চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় সাপের কামড়ে এক কিশোরীর মৃত্যু হয়েছে। শনিবার (২রা জুলাই) দিবাগত রাত তিনটার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের সরেঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। পরিবারের সদস্যরা জানান, রাতে ঘুমন্ত অবস্থায় ওই কিশোরীকে একটি বিষধর সাপ ছোবল দেয়। হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয় তার।নিহত কিশোরীর নাম নাঈমা আকতার (১৩)। সে আনোয়ারার রায়পুর ইউনিয়নের সরেঙ্গা গ্রামের বক্সি মিয়াজিবাড়ির মোহাম্মদ হাসানের মেয়ে। স্থানীয় একটি মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্রী ছিল সে।পরিবারের সদস্যরা জানান, রাতে খাওয়াদাওয়া শেষ করে মা ও ছোট বোনের সঙ্গে ঘুমিয়ে ছিল নাঈমা। রাত তিনটার দিকে সাপের ছোবলে তার ঘুম ভাঙে। বিষয়টি পরিবারের সদস্যদের জানালে তাকে উদ্ধার করে রাতেই আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তবে ওই স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নাঈমাকে মৃত ঘোষণা করেন।জানতে চাইলে নাঈমার চাচা কফিল উদ্দিন গণমাধ্যমকে বলেন, ‘সাপে কামড় দিয়েছে জানার পর আমরা নাঈমাকে হাসপাতালে নিয়েছিলাম। কিন্তু তাকে বাঁচানো যায়নি।’আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, সাপে কামড় দেওয়া এক কিশোরীকে হাসপাতালে আনা হয়েছিল। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সিরাজদিখানে গাঁজার গাছসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
সিরাজদিখানে গাঁজার গাছসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

মুন্সিগঞ্জের সিরাজদিখানে প্রায় ৩ কেজি গাঁজা ও একটি ৯ ফুট উচ্চতার তাজা গাঁজার গাছসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২০ Read more

করোনা প্রতিরোধে আখাউড়া ইমিগ্রেশনে বিশেষ সতর্কতা
করোনা প্রতিরোধে আখাউড়া ইমিগ্রেশনে বিশেষ সতর্কতা

ভারতসহ বিভিন্ন দেশে করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ বেড়ে যাওয়ায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে সতর্ক ব্যবস্থা নিয়েছে স্বাস্থ্য বিভাগ ও ইমিগ্রেশন Read more

তারাগঞ্জে অস্ত্রের মুখে জিম্মি করে বাড়িতে ডাকাতি
তারাগঞ্জে অস্ত্রের মুখে জিম্মি করে বাড়িতে ডাকাতি

রংপুরের তারাগঞ্জ উপজেলায় ছুরি গলায় ধরে বাড়ির মালিককে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার (২৫ জুলাই) দিবাগত রাতে এ দুর্ধর্ষ ডাকাতির Read more

মিরসরাইয়ে আট ফুট লম্বা কিং কোবরা উদ্ধার
মিরসরাইয়ে আট ফুট লম্বা কিং কোবরা উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে পৃথিবীর সবচেয়ে বিষধর সাপ কিং কোবরা (রাজ গোখরা) উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী উদ্ধার দলের চট্টগ্রাম জেলার টিম। সাপটির Read more

এবার অস্ট্রেলিয়ান লিগে খেলার প্রস্তাব পেলেন ঋতুপর্ণা চাকমা
এবার অস্ট্রেলিয়ান লিগে খেলার প্রস্তাব পেলেন ঋতুপর্ণা চাকমা

ভুটানের পর এবার অস্ট্রেলিয়ার নারী ফুটবল লিগে খেলার প্রস্তাব পেয়েছেন বাংলাদেশের ঋতুপর্না চাকমা। বাফুফের সহ-সভাপতি ফাহাদ করিম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত Read more

নগর ভবনে উপদেষ্টা আসিফকে অবাঞ্ছিত ঘোষণা ইশরাক সমর্থকদের
নগর ভবনে উপদেষ্টা আসিফকে অবাঞ্ছিত ঘোষণা ইশরাক সমর্থকদের

ডিএসসিসির নগর ভবনে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন ইশরাকে হোসেনকে মেয়রের দায়িত্বে বুঝিয়ে দেওয়ার দাবিতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন