিয়েভের প্রধান সরকারি ভবনে ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের প্রধানমন্ত্রী ইউলিয়া সিভিরিদেঙ্কো জানান, রবিবার (০৭ সেপ্টেম্বর) ভোরে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন