বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জীবন হুমকির মুখে বলে মনে হচ্ছে। জামায়াত তাকে সহ্য করতে পারে না। তার সুযোগ্য নেতৃত্বেই দেশকে এগিয়ে নিয়ে যাবে। মনে রাখতে হবে বিএনপি ছাড়া বাংলাদেশ কারও হাতে নিরাপদ নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।সোমবার (১৪ জুলাই) বিকেলে বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।জামায়াতকে উদ্দেশ্য করে মির্জা আব্বাস বলেন, লম্বা লম্বা কথা বলা ও সুকৌশলে চাঁদা নেয়া (ওরা বলে হাদিয়া) ছাড়া তাদের আর কোনো কাজ নেই। দেশের বড় বড় গ্রুপ থেকে চাঁদা নিয়েছে। দলটি একেক সময় একেকজনের কাছে ভর করে। এখন বিএনপিই একমাত্র তাদের মাথাব্যথার কারণ। বিএনপিকে শেষ করতে পারলে তারা রাজত্ব করতে পারবে।তিনি বলেন, জামায়াত, চরমোনাই ও এনসিপির কারও কথা শুনে বিভ্রান্ত হওয়ার কারণ নেই। যেকোনো ঘটনার চুলচেরা বিশ্লেষণ করতে জনগণের প্রতি আহ্বান জানাই। বিএনপিকে অযথা কাঠগড়ায় দাঁড় করানোর চেষ্টা করলে, তা যাচাই করাও জরুরি।এ সময়  মির্জা আব্বাস অভিযোগ করে বলেন, বিএনপির কাঁধে ভর করে আওয়ামী লীগের সন্ত্রাসীরা দলে ভেড়ার চেষ্টা করছে। এ বিষয়ে সতর্ক থাকতে নেতাকর্মীদের নির্দেশ দেন তিনি।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
উখিয়ায় ১১ মাসে টানা মৃত্যু, সমালোচিত ওসি আরিফ শেষ পর্যন্ত বদলি
উখিয়ায় ১১ মাসে টানা মৃত্যু, সমালোচিত ওসি আরিফ শেষ পর্যন্ত বদলি

কক্সবাজারের দক্ষিণ সীমান্তবর্তী উখিয়া উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম নাজুক অবস্থায় পৌঁছেছিল। মামলা বাণিজ্য, চুরি, ছিনতাই, ডাকাতি থেকে শুরু করে হত্যাকাণ্ড, Read more

বাণিজ্য বন্ধের ঘোষণা দিয়ে ভারতের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নিলো পাকিস্তান
বাণিজ্য বন্ধের ঘোষণা দিয়ে ভারতের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নিলো পাকিস্তান

ভারত-শাসিত কাশ্মীরে অজ্ঞাত জঙ্গি হামলার পর পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে শুরু করেছে। যদিও পাকিস্তান সরকার বলেছে, তারা উত্তেজনা বাড়াতে Read more

গত অর্থবছরে বেনাপোল বন্দর দিয়ে ভারতে ৪৭০ কোটি টাকার মাছ রপ্তানি
গত অর্থবছরে বেনাপোল বন্দর দিয়ে ভারতে ৪৭০ কোটি টাকার মাছ রপ্তানি

যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ২০২৪-২৫ অর্থবছরে ৪৭০ কোটি ৬১ লাখ ৮৬ হাজার টাকা মূল্যের ১৩ হাজার ৭৪২ মেট্রিক টন দেশীয় Read more

গোলাপগঞ্জে চেয়ারম্যানের চেয়ারে বসে তরুণীর টিকটক
গোলাপগঞ্জে চেয়ারম্যানের চেয়ারে বসে তরুণীর টিকটক

গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যানের সরকারি অফিসের চেয়ারে বসে এক তরুণী টিকটক ভিডিও বানিয়েছেন। গতকাল বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকাল ৪টার দিকে Read more

আফগানিস্তানে সোনা উত্তোলন নিয়ে সংঘর্ষ, নিহত একাধিক
আফগানিস্তানে সোনা উত্তোলন নিয়ে সংঘর্ষ, নিহত একাধিক

আফগানিস্তানের উত্তরাঞ্চলে সোনা উত্তোলনকে কেন্দ্র করে সংঘর্ষে বেশ কয়েকজন হতাহত হয়েছে বলে মঙ্গলবার এএফপিকে জানিয়েছেন তালেবান সরকারের এক কর্মকর্তা। এর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন